তৃণমূলে মমতার মাস্টারস্ট্রোক! রাজ্য সংগঠনের দায়িত্ব নিজের হাতে

তৃণমূল কংগ্রেসের রাজ্য সংগঠনে নাটকীয় পরিবর্তন। রাজ্য সভানেত্রীর পদ থেকে চন্দ্রিমা ভট্টাচার্যের ইস্তফার কয়েক ঘণ্টার মধ্যেই দলের সাংগঠনিক দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটের দলীয় কার্যালয় থেকে ফেসবুক লাইভে তিনি ঘোষণা করেন, আপাতত তিনিই রাজ্য সভানেত্রীর দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সংগঠনের কাজ পরিচালনার জন্য মদন মিত্র ও কুণাল ঘোষকে রাজ্য সাধারণ সম্পাদক…

Read More

চন্দ্রিমা ভট্টাচার্যের ইস্তফায় তৃণমূলে বড় ধাক্কা

শ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার মাত্র এক মাসের মধ্যেই সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। শুধু তাই নয়, তিনি নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের অনুমোদিত প্রতিনিধির পদ থেকেও সরে দাঁড়িয়েছেন। শনিবার পদত্যাগপত্র পাঠানোর পরই চন্দ্রিমা বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কক্ষে গিয়ে বিদ্রোহী শিবিরের নেতাদের…

Read More

কংগ্রেসের সঙ্গে এনসিপি (এসপি)-র সংযুক্তি? জল্পনা উড়িয়ে দিলেও জোরালো আলোচনা

মহারাষ্ট্রের রাজনীতিতে ফের জোর জল্পনা তৈরি হয়েছে শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (এসপি)-র ভবিষ্যৎ নিয়ে। দলীয় সূত্রের দাবি, কংগ্রেসের সঙ্গে এনসিপি (এসপি)-র সংযুক্তি বা মার্জার নিয়ে দুই পক্ষের আলোচনা অনেকটাই এগিয়েছে। যদিও প্রকাশ্যে এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন শরদ পওয়ার। সূত্রের দাবি, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে নিজের দলকে শক্তিশালী ভিত্তি দেওয়ার পথ খুঁজছেন শরদ পওয়ার। প্রথমে অজিত পওয়ারের…

Read More

দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির

নয়াদিল্লিতে ২ জুলাই জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকের আগে রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরে প্রধানমন্ত্রী মোদি তাঁর মন্ত্রিসভার সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, পারস্পরিক আস্থা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে গড়ে…

Read More

প্রয়াত কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব বিজয়া মেহতা, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

মারাঠি নাট্যজগত ও ভারতীয় সমান্তরাল চলচ্চিত্রের কিংবদন্তি ব্যক্তিত্ব বিজয়া মেহতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৯১ বছর বয়সে মুম্বইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আধুনিক মারাঠি থিয়েটারের অন্যতম পথিকৃৎ এই শিল্পী। সামাজিক মাধ্যম এক্স-এ শোকবার্তায় প্রধানমন্ত্রী মোদি লেখেন, বিজয়া মেহতা ভারতের সংস্কৃতি ও চলচ্চিত্র জগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। আধুনিক মারাঠি…

Read More

উত্তেজনার মাঝেই ‘আম কূটনীতি’, শুভেচ্ছার নিদর্শন হিসেবে শুভেন্দু অধিকারীকে ১০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার আবহেই ভারত-বাংলাদেশ সম্পর্কের সৌহার্দ্যের বার্তা দিল ঢাকা। শুভেচ্ছার প্রতীক হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র উদ্দেশে ১০০ কেজি আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার বেনাপোল স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ করা আমের চালান বুধবার কলকাতায় পৌঁছে যায়। প্রথমে কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে আমের চালানটি পৌঁছায়। পরে সেখান থেকে তা মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হয়। ভারত-বাংলাদেশ…

Read More

ফ্রি বাসে মহিলাদের ভিড়, মুখ্যমন্ত্রী সতীশনের নতুন সংকট! আন্দোলনে কেরলের বেসরকারি বাস মালিকরা

বাংলার পথেই হেঁটেছে কেরল। মহিলা ও ট্রান্সজেন্ডারদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করেছে নবগঠিত কংগ্রেস সরকার। কিন্তু জনমুখী এই প্রকল্পই এবার নতুন সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারি বাসে বিনামূল্যে পরিষেবার জেরে যাত্রী হারিয়ে ব্যাপক লোকসানের অভিযোগ তুলে আন্দোলনের পথে নামছেন বেসরকারি বাস মালিকরা। কেরল সরকার ‘প্রিয়দর্শিনী বিনামূল্যে বাস যাত্রা প্রকল্প’-এর আওতায় রাজ্য পরিবহণ…

Read More

ধর্মতলায় ৬০ দিনের জন্য ১৬৩ ধারা, ২১ জুলাইয়ের সভা নিয়ে বড় ধাক্কা তৃণমূলে

  ২১ জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশ কোথায় হবে, তা নিয়ে তৈরি হল বড় প্রশ্ন। ধর্মতলা চত্বরে আগামী ২ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা জারি করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। ফলে এই সময়ের মধ্যে ধর্মতলার বিস্তীর্ণ এলাকায় কোনও সভা, সমাবেশ, মিছিল, পদযাত্রা বা ধরনা করা যাবে না। এর জেরে…

Read More

ডিম-রাজনীতিতে ফের কড়া বার্তা শমীকের, ‘এই সংস্কৃতি চললে দেশের মুখ পুড়বে’

রাজ্যজুড়ে তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা থামছেই না। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— একের পর এক ঘটনায় উত্তপ্ত রাজনীতি। এই পরিস্থিতিতে ফের ‘ডিম-রাজনীতি’ নিয়ে কড়া অবস্থান জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর স্পষ্ট বার্তা, প্রতিবাদের এই পদ্ধতি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এই সংস্কৃতি চলতে থাকলে দেশের ভাবমূর্তিই ক্ষতিগ্রস্ত হবে। মঙ্গলবার কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির শিক্ষক…

Read More

মমতার পর কি শুভেন্দু? চেতলা অগ্রণীতে দেবীর চক্ষুদান নিয়ে জল্পনা তুঙ্গে

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা দুর্গাপুজো চেতলা অগ্রণীকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। সূত্রের খবর, এ বছরের পুজোর উদ্বোধন করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সম্ভাবনার মাঝেই সবচেয়ে বড় প্রশ্ন—প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তিনিও কি দেবী দুর্গার চক্ষুদান করবেন? তৃণমূল কংগ্রেস সরকারের আমলে প্রতিবছরই চেতলা অগ্রণীর পুজোর উদ্বোধন করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু উদ্বোধনই নয়,…

Read More