উর্মিলা মাতন্ডকরের গ্ল্যামারাস লুকে মুগ্ধ ভক্তরা

৫২ বছর বয়সেও উর্মিলা মাতন্ডকরকে দেখে যেন বয়স থমকে গেছে! ‘আ হি জায়িয়ে’ গানটির ২৫ বছর পূর্তি উপলক্ষে ইনস্টাগ্রামে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী। গোলাপি সিকুইন গাউনে তাঁর ঝলমলে লুক নজর কাড়ে। ফিগার-হাগিং গাউনে ছিল করসেট-স্টাইল বডিস, থাই-হাই স্লিট ও লম্বা ট্রেন। স্টেটমেন্ট ইয়াররিং, স্পার্কলিং ব্রেসলেট, গ্লসি নিউড-পিঙ্ক লিপ এবং সাইড-সুইপ্ট কার্লস তাঁর…

Read More

ভাইজানের ‘একটুকরো হিন্দুস্থান’ ফের চর্চায়

বলিউডের ‘ভাইজান’ সলমন খানের পরিবারে বরাবরই দেখা যায় সর্বধর্ম সমন্বয়ের ছবি। খান পরিবারের বাড়িতে যেমন সাড়ম্বরে ইদ পালিত হয়, তেমনই ধুমধাম করে হয় গণেশ আরাধনা। এবার রাখি উৎসবেও সেই সম্প্রীতির বার্তাই যেন আরও একবার সামনে আনলেন সলমন। শুক্রবার গভীর রাতে প্রকাশ্যে আসে সলমন খানের রাখি উদযাপনের একটি ভিডিও। সেখানে দেখা যায়, বোন অর্পিতা খান শর্মা…

Read More

জোড়া লক্ষ্মীর আগমন, পাঁচ বছর পর মা অনুষ্কা রঞ্জন

এক নয়, একসঙ্গে দুই সন্তান! অনুষ্কা রঞ্জন ও আদিত্য শীলের সংসারে এল জোড়া আনন্দ। পাঁচ বছরের দাম্পত্যের পর যমজ কন্যাসন্তানের বাবা-মা হলেন তারকা দম্পতি। ২৩ অগস্ট দুই মেয়ের জন্মের খবর নিজেরাই সমাজমাধ্যমে প্রকাশ্যে আনেন তাঁরা। দুই খুদের নামও আর গোপন রাখেননি নতুন বাবা-মা। তাঁদের কন্যাদের নাম ভীরা রঞ্জন শীল ও মাহি রঞ্জন শীল। মেয়েদের সঙ্গে…

Read More

গোয়ায় আইনি বিয়ের নিবন্ধন সারলেন অর্জুন-গ্যাব্রিয়েলা

দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে এবার আইনি ভাবে বিয়ের নিবন্ধন করলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। গোয়ার উত্তর গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার অফিসে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। উপস্থিত ছিলেন তাঁদের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু। জানা গিয়েছে, স্থানীয় আইনে প্রথম ও দ্বিতীয় সইয়ের মধ্যে বাধ্যতামূলক ১৫ দিনের অপেক্ষার সময় মকুবের জন্য বিশেষ অনুমতিও নেওয়া হয়েছিল। সাব-রেজিস্ট্রার সুরজ ভেরনেকর জানিয়েছেন,…

Read More

সইফের ৫৫-তে ‘বেবো বোমা’! সাদা বিকিনিতে করিনা, ‘তশন’ প্রেমে ফের উত্তাপ নবাবের জন্মদিনে

৫৫-এ পা দিলেন সইফ আলি খান, আর জন্মদিনে স্বামীর জন্য করিনার সারপ্রাইজ যেন একেবারে হট অ্যান্ড হ্যাপেনিং! সাদা বিকিনিতে বেবো, লাল শর্টসে নবাব—সমুদ্রের ধারে যুগলের ছবিতে ফের উষ্ণ হল ‘তশন’-এর পুরনো রসায়ন। স্বাধীনতা দিবসের ঠিক পরের দিনই জন্মদিন সইফ আলি খানের। ১৬ অগস্ট ৫৫ বছরে পা দিলেন পতৌদি পরিবারের নবাব। বিশেষ দিনটি শহরের কোলাহল থেকে…

Read More

‘বিমল’-এর জালে শাহরুখ-অজয়-টাইগার! ‘এলাচি’ বিজ্ঞাপনে পান মশলার প্রচার, তিন তারকাকে FDA-র নোটিস

বলিউডের তিন মহাতারকার সামনে এবার আইনি অস্বস্তি! শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফের ‘বিমল এলাইচি’ বিজ্ঞাপন ঘিরে সরাসরি প্রশ্ন তুলল মহারাষ্ট্র FDA। অভিযোগ, এলাচির আড়ালে নিষিদ্ধ পান মশলারই প্রচার করছেন তিন তারকা। ১১ আগস্ট জারি হওয়া নোটিসে তিন অভিনেতাকেই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি সোশাল মিডিয়া থেকে প্রচারমূলক পোস্ট সরাতে বলা হয়েছে। শুধু তাই…

Read More

মাধুরীর বিয়ের খবরে বন্ধুর কান্না! UPSC পড়ার সময়ের মজার কাণ্ড ফাঁস IAS তুকারাম মুন্ধের

UPSC পরীক্ষার প্রস্তুতি চলছে। রাত জেগে বই নিয়ে পড়াশোনা করছেন দুই বন্ধু। হঠাৎ এক সকালে বন্ধুকে এসে জড়িয়ে ধরে হাউহাউ করে কাঁদতে শুরু করলেন পঙ্কজ। ঘটনায় রীতিমতো ভয় পেয়ে গেলেন IAS অফিসার তুকারাম মুন্ধে। ভেবেছিলেন, নিশ্চয়ই কোনও ভয়ংকর ঘটনা ঘটেছে। কিন্তু আসল কারণ জানার পর তিনিও অবাক! পুণের বালগন্ধর্ব রঙ্গমন্দিরে ‘Unstoppable Tukaram’ নামে এক অনুষ্ঠানে…

Read More

অপারেশন থিয়েটারেই গান! অস্ত্রোপচারের মাঝেও রফির ‘সুহানি রাত ঢল চুকি’ গেয়ে চমকে দিলেন সোনু নিগম

অপারেশন থিয়েটারে সাধারণত শোনা যায় চিকিৎসকদের ব্যস্ত কথাবার্তা, যন্ত্রপাতির শব্দ। কিন্তু সেই জায়গাতেই যদি অস্ত্রোপচারের মাঝখানে ভেসে আসে মোহাম্মদ রফির কালজয়ী গান! এমনই অবাক করা কাণ্ড ঘটালেন সোনু নিগম। অস্ত্রোপচার চলাকালীন অপারেশন থিয়েটার থেকেই গান গেয়ে সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জনপ্রিয় এই গায়ক। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, চিকিৎসক ডক্টর নীলেশ…

Read More

দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা, গর্ভাবস্থার ‘স্ট্রাগল’ নিয়ে মজার পোস্ট অভিনেত্রীর

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ফের মাতৃত্বের পথে। স্বামী রণবীর সিংয়ের সঙ্গে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি খুব একটা শেয়ার না করলেও, গর্ভাবস্থার নানা মজার অভিজ্ঞতা নিয়ে পোস্ট করে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখছেন অভিনেত্রী। রবিবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মজার ভিডিও শেয়ার করেন দীপিকা। ভিডিওতে দেখা যায়, এক গর্ভবতী মহিলা কোলে তাঁর ছোট…

Read More

‘We Need To Apologize To Hrithik’ ট্রেন্ডে তোলপাড় নেটদুনিয়া, ফের মুখোমুখি হৃত্বিক-কঙ্গনা

প্রায় এক দশক পর ফের আলোচনায় হৃত্বিক রোশন-কঙ্গনা রানাউতের বিতর্কিত সম্পর্ক। সোশ্যাল মিডিয়ায় ‘We Need To Apologize To Hrithik Roshan’ ট্রেন্ড ভাইরাল হতেই নতুন করে শুরু হয়েছে দুই তারকার বাকযুদ্ধ। সম্প্রতি ইনফ্লুয়েন্সার ফ্রেডি বার্ডির একটি পোস্টে হৃত্বিক মন্তব্য করেন, সত্য ও তথ্যের ভিত্তিতে বিচার হওয়া উচিত, শুধুমাত্র একজনকে অপছন্দ করেই অন্যজনকে সমর্থন করা ঠিক নয়।…

Read More