দিল্লিতে শুভেন্দু, নজরে মন্ত্রিসভা বিস্তার

Spread the love

শপথ নেওয়ার পর প্রথমবার দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এই সফরে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে পারেন তিনি। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা।

শুভেন্দুর সঙ্গে বাংলায় শপথ নিয়েছেন আরও পাঁচ মন্ত্রী। তাই খুব শীঘ্রই রাজ্যের মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে বলেই মনে করা হচ্ছে। কারা নতুন মন্ত্রী হচ্ছেন, কাকে কোন দফতরের দায়িত্ব দেওয়া হবে—তা নিয়েই মূলত দিল্লিতে আলোচনা হতে পারে বলে বিজেপি সূত্রে খবর।

দলীয় সংগঠন ও প্রশাসনের মধ্যে সমন্বয় রেখে নতুন সরকারকে আরও শক্তিশালী করতেই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প, কেন্দ্র-রাজ্য সম্পর্ক এবং আগামী রাজনৈতিক কৌশল নিয়েও আলোচনা হতে পারে বলে অনুমান।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *