সুদীপ বিজেপিমুখী, উত্তর কলকাতার দায়িত্ব কুণালের কাঁধে; যুব তৃণমূলের সভাপতি অর্ণব

বিধানসভা নির্বাচনে পরাজয়ের ধাক্কা সামলাতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস। দলের একাংশের বিদ্রোহ, নেতাদের দলবদল এবং সাংগঠনিক অস্থিরতার মধ্যেই বড়সড় রদবদল করল দলীয় নেতৃত্ব। উত্তর কলকাতা জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল তৃণমূলের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। তাঁর জায়গায় দায়িত্ব পেলেন বেলেঘাটার বিধায়ক তথা দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ। একইসঙ্গে যুব তৃণমূলের সভাপতি পদ থেকে সায়নী…

Read More

‘ভগবানের উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি’! কেন বাঙালির এত প্রিয় ছিলেন দিয়েগো মারাদোনা?

ফুটবলপ্রেমী বাঙালির আবেগের সঙ্গে যদি কোনও বিদেশি খেলোয়াড়ের নাম সবচেয়ে বেশি জড়িয়ে থাকে, তাহলে তিনি নিঃসন্দেহে দিয়েগো মারাদোনা। আর্জেন্টিনার এই কিংবদন্তি ফুটবলার শুধু বিশ্বকাপজয়ী অধিনায়কই ছিলেন না, বাংলার অসংখ্য মানুষের কাছে তিনি ছিলেন এক অনুভূতির নাম। এক সময় বাংলার ফুটবলমহলে মজা করেই বলা হতো, “ভগবানের উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি।” কথাটি আসলে মারাদোনাকে ঘিরেই। মাঠে…

Read More

কোয়েলের রাজ্যসভা থেকে ইস্তফা, প্রতিক্রিয়ায় রুদ্রনীল: “সিঁড়ি বেয়ে উঠে বুঝেছেন, গন্তব্য অন্য”

রাজনীতির সঙ্গে দীর্ঘদিন দূরত্ব বজায় রেখেছিলেন কোয়েল মল্লিক। তবে চলতি বছরের এপ্রিল মাসে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়ে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সেই রাজনৈতিক অধ্যায় দীর্ঘস্থায়ী হল না। শপথগ্রহণের মাত্র ৬৬ দিনের মাথায় শুক্রবার রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেন তিনি। আর সেই সিদ্ধান্ত নিয়েই মন্তব্য করলেন অভিনেতা ও বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ।…

Read More

কল্যাণের সমালোচনায় পালটা আক্রমণ নয়, সম্মানই দেখালেন অভিষেক

তৃণমূল কংগ্রেসের অন্দরে টানাপোড়েনের আবহে প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কড়া মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছিল। তবে সেই বিতর্কে পালটা আক্রমণের পথ না নিয়ে বরং কল্যাণের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের সই জালিয়াতি মামলায় এতদিন অভিষেকের পক্ষে আইনি লড়াই লড়ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু বৃহস্পতিবার তিনি ওই মামলা…

Read More

শ্রীভূমি ক্লাবে ত্রাণসামগ্রী উদ্ধার ঘিরে বিতর্ক, নিশানায় সুজিত বসু

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে ঘিরে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। অভিযোগ, তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী, বিভিন্ন সরঞ্জাম এবং গঙ্গাসাগরের প্রসাদ উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। বিজেপির দাবি, সাধারণ মানুষের মধ্যে বিতরণ না করে এই সামগ্রী দীর্ঘদিন ধরে ক্লাবে মজুত করে রাখা…

Read More

অফিসযাত্রীদের স্বস্তি, শিয়ালদহ ডিভিশনে বাড়ছে লোকাল ট্রেন পরিষেবা

নিত্যযাত্রীদের ক্রমবর্ধমান ভিড় সামাল দিতে বড় পদক্ষেপ করল পূর্ব রেল। শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন ব্যস্ত রুটে অতিরিক্ত ইএমইউ (EMU) ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ জুন থেকে শিয়ালদহ–ডায়মন্ড হারবার এবং শিয়ালদহ–হাসনাবাদ শাখায় নতুন পরিষেবা চালু হবে। পাশাপাশি একটি বিদ্যমান ট্রেনের পরিষেবাও সম্প্রসারিত করা হয়েছে। পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার থেকে শনিবার পর্যন্ত শিয়ালদহ–ডায়মন্ড হারবার শাখায়…

Read More

‘রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি ডিজে’ মন্তব্যে তদন্তভার সিআইডির, চাপে অভিষেক

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া ‘ডিজে মন্তব্য’ সংক্রান্ত মামলার তদন্তভার এবার রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির হাতে গেল। বিধায়কদের সই জালিয়াতি মামলার তদন্ত ইতিমধ্যেই সিআইডি করছে। তার মধ্যেই নতুন এই পদক্ষেপে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, এতদিন পুলিশ যে তথ্যপ্রমাণ সংগ্রহ করেছিল, তার সবকিছুই সিআইডির তদন্তকারীদের কাছে হস্তান্তর করা…

Read More

ত্রিপুরা মামলায় অভিষেককে সশরীরে হাজিরার নির্দেশ, সমন গ্রহণ করলেন কুণাল ঘোষ

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অস্বস্তি আরও বাড়ল। ২০২১ সালের ত্রিপুরা-সংক্রান্ত একটি মামলায় তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে খোয়াই আদালত। সেই সমন আলিপুর আদালতের মাধ্যমে তাঁর কলকাতার বাসভবনে পৌঁছে দেওয়া হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, সমন সরাসরি অভিষেকের হাতে তুলে দেওয়ার কথা ছিল। তিনি বর্তমানে দিল্লিতে থাকায় নোটিস গ্রহণ করেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।…

Read More

শিল্পের হাল ফেরাতে টাটার দরজায় যাবে সরকার, ঘোষণা তাপসের

শিল্প দপ্তরের দায়িত্ব নিয়েই বড় বার্তা দিলেন রাজ্যের নতুন শিল্পমন্ত্রী তাপস রায়। পশ্চিমবঙ্গ থেকে একসময় চলে যাওয়া শিল্পগোষ্ঠীগুলিকে ফেরানোর কথা ঘোষণা করে তিনি জানালেন, টাটা গোষ্ঠীকে আবার বাংলায় বিনিয়োগে রাজি করানো তাঁর অন্যতম অগ্রাধিকার। মঙ্গলবার দপ্তরের দায়িত্ব নেওয়ার পর তাপস রায় বলেন, পশ্চিমবঙ্গকে ফের শিল্প ও বিনিয়োগের মানচিত্রে গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যেতে হবে। আর সেই…

Read More

নবান্নে গেরুয়ার ছোঁয়া!

  রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক স্তরেও পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হতে শুরু করেছে। এবার সেই পরিবর্তনের ছাপ দেখা গেল নবান্ন চত্বরে। দীর্ঘদিনের নীল-সাদা রঙের পরিবর্তে নবান্নের একাংশে গেরুয়া ও সাদা রঙের প্রলেপ দেওয়া শুরু হয়েছে। ফলে জোর জল্পনা, রাজ্যের প্রশাসনিক সদর দফতরের রঙেই কি এবার বড়সড় বদল আসতে চলেছে? সূত্রের খবর, আপাতত নবান্ন সভাগৃহে পরীক্ষামূলকভাবে…

Read More