অলিম্পিক সোনা জিতলেই ৮ কোটি, বাংলার খেলোয়াড়দের জন্য নতুন চমক সরকারের

Spread the love

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার ক্রীড়াক্ষেত্রে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যে ক্রীড়া মহোৎসব আয়োজনের ঘোষণা করলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বাংলার খেলোয়াড়দের উৎসাহ দিতে একাধিক নতুন পরিকল্পনার কথা জানান তিনি।

সবচেয়ে বড় ঘোষণা, অলিম্পিকে সোনার পদক জিতলে বাংলার খেলোয়াড়দের দেওয়া হবে ৮ কোটি টাকা পুরস্কার। পাশাপাশি রুপো ও ব্রোঞ্জজয়ীদের পুরস্কারের অঙ্কও বাড়ানোর কথা বলা হয়েছে। রাজ্যের প্রত্যন্ত এলাকা থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতেই ক্রীড়া মহোৎসব আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী।

শুধু পুরস্কার নয়, রাজ্যের ক্রীড়া পরিকাঠামো নিয়েও বড়সড় বদলের ইঙ্গিত মিলেছে। যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে থাকা বিতর্কিত ও ‘অদ্ভুত’ মূর্তি সরানোর দায়িত্ব ইতিমধ্যেই পূর্তদপ্তরকে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

নতুন সরকার ক্রীড়ামন্ত্রকের খোলনলচে বদলে ফেলতে চাইছে বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন নিশীথ। তাঁর দাবি, বাংলাকে আবার দেশের অন্যতম ক্রীড়া শক্তি হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *