ছুটির মেজাজে সইফ-করিনা, ‘হট হাজব্যান্ড’ বলে নবাবের ছবিতে মুগ্ধ বেবো

Spread the love

ব্যস্ত কাজের ফাঁকে পরিবারকে সময় দিতে বরাবরই ভালোবাসেন সইফ আলি খান ও করিনা কাপুর। সুযোগ পেলেই দুই ছেলে তৈমুর ও জেহকে নিয়ে বিদেশে উড়ে যান এই তারকা দম্পতি। এবারও গ্রীষ্মের ছুটি কাটাতে সমুদ্রের ধারে পৌঁছে গেছেন তাঁরা। যদিও ঠিক কোথায় রয়েছেন, তা প্রকাশ করেননি করিনা।

ইনস্টাগ্রামে ছুটি কাটানোর একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তবে সব ছবির মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে সইফ আলি খানের একটি ছবি। সমুদ্র থেকে ভেজা শরীরে উঠে আসছেন তিনি, পরনে শুধু কমলা রঙের শর্টস। খোলা শরীর, ব্যাক-ব্রাশ করা চুল আর আত্মবিশ্বাসী উপস্থিতিতে ৬০ বছর বয়সেও যেন আগের মতোই ফিট ও স্টাইলিশ অভিনেতা।

স্বামীর সেই ছবি পোস্ট করে করিনা মজার ছলে লিখেছেন, “Summer is looking good…”। পাশাপাশি সইফকে আখ্যা দিয়েছেন “Hot Husband”। পোস্টের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেছেন জনপ্রিয় গান Daddy Cool, যা ছবির মেজাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

করিনার পোস্টে ভক্তদের প্রশংসার বন্যা বয়ে গেছে। অনেকেই লিখেছেন, বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করলেন সইফ। কেউ আবার তাঁর এই লুকের সঙ্গে Race 2 ছবির স্মৃতি টেনে এনেছেন। অনেকের মন্তব্য, সইফ সত্যিই “aging like fine wine”

সইফ আলি খানের নিজের কোনও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট না থাকায় তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ঝলক প্রায়ই করিনার প্রোফাইল থেকেই সামনে আসে। গত বছরও স্বামীর একটি ছবি পোস্ট করে তিনি প্রশ্ন করেছিলেন, “Why are you so hot?”। এবারও সেই ভালোবাসার প্রকাশে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *