Breaking: তিব্বত থেকে হড়পা বান! মুহূর্তে জলের তলায় নেপাল, নিখোঁজ ৯ পুলিশ

তিব্বত থেকে নেমে আসা ভয়াবহ হড়পা বানে কার্যত বিপর্যস্ত নেপাল। বুধবার সকাল ৯টা নাগাদ হঠাৎ ফুলেফেঁপে ওঠে ভোটেকোশী নদী। মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নেয় বন্যা। রসুয়া জেলার বিস্তীর্ণ এলাকা চলে যায় জলের তলায়। প্রবল জলের তোড়ে ভেসে গিয়েছে গ্রামের পর গ্রাম। ধ্বংস হয়েছে একের পর এক বাড়ি। স্রোতে তলিয়ে গিয়েছে বহু যানবাহন। ভেসে গিয়েছে গুরুত্বপূর্ণ…

Read More

১০০ দিন পূর্ণ বিজয়ের, প্রশ্ন শুনে নীরব রজনীকান্ত! হাসিমুখে এড়ালেন জবাব

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে সি জোসেফ বিজয়ের ১০০ দিন পূর্ণ হয়েছে ১৭ আগস্ট। এর মধ্যেই তাঁর সরকারের একাধিক সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সেই আবহেই বিজয়ের ১০০ দিন পূর্তি নিয়ে প্রশ্ন করা হলে নীরব থাকলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। মঙ্গলবার হায়দরাবাদ বিমানবন্দরে দেখা যায় রজনীকান্তকে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যায়, বিমানবন্দর থেকে বেরনোর সময়…

Read More

৭ বছর পর ভারতে আসছেন শি? BRICS সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা

নয়াদিল্লিতে BRICS সম্মেলনে যোগ দিতে আগামী মাসে ভারতে আসতে পারেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, সফর হলে সাত বছর পর ভারতে পা রাখবেন চিনা প্রেসিডেন্ট। তাঁর সঙ্গে প্রায় ৪০০ জনের একটি প্রতিনিধিদল আসতে পারে বলেও জানা গিয়েছে। সম্ভাব্য সফর ঘিরে ইতিমধ্যেই হোটেল বুকিং ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রস্তুতি শুরু করেছেন চিনা আধিকারিকরা। যদিও…

Read More

জনগণনায় বড় বদল, এবার আলাদা করে নথিভুক্ত হবে না ভিখারিদের সংখ্যা

দেশজুড়ে শুরু হয়েছে জনগণনার তথ্য সংগ্রহ। বাড়ি বাড়ি গিয়ে নানা বিষয়ে তথ্য সংগ্রহ করছেন কর্মীরা। তবে এবারের আদমশুমারিতে দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নজরে এসেছে। ভিখারিদের জন্য আর আলাদা কোনও ক্যাটেগরি থাকছে না। ২০১১ সাল পর্যন্ত জনগণনার প্রশ্নপত্রে ‘Beggers and Vagrants’ নামে পৃথক একটি শ্রেণি ছিল। এই শ্রেণিতে সাধারণত এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হত, যাঁরা কোনও…

Read More

ফুটপাথে নাতির দুধ গরম, অগ্নিমিত্রাকে নিশানা মমতার, ‘মায়ের অভিশাপ’ মন্তব্যে নতুন বিতর্ক

পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করা বৃদ্ধাকে অগ্নিমিত্রা পালের ধমক দেওয়ার ঘটনাকে ঘিরে বিতর্ক থামার নাম নেই। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, “মায়ের অভিশাপ, বড় অভিশাপ।” একইসঙ্গে অসহায় ওই পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছাও প্রকাশ করেন তিনি। ঘটনাটি কয়েক দিন আগের। অভিযোগ, পার্ক স্ট্রিটের…

Read More

‘বন্দে মাতরম’ বলি নির্দ্বিধায়, ধর্মীয় পরিচয় নয়—শিকড়ের স্বীকৃতি: তসলিমা

‘বন্দে মাতরম’ নিয়ে দেশজুড়ে যখন রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই নিজের অবস্থান স্পষ্ট করলেন লেখিকা তসলিমা নাসরিন। শনিবার সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে তিনি জানালেন, ‘বন্দে মাতরম’ উচ্চারণে তিনি কোনও ধর্মীয় পরিচয় ঘোষণা করেন না। বরং তাঁর কাছে এটি ইতিহাস, শিকড় এবং সাংস্কৃতিক উত্তরাধিকারের স্বীকৃতি। তসলিমার কথায়, “আমি নির্দ্বিধায় বন্দে মাতরম বলি।” দেশভাগের প্রসঙ্গ টেনে…

Read More

ঐতিহ্যবাহী ফলক ভাঙা নকশালদের পরিকল্পিত চক্রান্ত: ABVP

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নন্দলাল বসুর সৃষ্টি করা ফটক ভাঙ্গা নিয়ে বিতর্কের মুখে এবিভিপি। এই মরলে তাদের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, “যাদবপুর বিশ্ববিদ্যালয় ঐতিহ্যবাহী ফলক ভাঙা প্রতিবাম তথা নকশালদের পরিকল্পিত চক্রান্ত”। তারা আরও জানিয়েছে, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ফলক ভাঙা অতি বাম তথা নকশালদের পরিকল্পিত চক্রান্ত: ABVP এই ফলক ভাঙার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার…

Read More

মা হওয়ার পর প্রথম জন্মদিন, ইনকাকে নিয়েই বিশেষ উদযাপনে চিত্রাঙ্গদা

মা হওয়ার পর প্রথম জন্মদিন—তাই এবারের বিশেষ দিনটা চিত্রাঙ্গদা শতরূপার কাছে ছিল একেবারেই অন্যরকম। আর সেই আনন্দের মুহূর্তেই প্রথমবার প্রকাশ্যে এল তাঁর ছোট্ট মেয়ে ইনকা। মায়ের কোলে, আবার কখনও মায়ের সঙ্গে ক্যামেরার সামনে খুনসুটিতে—একরত্তির একঝলকেই মুগ্ধ অনুরাগীরা। গত ২৭ মার্চ কোল আলো করে আসে চিত্রাঙ্গদা ও তাঁর স্বামীর প্রথম সন্তান। বিশ্ব থিয়েটার দিবসেই সেই সুখবর…

Read More

পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী, ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩০ হাজার টাকা

পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সবংয়ে গিয়ে হেলিকপ্টারে করে সবং, ভগবানপুর ও পটাশপুরের বিস্তীর্ণ বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, বন্যায় সবংয়ে প্রায় ৩২০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন তিনি। কেলেঘাই নদীর জলস্তর বেড়ে গেলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে…

Read More

১০ বছর পর ফের চিনি আমদানির পথে ভারত, ইথানলের ধাক্কায় বাজারে বাড়ছে সংকট

প্রায় এক দশক পর ফের বিদেশ থেকে চিনি আমদানি করতে পারে ভারত। দেশের বাজারে সরবরাহ ঘাটতি ও লাগামছাড়া দাম নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ১০ লক্ষ টন শুল্কমুক্ত চিনি আমদানির পরিকল্পনা করছে কেন্দ্র। রয়টার্স সূত্রে এই খবর সামনে এসেছে। চিনি উৎপাদনে দীর্ঘদিন স্বনির্ভর ভারত প্রতি বছর বিপুল পরিমাণ চিনি রপ্তানিও করে। কিন্তু এবার অনিয়মিত বর্ষায় আখ উৎপাদন কমার…

Read More