বাংলা জয়ের পর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রতিশ্রুতি রাখতেই আজ, শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির হন তিনি। মঞ্চে উঠেই বঙ্গবাসীর উদ্দেশে নতজানু হয়ে প্রণাম জানান প্রধানমন্ত্রী। সেই মুহূর্তে করতালিতে ফেটে পড়ে গোটা ব্রিগেড।
এদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কার্যত জনসমুদ্রে পরিণত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢল দেখা যায় সকাল থেকেই। শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। জনতার উপস্থিতি ও উন্মাদনা স্পষ্ট বার্তা দিয়েছে, বাংলার রাজনৈতিক পালাবদলকে ঘিরে মানুষের আবেগ এখন তুঙ্গে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের আগেই “ভারত মাতা কি জয়” ও “জয় শ্রীরাম” ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা ময়দান। বিজেপি নেতৃত্বের দাবি, এই বিপুল জনসমাগমই বাংলার পরিবর্তনের প্রতি মানুষের সমর্থনের প্রতিচ্ছবি।


