আলিঙ্গন থেকে ‘গাড়ি কূটনীতি’, তাসখন্দে মোদি-শাভকাতের বন্ধুত্বে নতুন বার্তা

দু’দিনের সফরে শনিবার উজবেকিস্তানে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাসখন্দ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়য়েভ। বিমানবন্দরে মোদিকে আলিঙ্গন করে অভ্যর্থনা জানান তিনি। এরপর প্রোটোকল ভেঙে নিজের গাড়িতে প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেন শাভকাত। দুই রাষ্ট্রনেতার এই ‘গাড়ি কূটনীতি’র ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সফরের দ্বিতীয় দিনে তাসখন্দে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে…

Read More

ভাইজানের ‘একটুকরো হিন্দুস্থান’ ফের চর্চায়

বলিউডের ‘ভাইজান’ সলমন খানের পরিবারে বরাবরই দেখা যায় সর্বধর্ম সমন্বয়ের ছবি। খান পরিবারের বাড়িতে যেমন সাড়ম্বরে ইদ পালিত হয়, তেমনই ধুমধাম করে হয় গণেশ আরাধনা। এবার রাখি উৎসবেও সেই সম্প্রীতির বার্তাই যেন আরও একবার সামনে আনলেন সলমন। শুক্রবার গভীর রাতে প্রকাশ্যে আসে সলমন খানের রাখি উদযাপনের একটি ভিডিও। সেখানে দেখা যায়, বোন অর্পিতা খান শর্মা…

Read More

যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারস্থ ABVP

যত কাণ্ড যাদবপুরে। যাদবপুরের জট কিছুতেই কাটছে না। সাম্প্রতিক ঘটনাবলীকে কেন্দ্র করে একাধিক গুরুতর অভিযোগ এসেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে শুক্রবার রাজ্যপাল দ্বারস্থ হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। এবিভিপির পক্ষ থেকে রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। যার মধ্যে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সংক্রান্ত দুর্নীতির অভিযোগের CBI তদন্ত, বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে উত্থাপিত…

Read More

জাতীয় ক্রীড়া দিবসে বার্তা মোদী-ধাওয়ানের, তরুণদের মাঠে নামার আহ্বান

দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস। এই বিশেষ দিনে খেলাধুলার সঙ্গে যুক্ত সকলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে তরুণ প্রজন্মকে আরও বেশি করে খেলাধুলায় যুক্ত হওয়ার বার্তা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। জাতীয় ক্রীড়া দিবসের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতীয় হকির কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের নাম। তাঁর জন্মদিনেই প্রতিবছর ২৯ আগস্ট এই দিনটি পালন করা…

Read More

রাখিবন্ধনে খুদেদের সঙ্গে মোদী, ছোটবেলার স্বপ্নের প্রশ্নে দিলেন চমকপ্রদ জবাব

রাখিবন্ধন উপলক্ষে শুক্রবার দিল্লির ৭, লোক কল্যাণ মার্গের বাসভবনে শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসি-ঠাট্টা, হাই-ফাইভ আর কথোপকথনে বেশ প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান। সেখানেই এক স্কুলপড়ুয়া প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে, “ছোটবেলায় আপনি কী হওয়ার স্বপ্ন দেখতেন?” শিশুটির প্রশ্নের জবাবে একেবারে অন্যরকম উত্তর দেন মোদী। তিনি বলেন, “আপনাদের সঙ্গে দেখা করার।” প্রধানমন্ত্রীর এই জবাবে উপস্থিত…

Read More

মোদী মন্ত্রিসভায় প্রাক্তন টাটা সন্স চেয়ারম্যান এন চন্দ্রশেখরন? শিক্ষা মন্ত্রক নিয়ে দিল্লিতে তুঙ্গে জল্পনা

টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর পরই নতুন ভূমিকায় এন চন্দ্রশেখরনকে ঘিরে জল্পনা শুরু হয়েছে দিল্লির রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য মন্ত্রিসভা রদবদলে প্রাক্তন টাটা সন্স চেয়ারম্যানকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে কানাঘুষো চলছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, চন্দ্রশেখরনের নাম সম্ভাব্য কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছে। তাঁকে কর্পোরেট সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ মন্ত্রকের…

Read More

পানমশলা বিজ্ঞাপন নিয়ে শাহরুখ-অজয়-টাইগারকে নোটিস, ‘তারকাদেরও দায় আছে’: মহারাষ্ট্র FDA কমিশনার

পানমশলার বিজ্ঞাপন ঘিরে শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে শো-কজ নোটিস পাঠানো নিয়ে মুখ খুললেন মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)-এর কমিশনার তুকারাম মুন্ধে। তাঁর সাফ কথা, কোনও পণ্যের প্রচারে মুখ হয়ে দাঁড়ালে সেই বিজ্ঞাপনের দায় থেকে সেলিব্রিটিরাও সম্পূর্ণ মুক্ত নন। তুকারাম মুন্ধে জানিয়েছেন, এই পদক্ষেপ কোনও ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। ২০১৮ সালের Food Safety…

Read More

তেরঙ্গা লুকের নেপথ্যে কী? বিতর্কের পর মুখ খুললেন ঊর্বশী

জয়পুরে মিস ইউনিভার্স ইন্ডিয়া প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় হাজির হয়ে নজর কাড়েন ঊর্বশী রাউতেলা। অনুষ্ঠানে তাঁর পরনে ছিল তেরঙ্গার রং থেকে অনুপ্রাণিত একটি বিশেষ কউচার গাউন। পোশাকে গেরুয়া, সাদা ও সবুজ রঙের পাশাপাশি কেন্দ্রীয় অংশে ছিল অশোক চক্রের আদলে একটি অলঙ্করণ। দেশের প্রতি শ্রদ্ধা জানাতেই এই পোশাক বেছে নিয়েছিলেন বলে জানান ঊর্বশী। তাঁর কথায়, এই গাউন…

Read More

১০০ দিন পূর্ণ বিজয়ের, প্রশ্ন শুনে নীরব রজনীকান্ত! হাসিমুখে এড়ালেন জবাব

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে সি জোসেফ বিজয়ের ১০০ দিন পূর্ণ হয়েছে ১৭ আগস্ট। এর মধ্যেই তাঁর সরকারের একাধিক সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সেই আবহেই বিজয়ের ১০০ দিন পূর্তি নিয়ে প্রশ্ন করা হলে নীরব থাকলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। মঙ্গলবার হায়দরাবাদ বিমানবন্দরে দেখা যায় রজনীকান্তকে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যায়, বিমানবন্দর থেকে বেরনোর সময়…

Read More

৭ বছর পর ভারতে আসছেন শি? BRICS সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা

নয়াদিল্লিতে BRICS সম্মেলনে যোগ দিতে আগামী মাসে ভারতে আসতে পারেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, সফর হলে সাত বছর পর ভারতে পা রাখবেন চিনা প্রেসিডেন্ট। তাঁর সঙ্গে প্রায় ৪০০ জনের একটি প্রতিনিধিদল আসতে পারে বলেও জানা গিয়েছে। সম্ভাব্য সফর ঘিরে ইতিমধ্যেই হোটেল বুকিং ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রস্তুতি শুরু করেছেন চিনা আধিকারিকরা। যদিও…

Read More