ব্যাকফুটে মমতা, বার কাউন্সিলে বড় জয়! ফের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত?

বিধানসভা নির্বাচনের ধাক্কায় তৃণমূল কংগ্রেস যখন কার্যত কোণঠাসা, তখনই অন্য এক ভোটে বড় জয় পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। রাজ্য বার কাউন্সিলের নির্বাচনে ২৩টি আসনের মধ্যে ১৫টিই দখলে নিল তৃণমূল। আর জয়ী ১৫ জনই কালীঘাট শিবিরের বলে দাবি ওয়াকিবহাল মহলের। ফলে রাজনৈতিক পরাজয়ের পর দলের সাংগঠনিক শক্তি নিয়েও যখন প্রশ্ন উঠছে, তখন বার কাউন্সিলের ফলাফল নিঃসন্দেহে…

Read More

তৃণমূলে ভাঙন আরও গভীর, ত্রিপুরার এনসিপিআই-তে যোগ দিয়ে এনডিএ-কে সমর্থনের আর্জি বিদ্রোহী সাংসদদের

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের শিবির নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিল। সরাসরি বিজেপিতে যোগ না দিয়ে ত্রিপুরাভিত্তিক ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-এর সঙ্গে যুক্ত হয়ে এনডিএ-কে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বৃহস্পতিবার দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি জমা দিয়ে সেই আবেদন জানান বিদ্রোহী সাংসদরা। বিদ্রোহী শিবিরের অন্যতম মুখ কাকলি ঘোষ দস্তিদার জানান, তাঁরা প্রধানমন্ত্রী…

Read More

কল্যাণের সমালোচনায় পালটা আক্রমণ নয়, সম্মানই দেখালেন অভিষেক

তৃণমূল কংগ্রেসের অন্দরে টানাপোড়েনের আবহে প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কড়া মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছিল। তবে সেই বিতর্কে পালটা আক্রমণের পথ না নিয়ে বরং কল্যাণের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের সই জালিয়াতি মামলায় এতদিন অভিষেকের পক্ষে আইনি লড়াই লড়ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু বৃহস্পতিবার তিনি ওই মামলা…

Read More

তৃণমূলে বড় ধাক্কা, সব সাংগঠনিক পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার

জেলা সভাপতির পদ ছাড়ার তিন দিনের মাথায় ফের বড় সিদ্ধান্ত নিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এ বার তৃণমূল মহিলা কংগ্রেসের চেয়ারপার্সন-সহ দলের সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে শীর্ষ নেতৃত্বকে চিঠি দিয়েছেন তিনি। সেই চিঠিতে দুর্নীতি, আরজি কর কাণ্ড এবং দলের অভ্যন্তরীণ আচরণ নিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন সাংসদ। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে…

Read More

“যেতে চাইলে যেতে পারেন”, বৈঠকে স্পষ্ট মন্তব্য মমতার

বিধানসভা নির্বাচনের ধাক্কার পর তৃণমূলের অন্দরেই বাড়ছে অস্বস্তি। রাজ্যের বিভিন্ন পুরসভায় একের পর এক কাউন্সিলরের ইস্তফা ঘিরে চাপে শাসকদল। এই আবহেই সোমবার কালীঘাটে দলীয় জনপ্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর শহরতলির দমদম, উত্তর দমদম, দক্ষিণ দমদম, বরানগর পুরসভা এবং বিধাননগর পুরনিগমের মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের নিয়ে বৈঠকে দলনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, কঠিন সময়ে…

Read More

অভিষেককে নিশানা? ‘ধৃতরাষ্ট্র’ পোস্টে দলের বিরুদ্ধেই গর্জে উঠলেন রত্না দে নাগ

তৃণমূলের অন্দরে ফের বাড়ল জল্পনা। এবার সামাজিক মাধ্যমে বিস্ফোরক পোস্ট করে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী রত্না দে নাগ। তিনি লিখেছেন, “পুত্র স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্র কৌরব বংশের ধ্বংসের একমাত্র কারণ।” যদিও পোস্টে কারও নাম উল্লেখ করেননি তিনি। তবু তৃণমূল ও হুগলির রাজনৈতিক মহলের একাংশের দাবি, এই মন্তব্যের নিশানায় রয়েছেন অভিষেক…

Read More