মেসির জীবনে নক্ষত্রপতন! প্রয়াত বাবা জর্জ, ৬৮-তেই থামল পথচলা

মাঠে তাঁর একের পর এক সাফল্যের সাক্ষী ছিলেন বাবা। কঠিন সময়ে ছেলের পাশে থেকেছেন ছায়ার মতো। সেই জর্জ মেসিই আর নেই। ৬৮ বছর বয়সে প্রয়াত হলেন লিওনেল মেসির বাবা এবং দীর্ঘদিনের এজেন্ট জর্জ মেসি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আর্জেন্টিনার রোসারিও শহরে তাঁর মৃত্যু হয়েছে। মেসির জীবনে জর্জ মেসির ভূমিকা ছিল শুধুমাত্র বাবার নয়। ছোটবেলা থেকেই…

Read More

ভারতীয় খাবারে মজলেন নিক-জো, পাতে রানি কচুরি থেকে রয়্যাল ল্যাম্ব চপ!

ভারত সফরে এসে ভারতীয় খাবারের স্বাদে মজলেন জোনাস ব্রাদার্স। নিক জোনাস এবং তাঁর ভাই জো জোনাসের পাতে এবার উঠল রানি কচুরি, অনিয়ন ভাজিয়া থেকে শুরু করে রয়্যাল পিস্তা ল্যাম্ব চপ, মুর্গ মাখানি, পাপড় কি টোকরি—হরেক রকমের দেশি পদ। জোনাস ব্রাদার্স ট্যুর উপলক্ষে ভারতে এসেছিলেন দুই ভাই। সফরে স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং মেয়ে মালতি ম্যারি…

Read More

১৪ বছরেই মহাকাশ গবেষণার পথে, কাঠমিস্ত্রির মেয়ে জেসির স্বপ্ন ছোঁয়ার গল্প

বাবা পেশায় কাঠমিস্ত্রি। সংসারে সচ্ছলতা নেই, কিন্তু মেয়ের চোখে স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। মাত্র ১৪ বছর বয়সেই সেই স্বপ্নকে বাস্তবের পথে এগিয়ে নিয়ে গেল অন্ধ্রপ্রদেশের দশম শ্রেণির ছাত্রী কান্দুলা জেসি। বিশ্বের মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করে চাঁদকেন্দ্রিক এক আন্তর্জাতিক মহাকাশ মিশনের জন্য নির্বাচিত হয়েছে সে। ছোট থেকেই জেসির স্বপ্ন ছিল দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর…

Read More

শেখ হাসিনা ফিরলে লাভ ভারতেরই? ঢাকা ফেরার সিদ্ধান্তে বদলাতে পারে বাংলাদেশ রাজনীতির সমীকরণ

দীর্ঘদিন ভারতের মাটিতে থাকার পর বাংলাদেশে ফিরতে চাইছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের রাজনৈতিক পালাবদলের পর থেকে তাঁর ভারত-বাসই হয়ে উঠেছিল ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের অন্যতম বড় অস্বস্তির কারণ। এবার সেই হাসিনা যদি সত্যিই দেশে ফেরেন, তাহলে শুধু বাংলাদেশের রাজনীতিই নয়, ভারতের কূটনৈতিক কৌশলেও বড় পরিবর্তনের দরজা খুলতে পারে। শেখ হাসিনার ভারত-বাসকে কেন্দ্র করে গত দু’বছর…

Read More

কোরিয়া মাস্টার্সে দাপট তানভির, কোয়ার্টারে ভারতীয় তরুণী

তাইপেই ওপেনের পর এবার Korea Masters Super 300-এও দুরন্ত ছন্দে তানভি শর্মা। বৃহস্পতিবার প্রি-কোয়ার্টার ফাইনালে সতীর্থ শ্রিয়ানশি ভালিশেট্টিকে হারিয়ে টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নিলেন ১৭ বছরের এই ভারতীয় শাটলার। ৫৭ মিনিটের লড়াইয়ে শ্রিয়ানশিকে ২১-১৬, ১৭-২১, ২১-১৩ ব্যবধানে পরাজিত করেন তৃতীয় বাছাই তানভি। সম্প্রতি কেরিয়ার-সেরা ৩০ নম্বর বিশ্ব র‍্যাঙ্কিংয়ে উঠে আসা তানভির সামনে এবার রক্ষিতা…

Read More

কান ২০২৬-এ ঐশ্বর্যার অদেখা লুক ভাইরাল, ৬০০ ঘণ্টায় তৈরি অনন্য গাউন

ঐশ্বর্য রাই বচ্চন কান চলচ্চিত্র উৎসব ২০২৬-এ তাঁর একের পর এক নজরকাড়া লুক দিয়ে ইতিমধ্যেই ফ্যাশনপ্রেমীদের মুগ্ধ করেছিলেন। নীল মারমেইড গাউন এবং সাদা টাক্সেডো লুকের পর এবার সোশ্যাল মিডিয়ায় সামনে এল তাঁর আরও একটি অদেখা কান লুক, যা প্রকাশ করেছে লেবাননের খ্যাতনামা ডিজাইনার টনি ওয়ার্ডের ফ্যাশন হাউস। ঐশ্বর্যের জন্য বিশেষভাবে তৈরি এই বেসপোক কৌচার গাউনটি…

Read More

তনভীর দাপট, কোরিয়া মাস্টার্সে ভারতের মিশ্র ফল; প্রথম রাউন্ডেই বিদায় শ্রীকান্তের

কোরিয়া মাস্টার্স সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের মহিলা শাটলাররা দুরন্ত পারফরম্যান্স দেখালেও পুরুষদের বিভাগে হতাশার ছবি। সদ্য তাইপেই ওপেন জয়ী তনভি শর্মা দ্বিতীয় রাউন্ডে উঠেছেন, অন্যদিকে প্রথম ম্যাচেই ছিটকে গেলেন কিদাম্বি শ্রীকান্ত। তাইপেই ওপেনে প্রথম BWF ওয়ার্ল্ড ট্যুর খেতাব জয়ের পর দুর্দান্ত ছন্দ বজায় রাখলেন তনভি শর্মা। কোরিয়া মাস্টার্সের প্রথম রাউন্ডে চিনের ইউয়ান আন কিকে…

Read More

কমনওয়েলথ টেবিল টেনিসে ভারতের দাপট, ঘরে বসেই ৬ সোনা

কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ দুর্দান্ত সাফল্য পেল ভারত। ঘরের মাঠে প্রতিযোগিতায় নেমে মোট সাতটি সোনার মধ্যে ছয়টিই জিতে নিল ভারতীয় দল। পুরুষ ও মহিলা দলগত বিভাগে সোনা জয়ের পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টগুলিতেও ভারতীয় খেলোয়াড়দের দাপট দেখা যায়। একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স করে প্রতিপক্ষদের পিছনে ফেলে পদক তালিকায় শীর্ষে উঠে আসে ভারত। ভারতের হয়ে একাধিক…

Read More

সোনা অধরা নীরজের, জ্যাভলিনে রুপো ভারতের! যশবীরের হাত ধরে এল ব্রোঞ্জ, ছন্দে ফিরল ভারত

কমনওয়েলথ গেমসে সোনার পদক জয়ের স্বপ্ন এবারও পূরণ হল না ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার। তবে খালি হাতে ফিরতে হয়নি তাঁকে। দুর্দান্ত পারফরম্যান্স করে ৮৫.৮৩ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে রুপোর পদক জিতেছেন নীরজ। এই ইভেন্টে ভারতকে আরও একটি পদক এনে দিয়েছেন যশবীর সিং। ৮৫.৪১ মিটারের ব্যক্তিগত সেরা থ্রো করে ব্রোঞ্জ জিতেছেন তিনি। অন্যদিকে, শ্রীলঙ্কার…

Read More

মেলবোর্নে বাংলা সিনেমার উৎসব, ‘সপ্তপদী’ থেকে নতুন প্রজন্মের ছবি—IFFM-এ বিশেষ সম্মান

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভারতীয় চলচ্চিত্র উৎসব ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন (IFFM)-এর ১৭তম আসরে এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলা সিনেমা। ১৩ থেকে ২৩ আগস্ট পর্যন্ত চলা এই উৎসবে বাংলা চলচ্চিত্রের ঐতিহ্য, বৈচিত্র্য এবং সমকালীন সৃজনশীলতাকে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরা হবে। এবারের উৎসবে স্থান পেয়েছে রঞ্জন ঘোষের ‘অদম্য’, শমীক রায়চৌধুরীর ‘মায়া সত্য ভ্রম’, রুদ্রজিৎ রায়ের…

Read More