SPECIAL REPORT: হাতে এল চাঁদ

মুখ ফিরাইয়া সে রহে বসিয়া, কহে সে নয়নজলে, “তোমাদের আমি চাহি না কারেও, শশী চাই করতলে।’ এ দাবি ছিল সে যুগের ‘শশিকলা’র। আর এ যুগে দেখা মিলল এক ‘চন্দ্রলব্ধা’র। উত্তর ২০ পরগনার বেলঘরিয়ার উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়ে, থিয়েটার গ্রুপ ‘অনীক’ আয়োজিত আন্তঃবিদ্যালয় বাংলা ছোট নাটক প্রতিযোগিতায়। তৃতীয় পর্যায়ে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রথম স্থানে খড়দার…

Read More

প্রয়াত কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব বিজয়া মেহতা, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

মারাঠি নাট্যজগত ও ভারতীয় সমান্তরাল চলচ্চিত্রের কিংবদন্তি ব্যক্তিত্ব বিজয়া মেহতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৯১ বছর বয়সে মুম্বইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আধুনিক মারাঠি থিয়েটারের অন্যতম পথিকৃৎ এই শিল্পী। সামাজিক মাধ্যম এক্স-এ শোকবার্তায় প্রধানমন্ত্রী মোদি লেখেন, বিজয়া মেহতা ভারতের সংস্কৃতি ও চলচ্চিত্র জগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। আধুনিক মারাঠি…

Read More

রহস্যে ঘেরা মৃত্যু, স্মৃতিতে ফিরছে ‘যে জানলাগুলোর আকাশ ছিল’—রাহুলকে মঞ্চেই বাঁচিয়ে রাখার অঙ্গীকার

২৯ জানুয়ারি সাগরপাড়ে আচমকাই থেমে যায় এক উজ্জ্বল যাত্রা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর আকস্মিক মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা বিনোদন জগতকে। শুটিং সেটে তাঁর এই অকালপ্রয়াণ শুধু সিনেমা দুনিয়ার ক্ষতিই নয়, গভীর শূন্যতা তৈরি করেছে বাংলা থিয়েটার জগতেও। একজন দক্ষ অভিনেতার পাশাপাশি, তিনি ছিলেন সংবেদনশীল লেখক ও শক্তিশালী বক্তা—যাঁকে হারিয়ে শোকস্তব্ধ বাংলা সংস্কৃতি মহল। তালসারির শুটিং সেটে…

Read More

বিদায় স্বর্ণযুগের সাক্ষী — প্রয়াত প্রবীণ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়

বাংলা বিনোদন জগতের আকাশে নিভে গেল এক উজ্জ্বল নক্ষত্র। মঙ্গলবার দীর্ঘ অসুস্থতার অবসান ঘটিয়ে প্রয়াত হলেন প্রবীণ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই চলছিল, পাশাপাশি কোলেস্টেরল, কিডনির জটিলতা ও হৃদরোগ তাঁর শারীরিক অবস্থা ক্রমশ জটিল করে তুলেছিল। প্রায় ছয় মাস ধরে টানা হাসপাতালে ভর্তি ছিলেন, ভর্তি হওয়ার পর…

Read More