ভবানীপুর ইস্যুতে পুলিশ-কমিশনকে একযোগে আক্রমণ, যোগীকেও তোপ মীনাক্ষীর

Spread the love

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়-এর ভবানীপুরের সভায় বিজেপির বিশৃঙ্খলার অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হল। এই ঘটনায় সরাসরি পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন উত্তরপাড়ার সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। তাঁর দাবি, রাজ্যে ইচ্ছাকৃতভাবে অস্থিরতা ও হিংসার পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে, আর সেই কাজে প্রশাসন ও কমিশন নিরপেক্ষ থাকছে না।

শুধু তাই নয়, রাজ্যে প্রচারে এসে ‘বুলডোজার’ নীতির কথা বলায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-কেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। মীনাক্ষীর অভিযোগ, এই ধরনের রাজনীতি গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে।

একইসঙ্গে অতীতের কথা তুলে ধরে তিনি বলেন, বামফ্রন্ট সরকারের আমলেই রাজ্যের বহু বস্তি এলাকার মানুষ জমির পাট্টা পেয়েছিলেন। বিপরীতে, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে লক্ষ লক্ষ বস্তি উচ্ছেদে ‘বুলডোজার’ ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এই ইস্যুতে সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুললেন সিপিএম নেত্রী।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *