২২ গজেও ‘চ্যাম্পিয়ন’ মমতা! সংসদের প্রীতি ম্যাচে ম্যাচসেরা হয়েছিলেন মুখ্যমন্ত্রী

Spread the love

প্রশাসন, সাহিত্য, সংগীত, চিত্রকলায় তাঁর দাপুটে উপস্থিতি আগেই প্রমাণিত। এবার জানা গেল, ক্রিকেটের মাঠেও একসময় দাপিয়ে খেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার ইডেনে বিশ্বকাপজয়ী রিচা ঘোষকে সংবর্ধনা জানাতে আয়োজিত অনুষ্ঠানে উঠে আসে মুখ্যমন্ত্রীর সেই পুরনো ক্রীড়া-গৌরবের কথা। সঞ্চালক জানান, সংসদের এক প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিয়েছিলেন তরুণ সাংসদ মমতা। লোকসভা ও রাজ্যসভার সদস্যদের মধ্যে অনুষ্ঠিত সেই খেলায় দুরন্ত পারফরম্যান্স করে ম্যাচসেরা হয়েছিলেন তিনি।

তৎকালীন লোকসভা দলের নেতৃত্বে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি. আর. কুমারমঙ্গলম। তাঁর দলের সদস্য হিসেবেই মাঠে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভাকে হারিয়ে জয় পায় লোকসভা, আর সেই জয়ের অন্যতম কারিগর ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী।

রাজনীতি, সাহিত্য বা প্রশাসনের মতোই—খেলাধুলাতেও যে মমতা বন্দ্যোপাধ্যায় সমান দক্ষ, ইডেনের মঞ্চে ফের সেই কথাই স্মরণ করলেন সকলে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *