হুমায়ুন কবীরকে ঘিরে ‘চোর’ স্লোগান, নওদায় উত্তেজনা

Spread the love

মুর্শিদাবাদের নওদায় আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়ল তৃণমূল কর্মী-সমর্থকেরা। তাঁকে লক্ষ্য করে ওঠে ‘চোর চোর’ এবং ‘গো ব্যাক’ স্লোগান। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

জানা গিয়েছে, নওদা থানা এলাকার শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথে এই ঘটনা ঘটে। সেখানে পৌঁছতেই তৃণমূল কর্মী-সমর্থকেরা হুমায়ুন কবীরকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন। অভিযোগ, তাঁকে ঘিরে ‘বিজেপির দালাল’ বলেও স্লোগান দেওয়া হয়।

বিক্ষোভের মুখে পড়ে হুমায়ুন কবীরও ক্ষোভ প্রকাশ করেন এবং তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যান বলে অভিযোগ। কিছু সময়ের জন্য এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়।

এদিকে স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় তৃণমূলের ব্লক সভাপতি হাবিব শেখের নেতৃত্বে বিক্ষোভ চলছিল। হুমায়ুন কবীরের গাড়ি ঘিরে রেখে দীর্ঘক্ষণ ধরে স্লোগান দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে

ঘটনাকে ঘিরে নওদা এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *