এক মাথা চুল গেল কোথায়? নয়নতারার ভাইরাল ছবি ঘিরে তুমুল জল্পনা

Spread the love

তিরুপতিতে গিয়ে মাথা মুড়িয়ে ফেললেন নয়নতারা! সোশ্যাল মিডিয়ায় আচমকাই ছড়িয়ে পড়ল অভিনেত্রীর একের পর এক ছবি। সেখানে দেখা যাচ্ছে, দক্ষিণী তারকার মাথায় একটিও চুল নেই! আর সেই ছবি ঘিরেই শুরু তুমুল জল্পনা—Toxic: A Fairy Tale for Grown-Ups মুক্তির আগে কি তবে তিরুমালা মন্দিরে গিয়ে চুল দান করলেন নয়নতারা?

ভাইরাল ছবিগুলি দেখে অনেকেই প্রথমে বিশ্বাস করে ফেলেছিলেন দাবিটি। ঐতিহ্যবাহী পোশাকে, কানে পরিচিত দুল—সবকিছুই যেন আসল! শুধু নেই মাথার চুল। কিন্তু একটু খুঁটিয়ে দেখতেই সামনে এল আসল সত্য।

না, নয়নতারা মাথা মুড়াননি।

ভাইরাল হওয়া ছবিগুলি আসলে অভিনেত্রীর পুরনো তিরুমালা সফরের ছবি। চলতি বছরের এপ্রিল মাসে স্বামী তথা পরিচালক বিঘ্নেশ শিবনের সঙ্গে মন্দিরে গিয়েছিলেন নয়নতারা। সেই সময়ের আসল ছবিতে অভিনেত্রীর মাথাভরা চুল স্পষ্ট দেখা যায়। পরবর্তীতে সেই ছবিগুলিই ডিজিটালি এডিট করে তাঁর চুল মুছে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

অর্থাৎ, Toxic মুক্তির আগে মানত পূরণ করতে গিয়ে নয়নতারা মাথা কামিয়েছেন—সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই দাবির কোনও সত্যতা নেই।

এদিকে, অন্য কারণেও এখন চর্চার কেন্দ্রে রয়েছেন নয়নতারা। যশের সঙ্গে তাঁর বহু প্রতীক্ষিত ছবি Toxic: A Fairy Tale for Grown-Ups মুক্তির অপেক্ষায়। গীতু মোহানদাস পরিচালিত এই ছবিতে রয়েছেন কিয়ারা আডবাণী, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত এবং হুমা কুরেশিও।

আরও একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছে। সাধারণত বড়সড় প্রচারমূলক অনুষ্ঠান থেকে দূরে থাকলেও Toxic-এর ট্রেলার লঞ্চে হাজির হয়েছিলেন নয়নতারা। তাঁর সেই বিরল উপস্থিতিও এখন আলোচনার বিষয়।

সব মিলিয়ে, একদিকে Toxic নিয়ে উত্তেজনা, অন্যদিকে ভাইরাল ‘ন্যাড়া মাথার’ ছবি—নয়নতারাকে ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা। তবে ছবিগুলি দেখে বিভ্রান্ত হওয়ার কারণ নেই। নয়নতারার মাথা এখনও আগের মতোই চুলে ভরা, ভাইরাল ছবির নেপথ্যে রয়েছে ডিজিটাল কারসাজি!


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *