“সেক্যুলারিজম নিপাত যাক” বিতর্কে বিস্ফোরণ, শুভেন্দুর প্রার্থীপদ বাতিল চেয়ে হাইকোর্টে মামলা

Spread the love

দোলের মঞ্চে দেওয়া একটি স্লোগান ঘিরে তীব্র রাজনৈতিক ঝড়। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার সরাসরি আইনি লড়াই শুরু হল। তাঁর প্রার্থীপদ বাতিলের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছে।

অভিযোগ, গত ৩ মার্চ বালিগঞ্জে দোল উৎসবের অনুষ্ঠানে ‘সেক্যুলারিজম নিপাত যাক’ মন্তব্য করেন তিনি। এই বক্তব্যকে অসাংবিধানিক ও প্ররোচনামূলক বলে দাবি করেছেন আবেদনকারী সৌম্য মণ্ডল।

মামলায় স্পষ্টভাবে বলা হয়েছে, ধর্মনিরপেক্ষতা ভারতের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। সেই নীতির বিরোধিতা করে কোনও প্রার্থী জনসমক্ষে বক্তব্য রাখতে পারেন না। আবেদনকারীর দাবি, এই ধরনের মন্তব্য শুধু রাজনৈতিক বক্তব্য নয়, তা সংবিধানের বিরোধিতা।

আগামী সপ্তাহেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগে একই ইস্যুতে আদালতে মামলা এবং নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হয়েছে।

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে—এই বিতর্ক কি শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি আইনি ধাক্কায় বড় সিদ্ধান্তের পথে এগোবে আদালত?


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *