পদ্মশ্রী নিলেন হরমনপ্রীত

Spread the love

ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবার পদ্মশ্রী সম্মানে সম্মানিত হলেন। সোমবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

তসর রঙের চুড়িদারে মঞ্চে উঠে সম্মান নেন হরমনপ্রীত। গত বছর তাঁর নেতৃত্বেই প্রথমবার মহিলা বিশ্বকাপ জেতে ভারত। দেশের মহিলা ক্রিকেটে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

এবারের পদ্ম পুরস্কারের তালিকায় ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাও। তবে রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে দেখা যায়নি তাঁকে। তা নিয়েই শুরু হয় নানা জল্পনা।

সূত্রের খবর, আইপিএলের ব্যস্ত সূচির কারণেই দিল্লিতে পৌঁছতে পারেননি রোহিত। রবিবারই মুম্বইয়ে ম্যাচ খেলেছিলেন তিনি। সময়ের অভাবেই অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হয়নি। তবে পরে অন্য একটি সরকারি অনুষ্ঠানে তাঁর হাতে পদ্মশ্রী তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত, পদ্ম সম্মান সাধারণত একাধিক পর্যায়ে প্রদান করা হয়। বিভিন্ন দিনে আলাদা অনুষ্ঠানের মাধ্যমে সম্মান তুলে দেওয়া হয় পুরস্কারপ্রাপকদের হাতে। সেই কারণেই পরে বিশেষ অনুষ্ঠানে সম্মান গ্রহণ করবেন রোহিত শর্মা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *