SMRITI MANDHANA: অধিনায়ক হতে প্রস্তুত স্মৃতি

নিজস্ব প্রতিবেদন: এবার কি নতুন অধিনায়ক পেতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল? সেই গুঞ্জনটা শুরু হয়ে গিয়েছে ভাইস ক্যাপ্টেন মুখ খোলার পর। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে স্মৃতি মান্দনা জানিয়েছেন, “হ্যাঁ, অবশ্যই, আমি অধিনায়ক হতে প্রস্তুত।” বর্তমানে ভারতীয় দলের সহ অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন স্মৃতি। হরমনপ্রীত কৌরের অনুপস্থিতিতে একাধিকবার অধিনায়কের দায়িত্ব গিয়েছে স্মৃতির কাঁধে। ইতিমধ্যে…

Read More

কলকাতায় প্রথম ‘ট্রাম রথযাত্রা’, জগন্নাথকে নিয়ে শহরজুড়ে উৎসব

রথযাত্রা মানেই জগন্নাথদেবের রথ, ভক্তদের ঢল আর উৎসবের আবহ। তবে এ বছর কলকাতাবাসীর জন্য থাকছে এক অভিনব চমক। কাঠের রথ নয়, শহরের ঐতিহ্যবাহী ট্রামেই এবার সফরে বেরোবেন জগন্নাথ, বলরাম ও শুভদ্রা। রথযাত্রা উপলক্ষে ট্রামযাত্রা ও ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে দু’কামরার একটি ট্রামকে রথের আদলে সাজানো হবে। ট্রামের ভিতরে থাকবে জগন্নাথ, বলরাম ও শুভদ্রার বিগ্রহ,…

Read More

মহাকাশে ফের ভারতের গর্ব! সুনীতার পর আইএসএসের পথে অনিল মেনন, থাকবেন টানা ৮ মাস

মহাকাশে ফের উড়ল ভারতের গর্বের পতাকা। সুনীতা উইলিয়ামসের পর এবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) উদ্দেশে রওনা দিলেন ভারতীয় বংশোদ্ভূত নাসা নভশ্চর অনিল মেনন। মঙ্গলবার (১৪ জুলাই) কাজাখস্তানের বৈকানুর কসমোড্রোম থেকে রাশিয়ার সয়ুজ এমএস-২৯ মহাকাশযানে চেপে মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। সবকিছু পরিকল্পনামাফিক চললে আগামী আট মাস আইএসএসে থেকেই বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন অনিল।…

Read More

গরু জবাইয়ে মাদ্রাজ হাইকোর্টের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ, তামিলনাড়ু সরকারকে স্বস্তি সুপ্রিম কোর্টের

তামিলনাড়ু সরকারের জন্য বড় স্বস্তির খবর। রাজ্যজুড়ে গরু ও বাছুর জবাইয়ের উপর মাদ্রাজ হাইকোর্ট যে নিষেধাজ্ঞা জারি করেছিল, তাতে সোমবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ফলে আপাতত বকরিদ-সহ অন্যান্য উপলক্ষেও হাইকোর্টের ওই নির্দেশ কার্যকর থাকবে না। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ তামিলনাড়ু সরকারের দায়ের করা বিশেষ অনুমতি আবেদন (SLP)-এর শুনানিতে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ…

Read More

রাজধানী থেকে রহড়া, ‘ছাত্র কি গুঞ্জ’

NEET-সহ দেশের একাধিক সরকারি ও প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দেশজুড়ে চলা নজিরবিহীন শিক্ষা দুর্নীতির অভিযোগ। এর বিরুদ্ধে প্রচার ও জনমত গঠনে রবিবার উত্তর ২৪ পরগনার খড়দার রহড়ায় পথে নামলো জাতীয় কংগ্রেসের ছাত্র পরিষদ। রহড়া বাজার এলাকায় ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয়। অনুষ্ঠিত কর্মসূচির নাম ‘ছাত্র কি গুঞ্জ’। নিট ঘিরে প্রাতিষ্ঠানিক…

Read More

হাত শক্ত করতে হাত বাড়ালো কংগ্রেস

নিজস্ব প্রতিবেদন: ছাব্বিশে একলা চলোয় ২ আসন পেয়েছে কংগ্রেস। এবার জোর দেওয়া হয়েছে জেলায় জেলায়। সংগঠন মজবুত করতে ময়দানে মহিলারা। রবিবার উত্তর ২৪ পরগনা জেলা গ্রামীণ–২ মহিলা কংগ্রেসের তরফে বাদুরিয়ার বাগজলা এলাকায় এক যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে শতাধিক মহিলা কংগ্রেসে যোগদান করেন। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতি শ্রাবন্তী…

Read More

ABVP : জোড়া উপলক্ষ্য, ABVP-র মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদন: ১৪ই জুলাই মঙ্গলবার পথে নামছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। কলকাতায় মহা মিছিল এবং মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশে উপস্থিত থাকবেন এবিভিপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বীরেন্দ্র সিং সোলাঙ্কি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর তরফে জানানো হয়েছে, এবিভিপির ৭৮তম প্রতিষ্ঠা দিবস এবং বন্দেমাতরম রচনার সার্ধশতবর্ষ উপলক্ষ্যে মহামিছিল ও মেগা সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এই…

Read More

গঙ্গাবক্ষে চার হাত এক, সাংবাদিক স্বর্ণালীকে বিয়ে করলেন শঙ্কুদেব পণ্ডা

দীর্ঘদিনের জল্পনার অবসান। বিজেপি নেতা, পরিচালক ও প্রযোজক শঙ্কুদেব পণ্ডা এবং টেলিভিশন সাংবাদিক স্বর্ণালী সরকার রবিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। গঙ্গাবক্ষে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধবের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজনীতি, সংবাদমাধ্যম ও টলিউডের একাধিক পরিচিত মুখ। বরের সাজে শঙ্কুদেবের পরনে ছিল লাল ধুতি-পাঞ্জাবি। অন্যদিকে লাল বেনারসি ও সোনার গয়নায় সেজেছিলেন কনে স্বর্ণালী সরকার। বিয়ের আগে…

Read More

খুচরো না থাকায় বাস থেকে নামিয়ে দিল কন্ডাক্টর! ছদ্মবেশে গিয়ে অপদস্থ কর্নাটকের পরিবহণমন্ত্রী

বাসে টিকিট কাটতে গিয়ে খুচরো না থাকায় কন্ডাক্টরের হাতে অপদস্থ হতে হল খোদ কর্নাটকের পরিবহণমন্ত্রী বাইরাথি সুরেশকে। ছদ্মবেশে সরকারি বিএমটিসি বাসে সফরের সময় তাঁকে কন্ডাক্টর সাফ জানিয়ে দেন, “খুচরো না থাকলে বাস থেকে নেমে যান।” শেষ পর্যন্ত পরিচয় গোপন রেখেই বাস থেকে নেমে যান মন্ত্রী। সেই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শনিবার মুখে মাস্ক…

Read More

‘২০-৩০ কোটি টাকার টোপে সরকার ভাঙার চেষ্টা’, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওমর আবদুল্লার

জম্মু ও কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স সরকারের বিধায়কদের ভাঙিয়ে সরকার ফেলার চেষ্টা করছে বিজেপি। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। শনিবার শ্রীনগরের এক জনসভায় তিনি দাবি করেন, তাঁর দলের বিধায়কদের ২০ থেকে ৩০ কোটি টাকা, মন্ত্রীপদ এবং কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ওমরের দাবি, সম্প্রতি তাঁর…

Read More