হাত শক্ত করতে হাত বাড়ালো কংগ্রেস

Spread the love

নিজস্ব প্রতিবেদন: ছাব্বিশে একলা চলোয় ২ আসন পেয়েছে কংগ্রেস। এবার জোর দেওয়া হয়েছে জেলায় জেলায়। সংগঠন মজবুত করতে ময়দানে মহিলারা।

রবিবার উত্তর ২৪ পরগনা জেলা গ্রামীণ–২ মহিলা কংগ্রেসের তরফে বাদুরিয়ার বাগজলা এলাকায় এক যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে শতাধিক মহিলা কংগ্রেসে যোগদান করেন।


যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতি শ্রাবন্তী সিংহ, উত্তর ২৪ পরগনা জেলা গ্রামীণ–২ মহিলা কংগ্রেসের সভানেত্রী তুলিকা অধিকারী, জেলার সাধারণ সম্পাদক অর্পিতা সিং সরকার, সাংগঠনিক সম্পাদক নার্গিস পারভীন-সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *