বাংলায় পালাবদলের পর প্রশাসনিক মহলেও বদলের ইঙ্গিত। সরকার বদল হতেই কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেল থেকে আনফলো করা হল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
অন্যদিকে ফলো করা শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ-সহ কেন্দ্রীয় নেতৃত্বের অফিসিয়াল এক্স হ্যান্ডেল।
দীর্ঘদিন ধরেই বিরোধীদের অভিযোগ ছিল, রাজ্যের পুলিশ প্রশাসন শাসকদলের প্রভাবেই কাজ করছে। ক্ষমতা বদলের পর সোশ্যাল মিডিয়াতেও তার প্রতিফলন দেখা গেল বলে রাজনৈতিক মহলের দাবি।
আজ ব্রিগেডে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। তার আগেই কলকাতা পুলিশের এই পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।


