নিট আন্দোলনের নামে নাশকতা? ধৃতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Spread the love

নিট প্রশ্নফাঁস ইস্যুতে কলকাতায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) মিছিল ঘিরে যে অশান্তি ছড়ায়, তা নিয়ে এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, ধৃতদের ছাত্র আন্দোলনের সঙ্গে কোনও সম্পর্ক নেই। তাঁদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ধর্মতলায় মিছিল চলাকালীন সাংবাদিকদের উপর হামলা এবং বিশৃঙ্খলার ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় ছ’টি ও এন্টালি থানায় একটি—মোট সাতটি মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, ধৃতদের মধ্যে কয়েকজন রাজ্যের বাইরে পালানোরও পরিকল্পনা করেছিল।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “নিট আন্দোলনের নামে যারা ধরা পড়েছে, তারা ছাত্র নয়। সাংবাদিকদের অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে। বিধানসভায় যা বলেছি, সেই পথেই তদন্ত এগোবে।”

শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্যে খারিজি মাদ্রাসা নিয়ে তদন্ত, হাই কোর্টের নির্দেশ মেনে অবৈধ ওবিসি শংসাপত্র বাতিল কার্যকর করা এবং বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপের জেরে একাংশ ক্ষুব্ধ হয়ে অশান্তি তৈরির চেষ্টা করছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “এরা আন্দোলনকারী ছাত্র নয়, সংগঠিত দুষ্কৃতী। আইন হাতে তুলে নেওয়ার কোনও সুযোগ দেওয়া হবে না। গুন্ডাদমন আইনেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *