আজ বিজয়া দশমী, বিষাদের সুরে মাকে বিদায় জানিয়ে শুরু নতুন আশার পথচলা

ঢাকের বাদ্যি, ধুনুচি নাচ, সিঁদুর খেলা আর উৎসবের রঙিন মুহূর্ত পেরিয়ে এসে গেল সেই মন খারাপের দিন। আজ, বুধবার বিজয়া দশমী। চার দিনের দুর্গোৎসবের শেষলগ্নে মা দুর্গাকে বিদায় জানানোর পালা। একদিকে উৎসবের আনন্দ, অন্যদিকে মায়ের কৈলাসে ফিরে যাওয়ার বিষাদ—দুইয়ের মিশেলে বাঙালির মনে আজ এক অন্যরকম অনুভূতি। মণ্ডপে মণ্ডপে চলছে দশমীর পুজো, দেবীবরণ ও সিঁদুর খেলার…

Read More

মহাসপ্তমীর সকালেই উৎসবের রঙে রঙিন কলকাতা, মণ্ডপে মণ্ডপে পুজোর আমেজ

ঢাকের বাদ্যি, কাশফুলের আবেশ আর রঙিন আলোর ঝলকানি—দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে কলকাতা। মহাসপ্তমীকে ঘিরে শহরজুড়ে পুজোর আমেজ, আর সেই উৎসবের রেশ ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেও। নতুন পোশাকে সেজে প্রিয়জনদের সঙ্গে পুজো মণ্ডপে যাওয়া, প্রতিমা দর্শন আর জমিয়ে খাওয়াদাওয়ার পরিকল্পনায় ব্যস্ত আট থেকে আশি। মহাসপ্তমী মানেই বাঙালির পুজোর আনন্দে নতুন মাত্রা। সকাল থেকেই বিভিন্ন পুজো…

Read More

আজ মহালয়া, ভোরের আকাশে আগমনী সুর! পিতৃপক্ষের অবসান, শুরু দেবীপক্ষের

আজ মহালয়া। ভোরের আলো ফোটার আগেই শিউলি ফুলের গন্ধ, শিশিরভেজা প্রকৃতি আর রেডিয়ো থেকে ভেসে আসা চণ্ডীপাঠ—সব মিলিয়ে বাঙালির মনে বেজে উঠেছে দুর্গাপুজোর আগমনী সুর। পুজোর আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। মহালয়ার হাত ধরেই বাঙালির মনে শুরু হয়ে যায় দেবী দুর্গাকে বরণ করে নেওয়ার প্রস্তুতি। চারদিকে যেন একটাই অনুভূতি, মা আসছেন! মহালয়া মানেই বাঙালির আবেগ,…

Read More

SPECIAL REPORT: হাতে এল চাঁদ

মুখ ফিরাইয়া সে রহে বসিয়া, কহে সে নয়নজলে, “তোমাদের আমি চাহি না কারেও, শশী চাই করতলে।’ এ দাবি ছিল সে যুগের ‘শশিকলা’র। আর এ যুগে দেখা মিলল এক ‘চন্দ্রলব্ধা’র। উত্তর ২০ পরগনার বেলঘরিয়ার উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়ে, থিয়েটার গ্রুপ ‘অনীক’ আয়োজিত আন্তঃবিদ্যালয় বাংলা ছোট নাটক প্রতিযোগিতায়। তৃতীয় পর্যায়ে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রথম স্থানে খড়দার…

Read More

মহালয়ায় ইডেনে বড় কর্মসূচি, পুজোয় একাধিক বিধিনিষেধের ঘোষণা শুভেন্দুর

কার্নিভালের নামে পুজোর পরে চাপিয়ে দেওয়া যে ব্যবস্থা ছিল, এবার তা হচ্ছে না বলে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্গাপুজোকে জাতীয় ও আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক উৎসব হিসেবে তুলে ধরতে রাজ্য সরকারের উদ্যোগের কথাও জানান তিনি। পর্যটন ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে বড় কর্মসূচির মাধ্যমে দুর্গাপুজোর সূচনা হবে। থাকবে ড্রোন শো, আকাশপথে…

Read More

১৯ বছর পর কলকাতায় তসলিমা, কফি হাউসে বসে নস্ট্যালজিয়ায় ডুব লেখিকা

১৯ বছর পর ফের কলকাতার মাটিতে তসলিমা নাসরিন। ২০০৭ সালে বই বিতর্কের জেরে কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের নির্বাসিত এই লেখিকা। দীর্ঘ অপেক্ষার পর শহরে ফিরে সোমবার সোজা চলে গেলেন সেই চেনা ঠিকানায়—কলেজ স্ট্রিটের ঐতিহ্যবাহী কফি হাউসে। আর সেখানে পা রেখেই যেন ফিরে গেলেন পুরনো দিনের আড্ডায়। তসলিমাকে সামনে পেয়ে কফি হাউসের পরিবেশও হয়ে ওঠে…

Read More

লোটে মাছের গন্ধে টান! রাস্তা থেকে সরাসরি বাড়িতে ঢুকে মধ্যাহ্নভোজে বসলেন বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়

ভোটের আগে বাংলার খাদ্যাভ্যাস নিয়ে রাজনৈতিক তরজা ছিল তুঙ্গে। বিরোধী তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ তুলেছিল, বিজেপি ক্ষমতায় এলে বাঙালির মাছ-মাংসের সংস্কৃতিতে হস্তক্ষেপ করা হবে। তবে বিজেপি সরকার গঠনের পর সেই বিতর্কের মাঝেই সামনে এল এক ভিন্ন ছবি। সোনারপুর দক্ষিণের বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় এলাকা পরিদর্শনে গিয়ে লোটে মাছের তরকারির গন্ধে আকৃষ্ট হয়ে সরাসরি এক স্থানীয়…

Read More

অনীক দত্তের বিদায়ে বাংলা সিনেমার এক যুগের অবসান

বাংলা সিনেমার ভাষা, রসবোধ আর চিন্তার জগতে আলাদা পরিচয় তৈরি করেছিলেন অনীক দত্ত। তাঁর ছবিতে যেমন ছিল বুদ্ধিদীপ্ত ব্যঙ্গ, তেমনই ছিল গভীর সংস্কৃতিবোধ। তাই তাঁর প্রয়াণ শুধুই একজন পরিচালকের মৃত্যু নয়, বাংলা চলচ্চিত্রের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের শেষ হয়ে যাওয়া। ‘ভূতের ভবিষ্যৎ’ মুক্তির আগে বাংলা সিনেমা যেন নির্দিষ্ট কিছু ছকে আটকে গিয়েছিল। একদিকে তথাকথিত বাণিজ্যিক ছবি,…

Read More

রবীন্দ্র-চেতনার আলোয় মানবতার শপথ, কবিগুরুকে জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে অন্তরের গভীর শ্রদ্ধা ও প্রণাম জানাই। কবিগুরু কেবল একজন সাহিত্যিক নন, তিনি বাঙালির আত্মার স্পন্দন, আমাদের সংস্কৃতি ও চেতনার চিরন্তন আলোকবর্তিকা। আনন্দে-বেদনায়, সংগ্রামে-সৃষ্টিতে, জীবনের প্রতিটি অনুভবে তিনি আজও সমানভাবে প্রাসঙ্গিক ও অনুপ্রেরণার উৎস। তিনি মানবতার জয়গান শিখিয়েছেন, ভেদাভেদ ভুলে একতার বার্তা দিয়েছেন। তাঁর সাহিত্য, সংগীত ও জীবনদর্শন দেশ-কাল-ভাষার গণ্ডি পেরিয়ে…

Read More

আলপনায় রাঙা চৈত্রশেষ! ঢাকার রাজপথে জনতার সঙ্গে রঙে মিশলেন জয়া আহসান

বৈশাখের আগমনী সুর যেন এবার একটু আগেই বেজে উঠেছে অভিনেত্রী জয়া আহসান-এর ঘরে। পান্তা-ইলিশ, রকমারি পদ আর উৎসবের সাজে ভরে উঠেছে তাঁর বৈশাখী আয়োজন। নতুন বাংলা বছরের সূচনাকে তিনি স্বাগত জানিয়েছেন একেবারে ঘরোয়া উষ্ণতায়, ভালোবাসার স্পর্শে। বাংলাদেশে ‘পহেলা বৈশাখ’ মানেই এক অনন্য আবেগ। আর সেই আবেগে ভেসেই চৈত্রের শেষ রাতে ঘরে মন টেকেনি জয়ার। রং-তুলি…

Read More