স্বাস্থ্যসাথী অতীত! বাংলায় এবার ‘আয়ুষ্মান’ যুগ, হাঁটু-হিপ বদলও ফ্রি—শুভেন্দুর বড় ঘোষণা

স্বাস্থ্যসাথীর গণ্ডি পেরিয়ে এবার বাংলায় ‘আয়ুষ্মান’ যুগের সূচনা! রবিবার নেতাজি ইন্ডোরে আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর উদ্বোধনের মঞ্চ থেকেই একের পর এক বড় ঘোষণা। হাঁটু থেকে হিপ—প্রতিস্থাপনের মতো ব্যয়বহুল চিকিৎসাও এবার সম্পূর্ণ বিনামূল্যে করার সুযোগ মিলবে বলে জানালেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের ১ কোটি ৪৩ লক্ষ পরিবার…

Read More

‘ড্রোনাচার্য’ থেকে সেমিকন্ডাক্টর, স্বাধীনতা দিবসের ভাষণে ভবিষ্যতের ভারতের রূপরেখা মোদির

যুদ্ধক্ষেত্র বদলাচ্ছে, বদলাচ্ছে যুদ্ধের অস্ত্রও। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ভারতকে প্রযুক্তির দৌড়ে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে আধুনিক যুদ্ধের প্রসঙ্গ তুলে তাঁর মুখে শোনা গেল নতুন শব্দ—‘ড্রোনাচার্য’। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা। আধুনিক সংঘাতে ড্রোন কীভাবে যুদ্ধের সমীকরণ বদলে দিয়েছে, তা বোঝাতেই এই…

Read More

‘ভারতকে সর্বশ্রেষ্ঠ করতেই হবে’, স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতির ভাষণে বড় বার্তা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। আর সেই ভাষণেই একসঙ্গে উঠে এল দেশের একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু—পরীক্ষা ব্যবস্থার সংস্কার, পড়ুয়াদের ভবিষ্যৎ, অপারেশন সিঁদুর, সন্ত্রাসবাদ, নকশালমুক্ত ভারত থেকে ‘মিশন ২০৪৭’। বক্তব্যের শুরুতেই ছিল বিশেষ মুহূর্ত। রাষ্ট্রপতির ভাষণের আগে এই প্রথম বাজল ‘বন্দে মাতরম’। এরপর শোনা যায় ‘জন গণ মন’। সাম্প্রতিক সময়ে পরীক্ষা ব্যবস্থা নিয়ে…

Read More

সিঁদুরের পর এবার সিন্ধুর জল, পাকিস্তানকে কড়া বার্তা রাষ্ট্রপতি মুর্মুর

স্বাধীনতার ৮০ বছর পূর্তির আগে জাতির উদ্দেশে ভাষণে দেশের নিরাপত্তা নিয়ে বড় বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের প্রসঙ্গ টেনে তাঁর স্পষ্ট বক্তব্য—ভারতের মাটিতে হামলা হলে তার জবাব দেওয়া হবে, আর সন্ত্রাসে মদতদাতারাও রেহাই পাবে না। রাষ্ট্রপতির বক্তব্যে বিশেষ জায়গা করে নেয় ‘অপারেশন সিঁদুর’। পহেলগাঁও হামলার পর ভারতের পালটা অভিযানের প্রসঙ্গ তুলে তিনি…

Read More

আর জি কর কাণ্ডে বড় মোড়! ওড়িশা থেকে গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আর জি কর কাণ্ডের তদন্তে এবার বড় পদক্ষেপ। মামলার ফাইল নতুন করে খোলার পর প্রথম গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগে ওড়িশা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, নিহত তরুণী চিকিৎসকের পরিবারের অনুমতি ও প্রয়োজনীয় সই ছাড়াই দেহ সৎকারের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। সেই ঘটনার তদন্তেই…

Read More

নীরবেই বড় সিদ্ধান্ত, ২০২৭-এ টাটা সন্সের চেয়ারম্যান পদ ছাড়ছেন এন চন্দ্রশেখরন

টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন এন চন্দ্রশেখরন। বুধবার, ১২ আগস্ট তিনি পদত্যাগপত্র জমা দিলেও বর্তমান মেয়াদ শেষ হওয়া পর্যন্ত চেয়ারম্যান পদে থাকবেন। তবে নতুন করে আর পুনর্নিয়োগের জন্য আবেদন করবেন না তিনি। চন্দ্রশেখরনের বর্তমান মেয়াদ শেষ হচ্ছে ২০ ফেব্রুয়ারি ২০২৭। এর আগে তাঁর পরবর্তী পাঁচ বছরের মেয়াদ বাড়ানোর প্রস্তাব উঠেছিল। ফেব্রুয়ারিতে…

Read More

দীর্ঘ প্রেমের পর বিয়ের বন্ধনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রদ্রিগেজ, নতুন অধ্যায় শুরু তারকা জুটির সংবাদ

দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রদ্রিগেজ। ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে পর্তুগালে ব্যক্তিগত পরিসরে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। ২০১৬ সাল থেকে সম্পর্কে রয়েছেন রোনাল্ডো ও জর্জিনা। দীর্ঘ প্রেমের পর ২০২৫ সালে তাঁদের বাগদানও সম্পন্ন হয়েছিল। এবার সেই সম্পর্ক পেল নতুন স্বীকৃতি। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের নিয়েই…

Read More

কপ্টারে বিপত্তি! কোলাঘাটে জরুরি অবতরণ শুভেন্দুর, সভায় পৌঁছলেন গাড়িতে

মাঝ আকাশে বিপত্তি! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারে সমস্যা দেখা দেওয়ায় কোলাঘাটে জরুরি অবতরণ করানো হল। এরপর কপ্টার ছেড়ে গাড়িতে কেশপুরের সভার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দমদম বিমানবন্দর থেকে কপ্টারে কেশপুর যাওয়ার কথা ছিল শুভেন্দুর। সেখান থেকে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কর্মসূচি ছিল তাঁর। কিন্তু কেশপুরের পথে কোলাঘাটে আচমকাই কপ্টারটি নামানো হয়। প্রথমে কপ্টারে…

Read More

মাধুরীর বিয়ের খবরে বন্ধুর কান্না! UPSC পড়ার সময়ের মজার কাণ্ড ফাঁস IAS তুকারাম মুন্ধের

UPSC পরীক্ষার প্রস্তুতি চলছে। রাত জেগে বই নিয়ে পড়াশোনা করছেন দুই বন্ধু। হঠাৎ এক সকালে বন্ধুকে এসে জড়িয়ে ধরে হাউহাউ করে কাঁদতে শুরু করলেন পঙ্কজ। ঘটনায় রীতিমতো ভয় পেয়ে গেলেন IAS অফিসার তুকারাম মুন্ধে। ভেবেছিলেন, নিশ্চয়ই কোনও ভয়ংকর ঘটনা ঘটেছে। কিন্তু আসল কারণ জানার পর তিনিও অবাক! পুণের বালগন্ধর্ব রঙ্গমন্দিরে ‘Unstoppable Tukaram’ নামে এক অনুষ্ঠানে…

Read More

AI-কে সহজ করে তুলতে এবার শাহরুখ খানকে ‘সঙ্গী’ করল Google Gemini!

AI শুনলেই এখনও অনেকের মনে আসে কঠিন প্রযুক্তি, কোডিং আর জটিল সব বিষয়। সেই ধারণাটাই বদলাতে এবার শাহরুখ খানকে সামনে রেখে নতুন প্রচারে নামল Google Gemini। সাধারণ মানুষের জীবনের গল্পেই বোঝানো হচ্ছে AI-এর আসল ব্যবহার। কেউ নিজের নাচের প্রতিভাকে ব্যবসায় পরিণত করছেন, কেউ আবার দোকানের কাজ থেকেই রাতারাতি হয়ে উঠছেন নজরের কেন্দ্রে। অর্থাৎ AI শুধু…

Read More