কোয়েলের রাজ্যসভা থেকে ইস্তফা, প্রতিক্রিয়ায় রুদ্রনীল: “সিঁড়ি বেয়ে উঠে বুঝেছেন, গন্তব্য অন্য”

রাজনীতির সঙ্গে দীর্ঘদিন দূরত্ব বজায় রেখেছিলেন কোয়েল মল্লিক। তবে চলতি বছরের এপ্রিল মাসে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়ে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সেই রাজনৈতিক অধ্যায় দীর্ঘস্থায়ী হল না। শপথগ্রহণের মাত্র ৬৬ দিনের মাথায় শুক্রবার রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেন তিনি। আর সেই সিদ্ধান্ত নিয়েই মন্তব্য করলেন অভিনেতা ও বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ।…

Read More

অভয়া কাণ্ডের ছবি ঘিরে ইউ-টার্ন, ‘তিলোত্তমা’ বাতিল করে নতুন ছবির ঘোষণা

অভয়া-কাণ্ডকে কেন্দ্র করে ছবি তৈরির জল্পনা বহুদিন ধরেই চলছিল। সেই জল্পনায় কার্যত সিলমোহর পড়েছিল পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের ‘তিলোত্তমা’ ঘোষণার পর। কিন্তু ছবির আনুষ্ঠানিক সূচনার আগেই ঘটল নাটকীয় মোড়। যে সাংবাদিক বৈঠকে ‘তিলোত্তমা’র নানা দিক তুলে ধরার কথা ছিল, সেখান থেকেই জানিয়ে দেওয়া হল— এই মুহূর্তে আর হচ্ছে না সেই ছবি। পরিবর্তে সামনে এল নতুন প্রকল্প,…

Read More

অনীক দত্তের বিদায়ে বাংলা সিনেমার এক যুগের অবসান

বাংলা সিনেমার ভাষা, রসবোধ আর চিন্তার জগতে আলাদা পরিচয় তৈরি করেছিলেন অনীক দত্ত। তাঁর ছবিতে যেমন ছিল বুদ্ধিদীপ্ত ব্যঙ্গ, তেমনই ছিল গভীর সংস্কৃতিবোধ। তাই তাঁর প্রয়াণ শুধুই একজন পরিচালকের মৃত্যু নয়, বাংলা চলচ্চিত্রের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের শেষ হয়ে যাওয়া। ‘ভূতের ভবিষ্যৎ’ মুক্তির আগে বাংলা সিনেমা যেন নির্দিষ্ট কিছু ছকে আটকে গিয়েছিল। একদিকে তথাকথিত বাণিজ্যিক ছবি,…

Read More

রাহুলের স্বপ্ন এবার পূরণ করবে সহজ?

মাত্র আড়াই মাস আগে যে ঘরে হাসি, আড্ডা আর কাজের ব্যস্ততায় ভরে থাকত প্রতিটা মুহূর্ত, আজ সেখানে শুধুই স্মৃতি। ‘ভোলে বাবা পার করেগা’-র শুটিং করতে গিয়ে সমুদ্রের বুকে হারিয়ে যান বাংলা ইন্ডাস্ট্রির তরুণ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ২৯ মার্চ, ২০২৬-এর সেই ভয়াবহ দিন এখনও মেনে নিতে পারেননি পরিবার, বন্ধুবান্ধব কিংবা অনুরাগীরা। রাহুলের মৃত্যুর পর থেকেই…

Read More

বিজেপির জয়ের পর সক্রিয় জিৎ, ‘মোদির গ্যারান্টি’ পোস্ট ঘিরে জল্পনা

দীর্ঘ পনেরো বছর ধরে রাজনীতির ময়দান থেকে কার্যত দূরেই ছিলেন টলিউড সুপারস্টার জিৎ। কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ২০৭ আসনে জয়ের পর থেকেই বদলাতে শুরু করেছে সেই ছবি। শনিবার ব্রিগেডের মেগা শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার পর রবিবারই সোশাল মিডিয়ায় ‘মোদির গ্যারান্টি’ নিয়ে দীর্ঘ পোস্ট করে নতুন রাজনৈতিক জল্পনার জন্ম দিলেন অভিনেতা। পোস্টে জিৎ লেখেন,…

Read More

মাতৃত্বের সুখে চিত্রাঙ্গদা, একমাস পর প্রকাশ্যে এল সুখবর

সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সুখবর শোনালেন চিত্রাঙ্গদা শতরূপা। সন্তানের জন্মের ঠিক একমাস পর সোশ্যাল মিডিয়ায় প্রথমবার জানালেন মা হওয়ার খবর। অভিনেত্রী-পরিচালক শতরূপা সান্যাল-এর আগের পোস্টেই ইঙ্গিত মিলেছিল। তাঁর লেখা— “যা ছিল কল্পমায়া, সে কি আজ ধরল কায়া?”— ঘিরেই শুরু হয়েছিল জল্পনা। পরে ঘনিষ্ঠ মহলের মন্তব্যে সেই জল্পনা আরও জোরালো হয়। অবশেষে সেই সব জল্পনায়…

Read More

যন্ত্রণাকে হার মানিয়ে শুটিং ফ্লোরে অনন্যা চট্টোপাধ্যায়

ফের অনন্যার সঙ্গে কাজ করা যেন নন্দিতা-শিবপ্রসাদের কাছে পুর্নিমিলনের থেকে কোনও অংশে কম নয়। পরিচালক বলছেন, “‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবিতে রিউইনিয়ন পর্ব চলছে। অনন্যা চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রথমবার সিনেমার পর্দায় একসাথে কাজ করলেও এর আগে টেলিভিশনে অভিনেতা হিসেবে কাজ করেছি একসঙ্গে। ডান্স রিয়েলিটি শো’তেও কাজ করেছি। যে শোতে অনন্যা চ্যাম্পিয়ন হয়েছিল। পরবর্তীকালে জাতীয় পুরস্কার পেয়েছে…

Read More

শোকের মাঝেই বিতর্ক! রাহুলের বাড়িতে গিয়ে সমালোচনার মুখে জিৎ, দ্বিধাবিভক্ত নেটদুনিয়া

টলিউডে শোকের ছায়া এখনও ঘন। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক প্রয়াণে স্তব্ধ বাংলা সিনে জগত। এই কঠিন সময়ে ইন্ডাস্ট্রির শিল্পী থেকে টেকনিশিয়ান—সবাই একজোট হয়ে যেমন বিচার দাবিতে সোচ্চার হয়েছেন, তেমনই ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতেও সরব হয়েছেন। অগ্রজদের পাশে পেয়েছেন অনুজরা, যেন এক বৃহৎ পরিবারের বন্ধনেই জড়িয়ে রয়েছে টলিউড। তবে এই আবেগঘন পরিস্থিতির মধ্যেই উঠে এল…

Read More

শোকের মধ্যেও পেশাদারিত্ব, শুটিং ফ্লোরে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার

স্বামী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক প্রয়াণের শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি প্রিয়াঙ্কা সরকার। তবুও কঠিন বাস্তবকে মেনে নিয়ে পেশাদারিত্বের পথেই হাঁটলেন তিনি। সূত্রের খবর, শুক্রবার ‘তারকাটা’ সিরিজের অসম্পূর্ণ কিছু দৃশ্যের শুটিংয়ের জন্য ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের গভীর শোককে আড়ালেই রেখে কখনও চোখের জল মুছে সহকর্মীদের সঙ্গে স্বামীর ন্যায় বিচারের দাবিতে সরব হয়েছেন…

Read More

পলাশকেই এবার বিয়ে করছেন স্মৃতি?

    বিয়ের আগের দিন তুমুল অশান্তি। তারপর বিবাহবিচ্ছেদ। স্মৃতি মান্দনা আর পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে হেডলাইন কম হয়নি। ফের শিরোনামে স্মৃতি পলাশ। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, স্মৃতি মান্দনার কাফের সামনে পলাশের দিদি সংগীতশিল্পী পলক মুচ্ছলকে দেখা গিয়েছে। স্মৃতির বাবা শ্রীনিবাস মান্দনাকে প্রণাম করেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্বামী, সংগীতশিল্পী মিথুন।…

Read More