অভিষেককে নিশানা? ‘ধৃতরাষ্ট্র’ পোস্টে দলের বিরুদ্ধেই গর্জে উঠলেন রত্না দে নাগ

Spread the love

তৃণমূলের অন্দরে ফের বাড়ল জল্পনা। এবার সামাজিক মাধ্যমে বিস্ফোরক পোস্ট করে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী রত্না দে নাগ। তিনি লিখেছেন, “পুত্র স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্র কৌরব বংশের ধ্বংসের একমাত্র কারণ।”
যদিও পোস্টে কারও নাম উল্লেখ করেননি তিনি। তবু তৃণমূল ও হুগলির রাজনৈতিক মহলের একাংশের দাবি, এই মন্তব্যের নিশানায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের ফলের পর থেকেই দলের অন্দরে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে বলেও দাবি রাজনৈতিক মহলের।
পেশায় চিকিৎসক রত্না দে নাগ দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। হুগলি লোকসভা কেন্দ্র থেকে একাধিকবার সাংসদ ছিলেন তিনি। ২০২১ সালে পাণ্ডুয়া কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। তবে এবারের নির্বাচনে তাঁকে প্রার্থী করেনি তৃণমূল।
তারপর থেকেই দলীয় নেতৃত্বের একাংশের প্রতি তাঁর অসন্তোষ বাড়ছিল বলে জল্পনা ছিল রাজনৈতিক মহলে। সেই আবহেই তাঁর এই ‘ধৃতরাষ্ট্র’ মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *