indinews_user

কলকাতার রাজপথে তেরঙ্গার ঢেউ, ‘হর ঘর তেরঙ্গা’ যাত্রায় শুভেন্দু

স্বাধীনতা দিবসের আগে জাতীয় পতাকায় সেজে উঠল কলকাতার রাজপথ। সোমবার ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির অংশ হিসেবে কলকাতায় বের হয় বিশেষ তেরঙ্গা যাত্রা। হাতে জাতীয় পতাকা নিয়ে সেই মিছিলে পা মেলান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, অর্জুন সিং-সহ বিজেপির একাধিক নেতা, বিধায়ক ও কর্মী-সমর্থক। রাজপথে মিছিল এগোতেই চারপাশে দেখা যায় তেরঙ্গার ঢেউ। বিপুল…

Read More

তামিলনাড়ুতে কেন্দ্রের নির্দেশ অগ্রাহ্য, ‘বন্দে মাতরম’-এর আগে ‘তামিল থাই ভাজথু’ বাধ্যতামূলক

কেন্দ্রের নির্দেশিকাকে কার্যত অগ্রাহ্য করে সরকারি অনুষ্ঠানের শুরুতে রাজ্য গান ‘তামিল থাই ভাজথু’ গাওয়াকে বাধ্যতামূলক করল তামিলনাড়ু বিধানসভা। সোমবার মুখ্যমন্ত্রী থলপতি বিজয়ের পেশ করা প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয়। ফলে শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, সরকারি দপ্তর এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থার অনুষ্ঠানেও শুরুতেই রাজ্য গান গাওয়ার নিয়ম চালু হল। প্রস্তাব পেশের সময় বিজয় স্পষ্ট করে দেন, ভাষা ও…

Read More

মমতার নিরাপত্তায় এবার ‘দায়িত্বশীল’ শুভেন্দু!

রবিবার হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনার পর সোমবার সেই হালিশহরেই গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বার্তা দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক আক্রমণের সুর ছেড়ে এদিন অনেকটাই দায়িত্বশীল ভূমিকায় দেখা গেল তাঁকে। শুভেন্দুর স্পষ্ট অনুরোধ, মমতা যেখানে খুশি যেতে পারেন, তবে যাওয়ার আগে পুলিশকে সময়মতো জানাতে হবে। কলকাতার সিপি,…

Read More

অভিষেকের বিদেশযাত্রায় সুপ্রিম স্বস্তি, ৩ সপ্তাহের ছাড়—আগে এসএসকেএমে চেক-আপ

চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রায় শেষ পর্যন্ত অনুমতি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, তিন সপ্তাহের জন্য বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন ডায়মন্ড হারবারের সাংসদ। তবে তার আগে কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে এসএসকেএম হাসপাতালে চেক-আপ করাতে হবে তাঁকে। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, এসএসকেএমে চিকিৎসার পর বিদেশে চিকিৎসা প্রয়োজন—এমন সার্টিফিকেট নিতে হবে…

Read More

সাদা-নীল পেরিয়ে এবার গোলাপি, রাহুলের পোশাকে কি লুকিয়ে নতুন রাজনৈতিক বার্তা?

রাজনীতিতে পোশাক অনেক সময়ই পরিচয়ের অংশ হয়ে ওঠে। মায়াবতীর গোলাপি-ক্রিম স্যুট যেমন তাঁর রাজনৈতিক ইমেজের সঙ্গে মিশে গিয়েছিল, তেমনই ভারত জোড়ো যাত্রার পর সাদা টি-শার্ট রাহুল গান্ধীর নতুন পরিচয়ের অংশ। এবার প্রয়াগরাজে গোলাপি শার্টে রাহুল। এর আগে ই-২০ বিতর্কের সময় দেখা গিয়েছিল নীল টি-শার্টে। নিছক পোশাক বদল, নাকি পরিকল্পিত ইমেজ বদল—প্রশ্ন উঠছে তা নিয়েই। বিশেষ…

Read More

অপারেশন থিয়েটারেই গান! অস্ত্রোপচারের মাঝেও রফির ‘সুহানি রাত ঢল চুকি’ গেয়ে চমকে দিলেন সোনু নিগম

অপারেশন থিয়েটারে সাধারণত শোনা যায় চিকিৎসকদের ব্যস্ত কথাবার্তা, যন্ত্রপাতির শব্দ। কিন্তু সেই জায়গাতেই যদি অস্ত্রোপচারের মাঝখানে ভেসে আসে মোহাম্মদ রফির কালজয়ী গান! এমনই অবাক করা কাণ্ড ঘটালেন সোনু নিগম। অস্ত্রোপচার চলাকালীন অপারেশন থিয়েটার থেকেই গান গেয়ে সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জনপ্রিয় এই গায়ক। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, চিকিৎসক ডক্টর নীলেশ…

Read More

১৫ আগস্টের আগে ১৪ আগস্টেই দেশভাগের স্মরণ! বিশ্ববিদ্যালয়গুলিকে বড় বার্তা রাজ্যপালের

স্বাধীনতার আনন্দের ঠিক একদিন আগে মনে করা হোক দেশভাগের যন্ত্রণা। ১৪ আগস্ট রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের পরামর্শ দিলেন রাজ্যপাল আরএন রবি। রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে লোকভবন থেকে এই বার্তা পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বার্তা, ভারতের ইতিহাসের এই ‘অন্ধকার অধ্যায়’ নতুন প্রজন্মের জানা জরুরি। ১৯৪৭-এর দেশভাগে ছিন্নভিন্ন হয়েছিল বাংলা। লক্ষ…

Read More

হাসিনার ‘কাঁটা’, চাপে তারেক! মোদির সঙ্গে বৈঠক কি অনিশ্চিত?

বাংলাদেশে পালাবদলের পর এমনিতেই জটিল হয়েছে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক। তার উপর গত ৫ আগস্ট নয়াদিল্লি থেকে শেখ হাসিনার ভারচুয়াল সাংবাদিক সম্মেলন। স্বদেশে ফেরার ব্যাপারে তাঁর কড়া বার্তার পর নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে বাংলাদেশের তারেক রহমান সরকারের অন্দরে। আর তারই আঁচ এবার পড়ল নয়াদিল্লির আসন্ন ব্রিকস সম্মেলনে। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসছে ব্রিকস সম্মেলন।…

Read More

মেসির জীবনে নক্ষত্রপতন! প্রয়াত বাবা জর্জ, ৬৮-তেই থামল পথচলা

মাঠে তাঁর একের পর এক সাফল্যের সাক্ষী ছিলেন বাবা। কঠিন সময়ে ছেলের পাশে থেকেছেন ছায়ার মতো। সেই জর্জ মেসিই আর নেই। ৬৮ বছর বয়সে প্রয়াত হলেন লিওনেল মেসির বাবা এবং দীর্ঘদিনের এজেন্ট জর্জ মেসি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আর্জেন্টিনার রোসারিও শহরে তাঁর মৃত্যু হয়েছে। মেসির জীবনে জর্জ মেসির ভূমিকা ছিল শুধুমাত্র বাবার নয়। ছোটবেলা থেকেই…

Read More

ভারতীয় খাবারে মজলেন নিক-জো, পাতে রানি কচুরি থেকে রয়্যাল ল্যাম্ব চপ!

ভারত সফরে এসে ভারতীয় খাবারের স্বাদে মজলেন জোনাস ব্রাদার্স। নিক জোনাস এবং তাঁর ভাই জো জোনাসের পাতে এবার উঠল রানি কচুরি, অনিয়ন ভাজিয়া থেকে শুরু করে রয়্যাল পিস্তা ল্যাম্ব চপ, মুর্গ মাখানি, পাপড় কি টোকরি—হরেক রকমের দেশি পদ। জোনাস ব্রাদার্স ট্যুর উপলক্ষে ভারতে এসেছিলেন দুই ভাই। সফরে স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং মেয়ে মালতি ম্যারি…

Read More