ভোটে ধাক্কার পর ফের রাজপথে মমতা, ১১ সেপ্টেম্বর শ্রীরামপুরে মিছিল

ভোটে ভরাডুবির পর কলকাতার বাইরে প্রথম বড় রাজনৈতিক কর্মসূচিতে নামতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১১ সেপ্টেম্বর হুগলির শ্রীরামপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার কথা তাঁর। বিজেপির বিরুদ্ধে ‘অত্যাচার’ এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হুগলি জেলা তৃণমূলের ডাকে এই মিছিল। তবে এখনও মেলেনি প্রশাসনের অনুমতি। সেই অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল। মাহেশ…

Read More

প্রথমবার বীরভূমে মুখ্যমন্ত্রী শুভেন্দু, তারাপীঠে পুজো-রামপুরহাটে প্রশাসনিক বৈঠক

মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম বীরভূম সফরে শুভেন্দু অধিকারী। শনিবার তাঁর সফর ঘিরে বীরভূমে প্রশাসনিক তৎপরতা চরমে। তারাপীঠে মা তারার পুজো দেওয়ার পাশাপাশি রামপুরহাটে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। টুলুর বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনা, তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড এবং প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর আবহে শুভেন্দুর এই সফরকে ঘিরে বাড়তি নজর…

Read More

যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারস্থ ABVP

যত কাণ্ড যাদবপুরে। যাদবপুরের জট কিছুতেই কাটছে না। সাম্প্রতিক ঘটনাবলীকে কেন্দ্র করে একাধিক গুরুতর অভিযোগ এসেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে শুক্রবার রাজ্যপাল দ্বারস্থ হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। এবিভিপির পক্ষ থেকে রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। যার মধ্যে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সংক্রান্ত দুর্নীতির অভিযোগের CBI তদন্ত, বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে উত্থাপিত…

Read More

রাখিবন্ধনে খুদেদের সঙ্গে মোদী, ছোটবেলার স্বপ্নের প্রশ্নে দিলেন চমকপ্রদ জবাব

রাখিবন্ধন উপলক্ষে শুক্রবার দিল্লির ৭, লোক কল্যাণ মার্গের বাসভবনে শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসি-ঠাট্টা, হাই-ফাইভ আর কথোপকথনে বেশ প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান। সেখানেই এক স্কুলপড়ুয়া প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে, “ছোটবেলায় আপনি কী হওয়ার স্বপ্ন দেখতেন?” শিশুটির প্রশ্নের জবাবে একেবারে অন্যরকম উত্তর দেন মোদী। তিনি বলেন, “আপনাদের সঙ্গে দেখা করার।” প্রধানমন্ত্রীর এই জবাবে উপস্থিত…

Read More

মোদী মন্ত্রিসভায় প্রাক্তন টাটা সন্স চেয়ারম্যান এন চন্দ্রশেখরন? শিক্ষা মন্ত্রক নিয়ে দিল্লিতে তুঙ্গে জল্পনা

টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর পরই নতুন ভূমিকায় এন চন্দ্রশেখরনকে ঘিরে জল্পনা শুরু হয়েছে দিল্লির রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য মন্ত্রিসভা রদবদলে প্রাক্তন টাটা সন্স চেয়ারম্যানকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে কানাঘুষো চলছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, চন্দ্রশেখরনের নাম সম্ভাব্য কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছে। তাঁকে কর্পোরেট সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ মন্ত্রকের…

Read More

ফুটপাথে নাতির দুধ গরম, অগ্নিমিত্রাকে নিশানা মমতার, ‘মায়ের অভিশাপ’ মন্তব্যে নতুন বিতর্ক

পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করা বৃদ্ধাকে অগ্নিমিত্রা পালের ধমক দেওয়ার ঘটনাকে ঘিরে বিতর্ক থামার নাম নেই। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, “মায়ের অভিশাপ, বড় অভিশাপ।” একইসঙ্গে অসহায় ওই পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছাও প্রকাশ করেন তিনি। ঘটনাটি কয়েক দিন আগের। অভিযোগ, পার্ক স্ট্রিটের…

Read More

‘বন্দে মাতরম’ বলি নির্দ্বিধায়, ধর্মীয় পরিচয় নয়—শিকড়ের স্বীকৃতি: তসলিমা

‘বন্দে মাতরম’ নিয়ে দেশজুড়ে যখন রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই নিজের অবস্থান স্পষ্ট করলেন লেখিকা তসলিমা নাসরিন। শনিবার সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে তিনি জানালেন, ‘বন্দে মাতরম’ উচ্চারণে তিনি কোনও ধর্মীয় পরিচয় ঘোষণা করেন না। বরং তাঁর কাছে এটি ইতিহাস, শিকড় এবং সাংস্কৃতিক উত্তরাধিকারের স্বীকৃতি। তসলিমার কথায়, “আমি নির্দ্বিধায় বন্দে মাতরম বলি।” দেশভাগের প্রসঙ্গ টেনে…

Read More

শিল্প থেকে প্রতিরক্ষা, ‘নতুন বাংলা’র ছবি রাজনাথের মুখে, প্রশংসিত শুভেন্দু

বাংলাকে ঘিরে বদলের ছবি তুলে ধরলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর দাবি, যে রাজ্যকে একসময় শিল্প বন্ধের খবরের সঙ্গে জুড়ে দেখা হত, সেই বাংলাতেই এখন সামনে আসছে নতুন বিনিয়োগের খবর। কলকাতায় গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বেরও প্রশংসা করেন তিনি। রবিবার গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে যুদ্ধজাহাজ নির্মাণের পরিকাঠামো সম্প্রসারণে পাঁচটি নতুন প্রকল্পের সূচনা…

Read More

যাদবপুরে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর হুঁশিয়ারি দিলীপের, ৬ মাসের অপেক্ষার বার্তা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অশান্তি নিয়ে এবার কড়া হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে গিয়ে বিজেপি নেতা বলেন, যাদবপুরে দেশবিরোধী স্লোগান উঠলে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ হবে। তাঁর অভিযোগ, এতদিন তৃণমূলই দেশবিরোধীদের প্রশ্রয় দিয়ে এসেছে। গত বুধবার জিবি মিটিংকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও বামপন্থী ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে। এরপর বৃহস্পতিবার এসএফআই ও…

Read More

শাহের সঙ্গে প্রথম বৈঠক বিজয়ের, বৈঠকের আগেই একাধিক ইস্যুতে সরব তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার অমিত শাহের সঙ্গে মুখোমুখি বৈঠক করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। বুধবার রাতে শাহের সঙ্গে এই বৈঠকে সৌজন্যের পাশাপাশি রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দাবিও তুলে ধরেছেন তিনি বলে সূত্রের খবর। কেন্দ্রের প্রাপ্য অর্থ সময়মতো ছাড়ার পাশাপাশি কেন্দ্রীয় করের ভাগ বাড়ানোর দাবিতে জোর দিয়েছেন বিজয়। সদ্য তামিলনাড়ু বিধানসভায় পাশ হওয়া এই সংক্রান্ত প্রস্তাবের কথাও শাহকে…

Read More