মহারাষ্ট্রে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে।
জানা গেছে, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে ছেড়ে সোলাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্রেনটি। কিন্তু পুণে রেলওয়ে স্টেশন-এ ঢোকার সময়ই বিপত্তি ঘটে। হঠাৎ করে ট্রেনের চতুর্থ বগির ট্রলি লাইনচ্যুত হয়ে যায়।
রেলের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় কোনও প্রাণহানি বা আহতের খবর নেই। বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলেই দাবি রেল কর্তৃপক্ষের। ইতিমধ্যেই ঘটনার কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে রেলের পরিদর্শনকারী দল।


