মাত্র ৭ বছরেই ১২টি ভাষায় দক্ষ অসিন-কন্যা, নেপথ্যে মায়ের বিশেষ ভূমিকা

একসময় দক্ষিণী সিনেমা থেকে বলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন অসিন। আমির খানের বিপরীতে ‘গজনি’ ছবিতে অভিনয় করে হিন্দি সিনেমার দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। কিন্তু রাহুল শর্মাকে বিয়ে করার পর অভিনয় থেকে সরে এসে সংসারকেই প্রাধান্য দিয়েছেন অভিনেত্রী। এবার স্ত্রী ও মেয়েকে নিয়ে মুখ খুলে চর্চায় মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল। সম্প্রতি মাইগভ ইন্ডিয়ার সঙ্গে…

Read More

হরমনপ্রীতির শতরানে উঠে দাঁড়িয়ে করতালি স্মৃতির! দুই তারকার সম্পর্কের জল্পনার মাঝেই ভাইরাল বিশেষ মুহূর্ত

ভারতীয় মহিলা ক্রিকেটে দুই তারকা স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কৌরকে ঘিরে চলছিল নানা আলোচনা। অধিনায়কত্বে পরিবর্তনের পর তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। এরই মধ্যে জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের ম্যাচে হরমনপ্রীতির শতরানের পর স্মৃতির একটি আচরণ নজর কাড়ল ক্রিকেটপ্রেমীদের। সতীর্থের সাফল্যে উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিনন্দন জানালেন স্মৃতি। মাঠের সেই মুহূর্ত ঘিরেই নতুন করে চর্চা…

Read More

ব্যাঙ্কিং ব্যবস্থার নিরাপত্তায় বড় পদক্ষেপ, ভুবনেশ্বরে RBI-এর ডেটা সেন্টার উদ্বোধন মোদীর

দেশের ব্যাঙ্কিং ব্যবস্থাকে আরও সুরক্ষিত ও আধুনিক করে তুলতে ডিজিটাল পরিকাঠামো শক্তিশালী করার উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ভুবনেশ্বরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নতুন ডেটা সেন্টার এবং সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্য, নিরাপদ ব্যাঙ্কিং ব্যবস্থা গড়ে তুলতে উন্নত প্রযুক্তি, শক্তিশালী ডেটা সেন্টার এবং নির্ভরযোগ্য কম্পিউটিং ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।…

Read More

স্পেনে মেসিকে ঘিরে উন্মাদনা, বিশেষ সম্মানে সম্মানিত আর্জেন্টাইন মহাতারকা

ফুটবল মাঠে তাঁর জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব। এবার স্পেনের মাটিতে বিশেষ সম্মান পেয়ে ফের শিরোনামে লিওনেল মেসি। শুক্রবার স্পেনের ওভিয়েদো শহরে ‘প্রিন্সেস অফ আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’-এ সম্মানিত করা হয় ২০২২ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ককে। প্রিয় তারকাকে এক ঝলক দেখতে অনুষ্ঠানের বাইরে ভিড় জমান বহু সমর্থক। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছন মেসি। ভক্তদের সঙ্গে কথা…

Read More

টলিউড ছেড়ে বলিউডে বড় চমক! অক্ষয় কুমারের বিপরীতে রুক্মিণী মৈত্র

বলিউডে এবার অক্ষয় কুমারের বিপরীতে বাংলার রুক্মিণী মৈত্র! জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হল নতুন হিন্দি ছবি ‘শামুক’-এর। সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিতে অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন টলিউডের অভিনেত্রী। ফলে রুক্মিণীর কেরিয়ারে খুলে গেল নতুন সম্ভাবনার দরজা। ২০২৭ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা। ‘সানরাইজ পিকচার্স’-এর তরফে ছবির ঘোষণা হতেই নিজের সোশ্যাল মিডিয়া…

Read More

সোনায় মোড়া বৃহস্পতিবার! প্যারা গেমসে একদিনে ৭টি স্বর্ণপদক ভারতের

একের পর এক সোনা, সঙ্গে রুপো-ব্রোঞ্জের ঝুলি ভরে পদক! এশিয়ান প্যারা গেমসে দুরন্ত ছন্দে ভারতের প্যারা ক্রীড়াবিদরা। বুধবারের সাফল্যকে ছাপিয়ে বৃহস্পতিবার একদিনেই ৭টি সোনা-সহ মোট ২৬টি পদক জিতল ভারত। নজরকাড়া এই পারফরম্যান্সের জেরে পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এল টিম ইন্ডিয়া। বুধবারও পদক জয়ের নিরিখে দুর্দান্ত পারফর্ম করেছিল ভারত। পাঁচটি সোনা-সহ মোট ২২টি পদক এসেছিল…

Read More

ইনস্টাগ্রামে সোনিয়া গান্ধী, প্রথম পোস্টেই চমক! প্রকাশ্যে আসন্ন বই ‘Belonging’-এর ঝলক

রাজনীতির ময়দান থেকে এবার সোশ্যাল মিডিয়ায় নতুন ইনিংস শুরু করলেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। বুধবার ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করেই নিজের আসন্ন স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’-এর প্রথম ঝলক ভাগ করে নিলেন তিনি। প্রথম পোস্টেই ভালোবাসা, কর্তব্য, হারানোর যন্ত্রণা এবং জীবনে নিজের জায়গা খুঁজে পাওয়ার কথা তুলে ধরেছেন ৭৯ বছরের এই কংগ্রেস নেত্রী। নিজের…

Read More

করিশ্মা কাপুরের ২.৯৫ লক্ষ টাকার হলুদ অনারকলিতে নজর কাড়ল সাবেকি সাজ

বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের পোশাকে বরাবরই ধরা পড়ে সাবেকিয়ানা ও আধুনিক ফ্যাশনের মেলবন্ধন। উৎসবের অনুষ্ঠান হোক কিংবা ঘরোয়া কোনও বিশেষ মুহূর্ত, তাঁর পোশাকের পছন্দ থেকে সাজগোজের নানা অনুপ্রেরণা পান ফ্যাশনপ্রেমীরা। এবার সর্ষে হলুদ রঙের অনারকলি সেটে নজর কাড়লেন অভিনেত্রী। তাঁর এই সাজে রয়েছে ভারতীয় কারুশিল্পের সূক্ষ্ম কাজ ও ঐতিহ্যের ছোঁয়া। সম্প্রতি ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি ভাগ…

Read More

আজ বিজয়া দশমী, বিষাদের সুরে মাকে বিদায় জানিয়ে শুরু নতুন আশার পথচলা

ঢাকের বাদ্যি, ধুনুচি নাচ, সিঁদুর খেলা আর উৎসবের রঙিন মুহূর্ত পেরিয়ে এসে গেল সেই মন খারাপের দিন। আজ, বুধবার বিজয়া দশমী। চার দিনের দুর্গোৎসবের শেষলগ্নে মা দুর্গাকে বিদায় জানানোর পালা। একদিকে উৎসবের আনন্দ, অন্যদিকে মায়ের কৈলাসে ফিরে যাওয়ার বিষাদ—দুইয়ের মিশেলে বাঙালির মনে আজ এক অন্যরকম অনুভূতি। মণ্ডপে মণ্ডপে চলছে দশমীর পুজো, দেবীবরণ ও সিঁদুর খেলার…

Read More

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি কাটছে! সপ্তমী থেকেই স্বস্তির পূর্বাভাস, অষ্টমী থেকে আরও শুষ্ক হবে আবহাওয়া

দুর্গাপুজোয় বৃষ্টি নিয়ে দুশ্চিন্তার মধ্যেই সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, সপ্তমীতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার থেকে আবহাওয়া আরও শুষ্ক হতে পারে। অষ্টমী থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। ফলে পুজোর বাকি দিনগুলিতে নির্বিঘ্নে ঠাকুর দেখার আশায় বুক বাঁধছেন বঙ্গবাসী। আজ, শনিবার সপ্তমীতে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।…

Read More