পশ্চিমবঙ্গ দিবসে মোদির বাংলা বার্তা, শুভেন্দুকে চিঠিতে উঠে এল ‘বন্দে মাতরম’ ও শ্যামাপ্রসাদের প্রসঙ্গ

বাংলায় বিজেপি সরকারের সূচনার পর প্রথম পশ্চিমবঙ্গ দিবস ঘিরে রাজনৈতিক ও ঐতিহাসিক বার্তায় ভরপুর চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশে লেখা সেই বাংলা চিঠিতে তিনি স্মরণ করলেন বাংলার গৌরবময় অতীত, স্বাধীনতা আন্দোলনে রাজ্যের ভূমিকা এবং সাম্প্রতিক নির্বাচনে মানুষের দেওয়া জনাদেশ। চিঠির শুরুতেই পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, দেশের স্বাধীনতা সংগ্রামের…

Read More

মায়ের কথাই শেষ কথা! দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বিপ্লব দেব, ২৪ জুন ত্রিপুরায় গ্র্যান্ড রিসেপশন

রাজনীতির ময়দানে লড়াই, সাংগঠনিক দায়িত্ব, নির্বাচন—সবকিছুর মাঝেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব। দীর্ঘদিন একা থাকার পর দ্বিতীয়বার বিয়ে করলেন তিনি। পরিবারের ঘনিষ্ঠ সূত্রের দাবি, মায়ের অনুরোধেই এই সিদ্ধান্ত নিয়েছেন বিপ্লব। একসময় ব্যক্তিগত জীবনের ভাঙন তাঁকে বেশ আঘাত দিয়েছিল। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর রাজনীতিকেই প্রায় পুরো…

Read More

তৃণমূলে ভাঙন আরও গভীর, ত্রিপুরার এনসিপিআই-তে যোগ দিয়ে এনডিএ-কে সমর্থনের আর্জি বিদ্রোহী সাংসদদের

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের শিবির নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিল। সরাসরি বিজেপিতে যোগ না দিয়ে ত্রিপুরাভিত্তিক ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-এর সঙ্গে যুক্ত হয়ে এনডিএ-কে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বৃহস্পতিবার দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি জমা দিয়ে সেই আবেদন জানান বিদ্রোহী সাংসদরা। বিদ্রোহী শিবিরের অন্যতম মুখ কাকলি ঘোষ দস্তিদার জানান, তাঁরা প্রধানমন্ত্রী…

Read More

যুবশক্তি ও বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, জানালেন কবে মিলবে বেকার ভাতা

  রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি এবং বার্ধক্য ভাতার মতো নির্বাচনী প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ইতিমধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করেছে। এবার যুবশক্তি ও বার্ধক্য ভাতা প্রকল্প নিয়েও বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার মালদহের এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার আওতায় ইতিমধ্যেই প্রায় ৫০…

Read More

কলকাতা পুরসভায় ‘স্বচ্ছতাকে স্বাগত’ অভিযান শুরু করবেন শুভেন্দু, আমন্ত্রণ সব দলের প্রাক্তন কাউন্সিলরদের

কলকাতা: বিশ্ব যোগ দিবসের আগে মহানগর জুড়ে বিশেষ সাফাই অভিযান শুরু করতে সোমবার কলকাতা পুরসভায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর হাত ধরেই সূচনা হবে ‘স্বচ্ছতাকে স্বাগত’ শীর্ষক কর্মসূচির। এই অনুষ্ঠানে তৃণমূল, বিজেপি, বাম ও কংগ্রেস-সহ কলকাতার সমস্ত সদ্য প্রাক্তন কাউন্সিলর এবং শহরের বিজেপি ও তৃণমূল বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে বিরোধী দলের জনপ্রতিনিধিদের…

Read More

সুদীপ বিজেপিমুখী, উত্তর কলকাতার দায়িত্ব কুণালের কাঁধে; যুব তৃণমূলের সভাপতি অর্ণব

বিধানসভা নির্বাচনে পরাজয়ের ধাক্কা সামলাতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস। দলের একাংশের বিদ্রোহ, নেতাদের দলবদল এবং সাংগঠনিক অস্থিরতার মধ্যেই বড়সড় রদবদল করল দলীয় নেতৃত্ব। উত্তর কলকাতা জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল তৃণমূলের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। তাঁর জায়গায় দায়িত্ব পেলেন বেলেঘাটার বিধায়ক তথা দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ। একইসঙ্গে যুব তৃণমূলের সভাপতি পদ থেকে সায়নী…

Read More

কোয়েলের রাজ্যসভা থেকে ইস্তফা, প্রতিক্রিয়ায় রুদ্রনীল: “সিঁড়ি বেয়ে উঠে বুঝেছেন, গন্তব্য অন্য”

রাজনীতির সঙ্গে দীর্ঘদিন দূরত্ব বজায় রেখেছিলেন কোয়েল মল্লিক। তবে চলতি বছরের এপ্রিল মাসে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়ে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সেই রাজনৈতিক অধ্যায় দীর্ঘস্থায়ী হল না। শপথগ্রহণের মাত্র ৬৬ দিনের মাথায় শুক্রবার রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেন তিনি। আর সেই সিদ্ধান্ত নিয়েই মন্তব্য করলেন অভিনেতা ও বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ।…

Read More

শ্রীভূমি ক্লাবে ত্রাণসামগ্রী উদ্ধার ঘিরে বিতর্ক, নিশানায় সুজিত বসু

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে ঘিরে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। অভিযোগ, তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী, বিভিন্ন সরঞ্জাম এবং গঙ্গাসাগরের প্রসাদ উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। বিজেপির দাবি, সাধারণ মানুষের মধ্যে বিতরণ না করে এই সামগ্রী দীর্ঘদিন ধরে ক্লাবে মজুত করে রাখা…

Read More

লোটে মাছের গন্ধে টান! রাস্তা থেকে সরাসরি বাড়িতে ঢুকে মধ্যাহ্নভোজে বসলেন বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়

ভোটের আগে বাংলার খাদ্যাভ্যাস নিয়ে রাজনৈতিক তরজা ছিল তুঙ্গে। বিরোধী তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ তুলেছিল, বিজেপি ক্ষমতায় এলে বাঙালির মাছ-মাংসের সংস্কৃতিতে হস্তক্ষেপ করা হবে। তবে বিজেপি সরকার গঠনের পর সেই বিতর্কের মাঝেই সামনে এল এক ভিন্ন ছবি। সোনারপুর দক্ষিণের বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় এলাকা পরিদর্শনে গিয়ে লোটে মাছের তরকারির গন্ধে আকৃষ্ট হয়ে সরাসরি এক স্থানীয়…

Read More

‘রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি ডিজে’ মন্তব্যে তদন্তভার সিআইডির, চাপে অভিষেক

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া ‘ডিজে মন্তব্য’ সংক্রান্ত মামলার তদন্তভার এবার রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির হাতে গেল। বিধায়কদের সই জালিয়াতি মামলার তদন্ত ইতিমধ্যেই সিআইডি করছে। তার মধ্যেই নতুন এই পদক্ষেপে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, এতদিন পুলিশ যে তথ্যপ্রমাণ সংগ্রহ করেছিল, তার সবকিছুই সিআইডির তদন্তকারীদের কাছে হস্তান্তর করা…

Read More