টি-২০ বিশ্বকাপ ২০২৬: ফাইনাল দেশে, হাইভোল্টেজ ম্যাচ বিদেশে!

Spread the love

২০২৬ টি-২০ বিশ্বকাপের ক্যালেন্ডার প্রকাশের পরই চড়ছে উত্তেজনার পারদ। ভারত আয়োজন করলেও ভারত–পাক সংঘর্ষ হবে কলম্বোতে, নিরাপত্তার কারণেই এমন সিদ্ধান্ত। ম্যাচের সম্ভাব্য দিন ১৫ ফেব্রুয়ারি, ভেন্যু— আর. প্রেমদাসা স্টেডিয়াম।

টুর্নামেন্ট শুরু ৭ ফেব্রুয়ারি, চলবে ৮ মার্চ পর্যন্ত।

ফাইনাল যাবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট মন্দির— আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

সেমিফাইনালের দুই ভেন্যুও ঠিক—

ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই

ইডেন গার্ডেন্স, কলকাতা

তবে পাকিস্তান যদি নকআউটে ওঠে, তাদের ম্যাচও ভারত নয়, কলম্বোতেই সরিয়ে নেওয়া হবে— এমনই ব্যাকআপ পরিকল্পনা রেখেছে আইসিসি।

সূচি প্রকাশ হতেই চাঙ্গা ভক্তমহল— কোথায় ঠেকবে ভারত–পাক দ্বৈরথ? আর কতদূর যাবে দুই দল? অপেক্ষা এখন ফেব্রুয়ারির।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *