অভিষেকের বাড়িতে পুরসভার নোটিস, অস্বস্তিতে তৃণমূল শিবির

রাজ্যে বুলডোজার রাজনীতি জোরদার হতেই এবার চর্চার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের কালীঘাট ও শান্তিনিকেতনের বাড়িতে পুরসভার নোটিস পৌঁছানোয় রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, শাসকদলের অন্যতম শীর্ষ নেতার বাড়িতেই কেন এই নোটিস? পুরসভার বক্তব্য, নির্মাণ সংক্রান্ত কিছু নথি ও অনুমোদন খতিয়ে দেখা হচ্ছে। তবে বিরোধীদের দাবি, এতদিন সব ঠিক থাকলেও হঠাৎ…

Read More

কানে মৌনীর মনোক্রোম ম্যাজিক

কান চলচ্চিত্র উৎসব ২০২৬-এ নজর কাড়লেন অভিনেত্রী মৌনি রায়। এবারের উপস্থিতিতে তিনি বেছে নিলেন সম্পূর্ণ মনোক্রোম স্টাইল, যেখানে ছিল এলিগ্যান্স ও মিনিমালিজমের নিখুঁত মেলবন্ধন। কালো ফিটেড ড্রেসের সঙ্গে লম্বা চেকার্ড কোট, শিয়ার স্টকিংস ও ব্ল্যাক বুট— পুরো লুকেই ছিল একধরনের পরিমিত আভিজাত্য। স্লিক বান ও নিউড টোন মেকআপ তাঁর উপস্থিতিকে আরও পরিশীলিত করে তোলে। কান…

Read More

অভিষেককে পুরসভার নোটিস, কালীঘাট-হরিশ মুখার্জি রোডের বাড়ির প্ল্যান তলব

কলকাতা পুরসভার নোটিস এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। সূত্রের খবর, কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডের দুটি বাড়ি নিয়ে ৪০১ ধারায় নোটিস পাঠানো হয়েছে। পুরসভার প্রশ্ন, যাবতীয় নিয়ম মেনে তৈরি হয়েছে কি না ওই জোড়া বাড়ি। কোনও অতিরিক্ত নির্মাণ করা হয়ে থাকলে তার অনুমতি নেওয়া হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুরসভার তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে…

Read More

‘সাবধান হয়ে যান, জামা পাল্টে ফেলুন’, প্রশাসনকে কড়া বার্তা ক্ষুদিরাম টুডুর

রাজ্যে বেআইনি মাদ্রাসার বিরুদ্ধে কড়া অবস্থান নিল বিজেপি সরকার। কোনওভাবেই বেআইনি নির্মাণ বা সরকারি জমি দখল বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বেআইনি মাদ্রাসা চলতে থাকলে প্রয়োজনে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হবে। শনিবার বর্ধমানে নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষুদিরাম টুডু…

Read More

কাকলির পোস্ট ঘিরে জল্পনা, তৃণমূলে কি আরও এক ‘বেসুরো’ কণ্ঠ?

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তৃণমূলের অন্দরে একের পর এক অসন্তোষের ছবি সামনে এসেছে। কখনও সংবাদমাধ্যমে, কখনও আবার সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে একাধিক নেতা-মন্ত্রীকে। সেই তালিকায় রয়েছেন মুখপাত্র থেকে বিধায়কও। দলের পরাজয়ের জন্য কেউ সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন, কেউ আবার আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে শাসকদলের অন্দরে ‘বিদ্রোহী’…

Read More

স্বপ্না বর্মনের বাড়িতে আগুন, ভোটের পর নতুন বিতর্কে রাজগঞ্জ

ভোটে হারার পর থেকেই রাজনৈতিক চাপ ও বিতর্কের মাঝে ছিলেন এশিয়াড সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন। তার মাঝেই শুক্রবার গভীর রাতে রাজগঞ্জে তাঁর বাড়িতে আগুন লাগার ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, যে বাড়িতে আগুন লাগে সেটি দীর্ঘদিন ধরেই ফাঁকা ছিল।…

Read More

অভিষেককে নিশানা? ‘ধৃতরাষ্ট্র’ পোস্টে দলের বিরুদ্ধেই গর্জে উঠলেন রত্না দে নাগ

তৃণমূলের অন্দরে ফের বাড়ল জল্পনা। এবার সামাজিক মাধ্যমে বিস্ফোরক পোস্ট করে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী রত্না দে নাগ। তিনি লিখেছেন, “পুত্র স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্র কৌরব বংশের ধ্বংসের একমাত্র কারণ।” যদিও পোস্টে কারও নাম উল্লেখ করেননি তিনি। তবু তৃণমূল ও হুগলির রাজনৈতিক মহলের একাংশের দাবি, এই মন্তব্যের নিশানায় রয়েছেন অভিষেক…

Read More

বাংলার ভোটেও ‘মাল্টি লেয়ার মাফিয়াগিরি’, মমতার পাশে থাকার বার্তা অখিলেশের

রাজ্যে পালাবদলের পর কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বৃহস্পতিবার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। অখিলেশের দাবি, উত্তরপ্রদেশের মতো বাংলাতেও ভয় দেখিয়ে ভোট করানো হয়েছে এবং নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। কালীঘাটে এসে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লড়াই করার জন্য শুভেচ্ছা জানান অখিলেশ।…

Read More

ক্ষমতার হাওয়া বদলাতেই সুর বদল! কবীর সুমনকে কড়া তোপ তসলিমার

বাংলার রাজনীতিতে পালাবদলের হাওয়া লাগতেই ফের সামনে এল তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবীদের ‘ডিগবাজি’র চেনা ছবি। এতদিন যাঁদের তৃণমূলের অন্যতম মুখপাত্র বলেই মনে করা হত, আজ তাঁরাই দূরত্ব তৈরি করতে ব্যস্ত। কবীর সুমনের সাম্প্রতিক মন্তব্য সেই বিতর্ককেই আরও উসকে দিল। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে দাঁড়িয়ে সরব হওয়া শিল্পী এখন বলছেন, তিনি নাকি কখনও তৃণমূলপন্থীই ছিলেন না! অথচ…

Read More

মাইকের শব্দে থামল সভা, ক্ষোভে ভবানীপুরে মঞ্চ ছাড়লেন মমতা

শেষ দফার ভোটের আগে নিজের কেন্দ্র ভবানীপুরে প্রচারে ঝাঁপিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার চক্রবেড়িয়ার স্বামী নারায়ণ মন্দিরের কাছে তাঁর একটি জনসভা ছিল। শুরুটা স্বাভাবিক হলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। অভিযোগ, সভার ঠিক সামনে থেকেই ভারতীয় জনতা পার্টি-র পক্ষ থেকে জোরে মাইক বাজানো হচ্ছিল। সেই শব্দে বক্তব্য রাখতে সমস্যায় পড়েন মমতা। বারবার থামতে বাধ্য হন তিনি।…

Read More