মমতার নিরাপত্তায় এবার ‘দায়িত্বশীল’ শুভেন্দু!

Spread the love

রবিবার হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনার পর সোমবার সেই হালিশহরেই গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বার্তা দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক আক্রমণের সুর ছেড়ে এদিন অনেকটাই দায়িত্বশীল ভূমিকায় দেখা গেল তাঁকে।

শুভেন্দুর স্পষ্ট অনুরোধ, মমতা যেখানে খুশি যেতে পারেন, তবে যাওয়ার আগে পুলিশকে সময়মতো জানাতে হবে। কলকাতার সিপি, ডিআইজি কিংবা পছন্দের অন্য কোনও পুলিশ আধিকারিককে সফরের কথা জানালেই প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস তাঁর।

রবিবার হালিশহরে মৃত তৃণমূল কর্মী বিরজু কেওটের বাড়িতে গিয়েছিলেন মমতা। অভিযোগ, সেখানে তাঁর গাড়ি লক্ষ্য করে কাদা, জল, পাথর ও জুতো ছোড়া হয়। ওঠে ‘চোর’, ‘ডাকাতরানি’ স্লোগানও।

ঘটনার পর অবশ্য শুভেন্দুর মন্তব্য ছিল যথেষ্ট কড়া। কিন্তু সোমবার সেই হালিশহরেই দাঁড়িয়ে মমতার নিরাপত্তা নিয়ে তাঁর বার্তা, “আপনি যেখানে খুশি যাবেন। কিন্তু তার আগে সময়মতো পুলিশকে জানাবেন। পুলিশ প্রয়োজনমতো যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করবে।”

রাজনৈতিক সংঘাতের আবহেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার প্রশ্নে শুভেন্দুর এই অবস্থান এখন নতুন করে চর্চায়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *