তামিলনাড়ুতে বিজয়ের জয়ে শুভেচ্ছা মমতার, নতুন সরকারের সাফল্য কামনা

Spread the love

তামিলনাড়ুর রাজনৈতিক পালাবদলের পর এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি তামিলগা ভেত্রি কাঝাগম (টিভিকে)-কে ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয়ের জন্য শুভেচ্ছা জানান। পাশাপাশি বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য অভিনন্দনও জানান তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, এই রায় তামিলনাড়ুর মানুষের আশা, আস্থা এবং গণতান্ত্রিক ইচ্ছার প্রতিফলন। বিজয়ের নেতৃত্বে রাজ্য আরও উন্নয়ন, জনকল্যাণ এবং সর্বজনীন অগ্রগতির পথে এগিয়ে যাবে বলেও আশাপ্রকাশ করেন তিনি। শেষে নতুন সরকারকে মানুষের সেবায় নিষ্ঠা ও প্রতিশ্রুতি নিয়ে কাজ করার শুভেচ্ছা জানান বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *