চার বছরের রাহা, মেয়ের জন্মদিনের অদেখা মুহূর্ত প্রকাশ্যে আনলেন আলিয়া

মেয়ের চতুর্থ জন্মদিনে কোনও জাঁকজমক নয়, বরং পরিবারের সঙ্গে একান্তে সময় কাটানোতেই আনন্দ খুঁজে নিলেন আলিয়া ভট্ট ও রণবীর কাপুর। ৬ নভেম্বর চার বছরে পা দিয়েছে তাঁদের মেয়ে রাহা। পরের দিন, ৭ নভেম্বর সমাজমাধ্যমে মেয়ের জন্মদিনের বেশ কিছু ছবি ভাগ করে নিলেন আলিয়া। আর সেই ছবিতেই উঠে এল কাপুর পরিবারের ছোট্ট সদস্যের জন্মদিনের নানা মুহূর্ত।…

Read More

‘রামায়ণা’ দেখে মুগ্ধ বিদেশিরা! ‘অ্যাভাটার’, ‘লর্ড অফ দ্য রিংস’-এর সঙ্গে তুলনা

ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন নজির গড়তে চলেছে নিতেশ তিওয়ারির ‘রামায়ণা’। ছবিটি নিয়ে দেশীয় সমালোচকদের মতামত একেবারে একরকম না হলেও আন্তর্জাতিক মহলে প্রশংসা পাচ্ছে এই মহাকাব্যিক প্রযোজনা। এমনকী হলিউডের ‘লর্ড অফ দ্য রিংস’, ‘দ্য লায়ন কিং’ এবং ‘অ্যাভাটার’-এর মতো ছবির সঙ্গেও তুলনা করছেন বিদেশি চলচ্চিত্র সমালোচকরা। ছবির বিশাল ক্যানভাস, দৃশ্যায়ন এবং গল্প বলার ধরনই তাঁদের নজর…

Read More

‘রাবণও পুরোপুরি খারাপ নন!’ সাই পল্লবীর মন্তব্যে তোলপাড়, ‘সীতা’কে নিশানা নেটপাড়ার

‘রাবণও পুরোপুরি খারাপ ছিলেন না!’ ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারে সাই পল্লবীর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। পর্দায় যিনি সীতার চরিত্রে অভিনয় করছেন, তাঁর মুখে রাবণকে নিয়ে এমন কথা শুনে সরব নেটিজেনদের একাংশ। কেউ তুলেছেন সীতার চরিত্রের প্রসঙ্গ, কেউ আবার অভিনেত্রীর বক্তব্যের পাশে দাঁড়িয়ে মনে করিয়ে দিয়েছেন, মানুষের মধ্যে ভালো-মন্দ দুই দিকই…

Read More

‘রাম’ রণবীরে মুগ্ধ, ‘রাবণ’ যশও বাজিমাত! তবু ট্রেলার জুড়ে একটাই প্রশ্ন—হনুমান কোথায়?

ব্রহ্মমুহূর্তে মুক্তি, আর মুক্তির কয়েক মিনিটের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’-এর ট্রেলার ঘিরে এখন একটাই আলোচনা—এ কি টিজারের সমালোচনার জবাব? টিজার প্রকাশের পর ভিএফএক্স, চরিত্রের লুক, রাক্ষসদের ডিজাইন থেকে শুরু করে সীতার উপস্থিতি—সবকিছু নিয়েই প্রশ্ন উঠেছিল। সেই সমালোচনার পর ট্রেলারে যেন একেবারে অন্য ছবি। রামের ভূমিকায় রণবীর কাপুরের সংযত উপস্থিতি, রাবণ…

Read More

রণবীরকে নিয়ে বিতর্কে মুখ খুললেন অরুণ গোভিল, ‘রাম’ হিসেবে এখনও মানুষ আমাকে মনে রেখেছে

নিতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের উৎসাহ তুঙ্গে। ছবিতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর এবং সীতার ভূমিকায় সাই পল্লবী অভিনয় করছেন। সম্প্রতি ছবির প্রথম টিজার প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও তুলনা। এই প্রসঙ্গেই মুখ খুলেছেন রামানন্দ সাগরের জনপ্রিয় ধারাবাহিক ‘রামায়ণ’-এর রাম, অরুণ গোভিল। রণবীর কাপুরের লুক ও…

Read More

রামচরিত্রে নিজেকে ভেঙে গড়া, বিশ্বমঞ্চে রামদর্শনের বার্তা রণবীর কাপুরের

রঘুনন্দনের চরিত্রে প্রাণ সঞ্চার করতে নিজেকে যেন নতুন করে নির্মাণ করেছিলেন রণবীর কাপুর। এই চরিত্র শুধুমাত্র অভিনয় নয়, তাঁর জীবনের এক কঠোর সাধনায় পরিণত হয়েছিল। টানা তিন বছর ধরে জিমে ঘাম ঝরিয়ে গড়ে তুলেছেন নিখুঁত শারীরিক গঠন, বদলে ফেলেছেন নিজের দৈনন্দিন জীবনযাত্রাও। চরিত্রের সঙ্গে একাত্ম হতে গিয়ে ব্যক্তিগত অভ্যাসেও এনেছিলেন আমূল পরিবর্তন। মদ্যপান থেকে দূরে…

Read More

‘অ্যানিমাল’ জাপানে, ₹১০০০ কোটির দৌড়ে নতুন মোড়—সামনে ‘ধুরন্ধর’

রণবীর কাপুর অভিনীত ও সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘অ্যানিমাল’ এবার মুক্তি পেতে চলেছে জাপানে। জানা গেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাপানের প্রেক্ষাগৃহে দেখানো হবে এই ছবি। এই আন্তর্জাতিক মুক্তির খবরে ফের চর্চায় উঠে এসেছে ₹১০০০ কোটির বিশ্বব্যাপী আয়ের লক্ষ্য। ২০২৩ সালের শেষে মুক্তি পাওয়ার পর ‘অ্যানিমাল’ দেশ-বিদেশ মিলিয়ে ইতিমধ্যেই প্রায় ₹৯১৫ কোটি আয় করেছে।…

Read More