‘ড্রোনাচার্য’ থেকে সেমিকন্ডাক্টর, স্বাধীনতা দিবসের ভাষণে ভবিষ্যতের ভারতের রূপরেখা মোদির

যুদ্ধক্ষেত্র বদলাচ্ছে, বদলাচ্ছে যুদ্ধের অস্ত্রও। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ভারতকে প্রযুক্তির দৌড়ে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে আধুনিক যুদ্ধের প্রসঙ্গ তুলে তাঁর মুখে শোনা গেল নতুন শব্দ—‘ড্রোনাচার্য’। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা। আধুনিক সংঘাতে ড্রোন কীভাবে যুদ্ধের সমীকরণ বদলে দিয়েছে, তা বোঝাতেই এই…

Read More

রাম মন্দিরের অনুদান তছরুপের অভিযোগে দিল্লিতে ৫০০ সাধুর মিছিল, মোদীর বাড়ি ঘেরাওয়ের ডাক

রাম মন্দিরের অনুদানের টাকা নয়ছয়ের অভিযোগে এবার সরাসরি দিল্লির রাজপথে সাধু-সন্তরা। সোমবার প্রায় ৫০০ জন সাধু ও ধর্মীয় প্রধানের মিছিল পৌঁছয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের অভিমুখে। প্রকাশানন্দ গিরি মহারাজের নেতৃত্বে মান্ডি হাউসের কাছে নেপাল দূতাবাসের সামনে থেকে শুরু হয় এই পদযাত্রা। সাধু সমাজের অভিযোগ, শ্রীরামের মন্দিরের জন্য দেশ-বিদেশের ভক্তদের দেওয়া কোটি কোটি টাকার অনুদানে গুরুতর…

Read More

IIT-র সমাবর্তনে ‘গায়ত্রী মন্ত্র’! শামার প্রশ্নে বিস্ফোরক পাল্টা দাবি, ‘ওটা গায়ত্রী মন্ত্রই নয়’

IIT দিল্লির সমাবর্তন ঘিরে ধর্মনিরপেক্ষতার বিতর্কে এবার উঠল নতুন প্রশ্ন—আদৌ কি ‘গায়ত্রী মন্ত্র’ পাঠ করা হয়েছিল? ৮ অগস্ট IIT দিল্লির ৫৭তম সমাবর্তনে একটি সংস্কৃত মন্ত্রপাঠকে কেন্দ্র করে আপত্তি জানান কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। তাঁর প্রশ্ন, ধর্মীয় অনুষ্ঠান নয়, এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমাবর্তনে কেন ধর্মীয় মন্ত্র বাজানো হবে? তাঁর দাবি, শিক্ষাঙ্গন সব ধর্মের স্লোগান ও ধর্মীয়…

Read More

হাসিনার ‘কাঁটা’, চাপে তারেক! মোদির সঙ্গে বৈঠক কি অনিশ্চিত?

বাংলাদেশে পালাবদলের পর এমনিতেই জটিল হয়েছে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক। তার উপর গত ৫ আগস্ট নয়াদিল্লি থেকে শেখ হাসিনার ভারচুয়াল সাংবাদিক সম্মেলন। স্বদেশে ফেরার ব্যাপারে তাঁর কড়া বার্তার পর নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে বাংলাদেশের তারেক রহমান সরকারের অন্দরে। আর তারই আঁচ এবার পড়ল নয়াদিল্লির আসন্ন ব্রিকস সম্মেলনে। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসছে ব্রিকস সম্মেলন।…

Read More

ই-২০ পেট্রল নিয়ে আতঙ্কের মাঝেই বড় বার্তা, ‘শত শত পিপিএম ক্লোরাইড’-এর দাবি নস্যাৎ তেল সংস্থার

ই-২০ পেট্রল নিয়ে কি সত্যিই বিপদ? গাড়ির ইঞ্জিনে ক্ষতি করবে ইথানল-মিশ্রিত এই জ্বালানি? গত কয়েকদিনের বিতর্কের জেরে এমন প্রশ্নই উঠছিল। এবার সেই আশঙ্কায় সরাসরি জল ঢালল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। তাদের দাবি, ই-২০ পেট্রলে মাত্রাতিরিক্ত ক্লোরাইড বা দূষণের কোনও প্রমাণই পরীক্ষায় মেলেনি। তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, শোধনাগার থেকে ইথানল উৎপাদন কেন্দ্র, এমনকী পেট্রল পাম্প—বিভিন্ন জায়গা…

Read More

মোদির ব্রেকফাস্টে ৪৭ সাংসদ, প্রত্যেকের হাতে ‘রিপোর্ট কার্ড’! বাংলার সাংসদরা কী চাইলেন?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্তে দেখা করার সুযোগ। শুক্রবার সকালে সেই সুযোগ পেলেন এনডিএ-তে নতুন করে যোগ দেওয়া ৪৭ জন সাংসদ। তাঁদের মধ্যে বাংলারও একাধিক সাংসদ ছিলেন। আর সেই বৈঠকেই সামনে এল চমকপ্রদ বিষয়—প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগেই প্রত্যেক সাংসদের হাতে পৌঁছে গেল তাঁদের ‘রিপোর্ট কার্ড’! শুক্রবারের ব্রেকফাস্ট বৈঠকে ৪৭ জন সাংসদের জন্য রাখা হয়েছিল আলাদা…

Read More

সেপ্টেম্বরে দিল্লিতে মোদী-শি বৈঠক? BRICS ঘিরে ভারত-চিন সম্পর্কের নতুন সমীকরণ

নয়াদিল্লিতে সেপ্টেম্বর মাসে আয়োজিত হতে চলা BRICS সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যোগদানের সম্ভাবনা ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে জোর আলোচনা। বেজিংয়ের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে শি জিনপিংয়ের ভারত সফর নিশ্চিত করা হয়নি। তবে একাধিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে, তাঁর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু হয়েছে। সফর বাস্তবায়িত হলে প্রায় সাত বছর পর ভারতে পা…

Read More

মোদির ‘পদত্যাগপত্র’ ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার ভাইরাল হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে একটি কথিত পদত্যাগপত্র। ওই চিঠিতে দাবি করা হয়, ব্যক্তি ও রাজনীতিক হিসেবে সমস্ত দায়িত্ব নিয়ে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ায় বহু নেটিজেন সেটিকে সত্যি বলে বিশ্বাস করেন। তবে ফ্যাক্ট চেকে জানা যায়, ভাইরাল হওয়া পদত্যাগপত্রটি সম্পূর্ণ ভুয়ো। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)…

Read More

‘গোমূত্র বিশেষজ্ঞ’ মন্তব্যে প্রিয়াঙ্কাকে একহাত ২১৫ শিক্ষাবিদের, আইআইটি ডিরেক্টর বিতর্কে নতুন মোড়

আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটিকে ‘গোমূত্র বিশেষজ্ঞ’ বলে কটাক্ষের অভিযোগে এবার কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে সরব হলেন দেশের ২১৫ জন শিক্ষাবিদ। উপাচার্য, অধ্যাপক-সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সই করা এক খোলা চিঠিতে দাবি করা হয়েছে, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু একজন শিক্ষাবিদকে বিদ্রূপ করে আক্রমণ করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষাবিদদের বক্তব্য, ভি কামাকোটির গবেষণা,…

Read More

গুরুপূর্ণিমার মঞ্চে শুভেন্দুর তোপ, বামকে ‘বিদেশি শক্তি’, তৃণমূলকে ‘জামাতি’ আক্রমণ

গুরুপূর্ণিমার অনুষ্ঠানকে রাজনৈতিক বার্তার মঞ্চ হিসেবেই ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবীন্দ্রসদনে আয়োজিত গুরুপূর্ণিমা মহোৎসব ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে একযোগে বামফ্রন্ট ও তৃণমূলকে তীব্র আক্রমণ করেন তিনি। পাশাপাশি রাজ্যে ‘জমি জেহাদ’, ‘লাভ জেহাদ’ ও জোর করে ধর্মান্তর রুখতে কড়া পদক্ষেপের আশ্বাস দেন। হিরণ্ময় গোস্বামী মহারাজের দুটি গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু…

Read More