অন্নপূর্ণা ভাণ্ডারে কারা পাবেন না ৩ হাজার টাকা? জানাল রাজ্য

Spread the love

অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্যের নারী ও শিশুকল্যাণ দপ্তর। জানানো হয়েছে, রাজ্য বা কেন্দ্রীয় সরকারি চাকুরে এবং আয়করদাতারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারাই শুধুমাত্র এই যোজনার আওতায় থাকবেন।

রাজ্য সরকারের দাবি, মহিলাদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যেই চালু করা হয়েছে এই প্রকল্প। আগামী ১ জুন থেকে প্রতি মাসে ৩ হাজার টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে ডিবিটি মারফত।

মঙ্গলবার থেকেই চালু হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল। সেখানে নতুন আবেদন, স্টেটাস চেক ও তথ্য আপডেট করা যাবে। যদিও শুরুতেই পোর্টালে নানা প্রযুক্তিগত সমস্যার অভিযোগ উঠেছে।

সরকারি সূত্রে খবর, আবেদনগুলি যাচাইয়ের পর গ্রামে বিডিও ও এসডিওরা এবং কলকাতায় পুর আধিকারিকরা চূড়ান্ত তালিকা তৈরি করবেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *