ধর্মতলায় ৬০ দিনের জন্য ১৬৩ ধারা, ২১ জুলাইয়ের সভা নিয়ে বড় ধাক্কা তৃণমূলে

  ২১ জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশ কোথায় হবে, তা নিয়ে তৈরি হল বড় প্রশ্ন। ধর্মতলা চত্বরে আগামী ২ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা জারি করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। ফলে এই সময়ের মধ্যে ধর্মতলার বিস্তীর্ণ এলাকায় কোনও সভা, সমাবেশ, মিছিল, পদযাত্রা বা ধরনা করা যাবে না। এর জেরে…

Read More

ডিম-রাজনীতিতে ফের কড়া বার্তা শমীকের, ‘এই সংস্কৃতি চললে দেশের মুখ পুড়বে’

রাজ্যজুড়ে তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা থামছেই না। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— একের পর এক ঘটনায় উত্তপ্ত রাজনীতি। এই পরিস্থিতিতে ফের ‘ডিম-রাজনীতি’ নিয়ে কড়া অবস্থান জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর স্পষ্ট বার্তা, প্রতিবাদের এই পদ্ধতি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এই সংস্কৃতি চলতে থাকলে দেশের ভাবমূর্তিই ক্ষতিগ্রস্ত হবে। মঙ্গলবার কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির শিক্ষক…

Read More

মমতার পর কি শুভেন্দু? চেতলা অগ্রণীতে দেবীর চক্ষুদান নিয়ে জল্পনা তুঙ্গে

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা দুর্গাপুজো চেতলা অগ্রণীকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। সূত্রের খবর, এ বছরের পুজোর উদ্বোধন করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সম্ভাবনার মাঝেই সবচেয়ে বড় প্রশ্ন—প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তিনিও কি দেবী দুর্গার চক্ষুদান করবেন? তৃণমূল কংগ্রেস সরকারের আমলে প্রতিবছরই চেতলা অগ্রণীর পুজোর উদ্বোধন করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু উদ্বোধনই নয়,…

Read More

বাংলায় ইউসিসি! সোমবার বিধানসভায় বিল আনছে শুভেন্দু সরকার

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণের পথে বড় পদক্ষেপ। পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) চালুর লক্ষ্যে আগামী সোমবার বিধানসভায় বিল পেশ করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। বিজেপির নির্বাচনী ইস্তেহারে এই প্রতিশ্রুতি ছিল। প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রাজ্যে ইউসিসি কার্যকর করার আশ্বাস দিয়েছিলেন। এবার সেই প্রতিশ্রুতিই বাস্তবায়নের পথে। অভিন্ন দেওয়ানি বিধি…

Read More

কলকাতা তো আগেই জেলা ছিল! তা হলে বাজেটে নতুন করে কেন এই ঘোষণা?

রাজ্যের বিজেপি সরকারের প্রথম বাজেটে পাঁচটি নতুন জেলা গঠনের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রস্তাবিত জেলাগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। পাশাপাশি কাঁথিতে নতুন একটি পুলিশ জেলা তৈরির কথাও বলা হয়েছে। তবে এই ঘোষণার পর থেকেই সবচেয়ে বেশি চর্চায় কলকাতা। কারণ, সাধারণ মানুষের অনেকেরই ধারণা ছিল কলকাতা তো আগেই একটি জেলা। তা হলে…

Read More

রাজ্য বাজেটে কেন্দ্রের ছাপ, অর্থের উৎস স্পষ্ট নয়: বিজেপি সরকারকে নিশানা কুণাল ঘোষের

রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেটকে কেন্দ্র করে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। মঙ্গলবার বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশের পর তিনি দাবি করেন, বাজেটে বারবার কেন্দ্রের উল্লেখ করা হয়েছে। তাঁর কথায়, “এটি রাজ্যের বাজেট নাকি কেন্দ্রের বাজেট, তা নিয়েই প্রশ্ন উঠতে পারে।” কুণাল ঘোষের অভিযোগ, বাজেটে একাধিক প্রকল্প ও ঘোষণা থাকলেও…

Read More

ডিএ-তে বড় ঘোষণার অপেক্ষায় রাজ্য সরকারি কর্মীরা, আজ প্রথম বাজেট পেশ স্বপন দাশগুপ্তের

রাজ্যের নতুন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট আজ বিধানসভায় পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ তিনি রাসবিহারীর বাসভবন থেকে বিধানসভার উদ্দেশে রওনা দেন। বাজেটে কী কী ঘোষণা হতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় কোনও ঘোষণা আসে কি না, সেদিকেই নজর…

Read More

বিজেপির প্রথম বাজেট নিয়ে সংযত থাকার বার্তা মমতার, ‘আগে দেখুন বাংলার জন্য কী আছে’

রাজ্যে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে সোমবার। তার আগে রবিবার কালীঘাটে দলের নেতাদের সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বাজেট নিয়ে আগাম বিরোধিতার পথে হাঁটা যাবে না। আগে দেখতে হবে বাংলার জন্য কী ঘোষণা করা হচ্ছে, তারপর দল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। বৈঠকে…

Read More

বাজেটের আগে বাংলার জন্য ৬০ হাজার কোটি! শুভেন্দুকে চিঠিতে ‘ডবল ইঞ্জিন’ বার্তা মোদির

সোমবার বিধানসভায় পেশ হতে চলেছে পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকারের প্রথম বাজেট। তার আগে ডিএ বৃদ্ধি থেকে শুরু করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে রাজ্যজুড়ে। ঠিক এমন আবহেই বাংলার উন্নয়ন নিয়ে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লেখা চিঠিতে তিনি জানালেন, কেন্দ্র ইতিমধ্যেই কয়েক দফায় বিপুল অর্থ বরাদ্দ করেছে…

Read More

সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদল, এবার ‘গোপাল মুখার্জি রোড’; পশ্চিমবঙ্গ দিবসে ঐতিহাসিক সিদ্ধান্তের দাবি

কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার কলকাতা পুরসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে দাবি রাজ্য সরকারের। নতুন নাম রাখা হয়েছে ‘গোপাল মুখার্জি রোড’, যিনি ইতিহাসে ‘গোপাল পাঁঠা’ নামেই অধিক পরিচিত। রবিবার এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তের কথা জানান। তিনি লেখেন,…

Read More