সিঙ্গাপুরে ভারতের নতুন ঠিকানা! জয়শঙ্করের হাত ধরে শুরু নতুন অধ্যায়

সিঙ্গাপুরে ভারতের উপস্থিতি আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ। নতুন ভারতীয় হাইকমিশন চ্যান্সারি ও আবাসিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার সিঙ্গাপুরের বিদেশমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণনকে পাশে নিয়ে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা করেন তিনি। সিঙ্গাপুরের স্টিভেন্স রোডে, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের কাছেই গড়ে উঠবে নতুন এই অত্যাধুনিক কমপ্লেক্স। জয়শঙ্করের কথায়, এটি শুধু একটি সরকারি ভবন নয়—সিঙ্গাপুরে…

Read More

ভারত সফর নিয়ে নতুন শর্ত! ঢাকা-দিল্লি সম্পর্কে বাড়ছে টানাপোড়েন

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছিল। কিন্তু তার মধ্যেই নতুন করে কূটনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত দিল বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের হস্তান্তরের প্রসঙ্গ জুড়ে দেওয়ায় তৈরি হয়েছে বিতর্ক। বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসার পর সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে উদ্যোগী হয়েছিল নয়াদিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

Read More

‘ড্রোনাচার্য’ থেকে সেমিকন্ডাক্টর, স্বাধীনতা দিবসের ভাষণে ভবিষ্যতের ভারতের রূপরেখা মোদির

যুদ্ধক্ষেত্র বদলাচ্ছে, বদলাচ্ছে যুদ্ধের অস্ত্রও। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ভারতকে প্রযুক্তির দৌড়ে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে আধুনিক যুদ্ধের প্রসঙ্গ তুলে তাঁর মুখে শোনা গেল নতুন শব্দ—‘ড্রোনাচার্য’। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা। আধুনিক সংঘাতে ড্রোন কীভাবে যুদ্ধের সমীকরণ বদলে দিয়েছে, তা বোঝাতেই এই…

Read More

রোনাল্ডো-জর্জিনার হানিমুনে নজর কেরলে, তারকা দম্পতিকে বিশেষ ডাক

বিয়ের রেশ কাটতে না কাটতেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রড্রিগেজকে ঘিরে নতুন জল্পনা। এবার আলোচনার কেন্দ্রে তাঁদের সম্ভাব্য হানিমুন ডেস্টিনেশন। আর সেই তালিকায় ভারতের কেরলের নাম তুলে দিয়েছে খোদ কেরল ট্যুরিজম। পর্তুগালের কাসকাইসে দীর্ঘদিনের সঙ্গী জর্জিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রোনাল্ডো। প্রায় ন’বছরের সম্পর্কের পর তাঁদের এই নতুন অধ্যায় নিয়ে বিশ্বজুড়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই।…

Read More

‘ভারতকে সর্বশ্রেষ্ঠ করতেই হবে’, স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতির ভাষণে বড় বার্তা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। আর সেই ভাষণেই একসঙ্গে উঠে এল দেশের একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু—পরীক্ষা ব্যবস্থার সংস্কার, পড়ুয়াদের ভবিষ্যৎ, অপারেশন সিঁদুর, সন্ত্রাসবাদ, নকশালমুক্ত ভারত থেকে ‘মিশন ২০৪৭’। বক্তব্যের শুরুতেই ছিল বিশেষ মুহূর্ত। রাষ্ট্রপতির ভাষণের আগে এই প্রথম বাজল ‘বন্দে মাতরম’। এরপর শোনা যায় ‘জন গণ মন’। সাম্প্রতিক সময়ে পরীক্ষা ব্যবস্থা নিয়ে…

Read More

সিঁদুরের পর এবার সিন্ধুর জল, পাকিস্তানকে কড়া বার্তা রাষ্ট্রপতি মুর্মুর

স্বাধীনতার ৮০ বছর পূর্তির আগে জাতির উদ্দেশে ভাষণে দেশের নিরাপত্তা নিয়ে বড় বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের প্রসঙ্গ টেনে তাঁর স্পষ্ট বক্তব্য—ভারতের মাটিতে হামলা হলে তার জবাব দেওয়া হবে, আর সন্ত্রাসে মদতদাতারাও রেহাই পাবে না। রাষ্ট্রপতির বক্তব্যে বিশেষ জায়গা করে নেয় ‘অপারেশন সিঁদুর’। পহেলগাঁও হামলার পর ভারতের পালটা অভিযানের প্রসঙ্গ তুলে তিনি…

Read More

নীরবেই বড় সিদ্ধান্ত, ২০২৭-এ টাটা সন্সের চেয়ারম্যান পদ ছাড়ছেন এন চন্দ্রশেখরন

টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন এন চন্দ্রশেখরন। বুধবার, ১২ আগস্ট তিনি পদত্যাগপত্র জমা দিলেও বর্তমান মেয়াদ শেষ হওয়া পর্যন্ত চেয়ারম্যান পদে থাকবেন। তবে নতুন করে আর পুনর্নিয়োগের জন্য আবেদন করবেন না তিনি। চন্দ্রশেখরনের বর্তমান মেয়াদ শেষ হচ্ছে ২০ ফেব্রুয়ারি ২০২৭। এর আগে তাঁর পরবর্তী পাঁচ বছরের মেয়াদ বাড়ানোর প্রস্তাব উঠেছিল। ফেব্রুয়ারিতে…

Read More

দীর্ঘ প্রেমের পর বিয়ের বন্ধনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রদ্রিগেজ, নতুন অধ্যায় শুরু তারকা জুটির সংবাদ

দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রদ্রিগেজ। ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে পর্তুগালে ব্যক্তিগত পরিসরে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। ২০১৬ সাল থেকে সম্পর্কে রয়েছেন রোনাল্ডো ও জর্জিনা। দীর্ঘ প্রেমের পর ২০২৫ সালে তাঁদের বাগদানও সম্পন্ন হয়েছিল। এবার সেই সম্পর্ক পেল নতুন স্বীকৃতি। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের নিয়েই…

Read More

AI-কে সহজ করে তুলতে এবার শাহরুখ খানকে ‘সঙ্গী’ করল Google Gemini!

AI শুনলেই এখনও অনেকের মনে আসে কঠিন প্রযুক্তি, কোডিং আর জটিল সব বিষয়। সেই ধারণাটাই বদলাতে এবার শাহরুখ খানকে সামনে রেখে নতুন প্রচারে নামল Google Gemini। সাধারণ মানুষের জীবনের গল্পেই বোঝানো হচ্ছে AI-এর আসল ব্যবহার। কেউ নিজের নাচের প্রতিভাকে ব্যবসায় পরিণত করছেন, কেউ আবার দোকানের কাজ থেকেই রাতারাতি হয়ে উঠছেন নজরের কেন্দ্রে। অর্থাৎ AI শুধু…

Read More

হাসিনার ‘কাঁটা’, চাপে তারেক! মোদির সঙ্গে বৈঠক কি অনিশ্চিত?

বাংলাদেশে পালাবদলের পর এমনিতেই জটিল হয়েছে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক। তার উপর গত ৫ আগস্ট নয়াদিল্লি থেকে শেখ হাসিনার ভারচুয়াল সাংবাদিক সম্মেলন। স্বদেশে ফেরার ব্যাপারে তাঁর কড়া বার্তার পর নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে বাংলাদেশের তারেক রহমান সরকারের অন্দরে। আর তারই আঁচ এবার পড়ল নয়াদিল্লির আসন্ন ব্রিকস সম্মেলনে। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসছে ব্রিকস সম্মেলন।…

Read More