আইপিএস অজয় পাল শর্মার ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক তরজা, সরব মহুয়া ও অখিলেশ

বঙ্গে দ্বিতীয় দফা ভোটের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন উত্তরপ্রদেশের ‘সিংঘম’ নামে পরিচিত আইপিএস অফিসার অজয় পাল শর্মা। যোগীরাজ্যের এই তথাকথিত ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ দক্ষিণ ২৪ পরগনা জেলার পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর থেকেই তাঁর কড়া ও ‘দাবাং’ ধাঁচের পদক্ষেপ ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সোমবার ফলতায় তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানের পরিবারের উদ্দেশে হুঁশিয়ারি দেওয়ার…

Read More

সিকিমে মোদি, সুবর্ণ জয়ন্তীর মহাসমাপ্তিতে গ্যাংটক কার্যত সিল

সিকিম রাজ্য প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী উদযাপনের মহাসমাপ্তি অনুষ্ঠানের আয়োজন গ্যাংটক-এ। পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচার শেষ করে দু’দিনের সফরে সেখানে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার বিকেলে বাগডোগরা বিমানবন্দর থেকে সেনার চপারে পকিয়ং বিমানবন্দর-এ নামেন তিনি। এরপর শহরে রোড শো করেন প্রধানমন্ত্রী, ঘিরে ছিল কড়া নিরাপত্তা ও জনউৎসাহ। মঙ্গলবার পালজোর স্টেডিয়াম-এ মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন…

Read More

নীরবতা ভেঙে ভোটমঞ্চে ঋতিকা, হিরণের প্রচারে নতুন চমক

ভোটের উত্তাপে যখন চারদিক সরগরম, তখন হঠাৎই ফোকাসে ঋতিকা গিরি। এতদিন সোশ্যাল মিডিয়ায় আধ্যাত্মিকতা আর ব্যক্তিগত মুহূর্তেই সীমাবদ্ধ ছিলেন তিনি। স্বামী হিরণ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক লড়াই নিয়ে ছিল সম্পূর্ণ নীরবতা। কিন্তু শেষবেলায় ছবিটা বদলে গেল। প্রথমবার সরাসরি প্রচারের ময়দানে দেখা গেল ঋতিকাকে। কোনও বড় বক্তব্য নয়, তবু উপস্থিতিটাই হয়ে উঠেছে বার্তা—তিনি এখন আর আড়ালে নন। সময়ের…

Read More

ভোটের আগে নতুন বিতর্ক, শুভেন্দুর প্রচার নিয়ে তৃণমূলের অভিযোগ

দ্বিতীয় দফা ভোট যত এগিয়ে আসছে, ততই তপ্ত হচ্ছে দক্ষিণবঙ্গের রাজনৈতিক ময়দান। কলকাতার ভবানীপুরে সেই লড়াই যেন আলাদা মাত্রা পেয়েছে। প্রচারের ভিড়ের মাঝেই এবার নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তৃণমূলের অভিযোগ, কোনও অনুমতি ছাড়াই একটি পুলিশ আবাসনের ভিতরে গিয়ে প্রচার চালিয়েছেন তিনি। বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। শাসকদলের দাবি, এটি…

Read More

ভবানীপুর ইস্যুতে পুলিশ-কমিশনকে একযোগে আক্রমণ, যোগীকেও তোপ মীনাক্ষীর

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়-এর ভবানীপুরের সভায় বিজেপির বিশৃঙ্খলার অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হল। এই ঘটনায় সরাসরি পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন উত্তরপাড়ার সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। তাঁর দাবি, রাজ্যে ইচ্ছাকৃতভাবে অস্থিরতা ও হিংসার পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে, আর সেই কাজে প্রশাসন ও কমিশন নিরপেক্ষ থাকছে না। শুধু তাই…

Read More

মাইকের শব্দে থামল সভা, ক্ষোভে ভবানীপুরে মঞ্চ ছাড়লেন মমতা

শেষ দফার ভোটের আগে নিজের কেন্দ্র ভবানীপুরে প্রচারে ঝাঁপিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার চক্রবেড়িয়ার স্বামী নারায়ণ মন্দিরের কাছে তাঁর একটি জনসভা ছিল। শুরুটা স্বাভাবিক হলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। অভিযোগ, সভার ঠিক সামনে থেকেই ভারতীয় জনতা পার্টি-র পক্ষ থেকে জোরে মাইক বাজানো হচ্ছিল। সেই শব্দে বক্তব্য রাখতে সমস্যায় পড়েন মমতা। বারবার থামতে বাধ্য হন তিনি।…

Read More

বাংলায় পরিবর্তনের ইঙ্গিত, প্রথম দফায় ১১০ আসনের দাবি অমিত শাহর

প্রথম দফার ভোটগ্রহণ শেষ হতেই বাংলার নির্বাচনী ফল নিয়ে আত্মবিশ্বাসী সুর শোনা গেল বিজেপি শিবিরে। শুক্রবার কলকাতায় সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, প্রথম দফার ১৫২টি আসনের মধ্যে ১১০টির বেশি আসনে জয়ের সম্ভাবনা দেখছে বিজেপি। শাহ জানান, ভোটের পরিস্থিতি ও দলের অভ্যন্তরীণ সমীক্ষা বিশ্লেষণ করেই এই হিসাব করা হয়েছে। তাঁর মতে, রাজ্যে প্রবল…

Read More

তামিলনাড়ু ভোটে হাইভোল্টেজ লড়াই, নজরে স্টালিন–বিজয়–পালানিস্বামী

বৃহস্পতিবার তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ ঘিরে রাজ্য জুড়ে তীব্র রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। এবারের নির্বাচনকে শুধু সরকার গঠনের লড়াই হিসেবেই নয়, বরং রাজ্যের দীর্ঘদিনের প্রভাবশালী দ্রাবিড় রাজনৈতিক মডেলের শক্তি ও স্থায়িত্বের পরীক্ষাও হিসেবে দেখা হচ্ছে। শাসক ডিএমকে, বিরোধী এআইএডিএমকে, বিজেপি এবং অভিনেতা বিজয়ের নতুন রাজনৈতিক দল—সব মিলিয়ে এই নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে বহুমুখী রাজনৈতিক সমীকরণ।…

Read More

ওয়াকফ হিংসার ক্ষত এখনও তাজা, ভোট দিয়ে বিচার চাইলেন হরগোবিন্দের স্ত্রী

মুর্শিদাবাদে প্রথম দফার ভোটে আবেগঘন দৃশ্য দেখা গেল। ভোট দিয়ে স্বামীর হত্যার বিচার চাইলেন ওয়াকফ হিংসায় নিহত হরগোবিন্দ দাসের স্ত্রী। গত বছরের ১২ এপ্রিল সামশেরগঞ্জের জাফরাবাদে বিক্ষোভের মাঝে কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসকে। বৃহস্পতিবার সকালে ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, “স্বামীর মৃত্যুর বিচার চাই।” তাঁর কথায় ধরা পড়ে দীর্ঘদিনের…

Read More

হুমায়ুন কবীরকে ঘিরে ‘চোর’ স্লোগান, নওদায় উত্তেজনা

মুর্শিদাবাদের নওদায় আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়ল তৃণমূল কর্মী-সমর্থকেরা। তাঁকে লক্ষ্য করে ওঠে ‘চোর চোর’ এবং ‘গো ব্যাক’ স্লোগান। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। জানা গিয়েছে, নওদা থানা এলাকার শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথে এই ঘটনা ঘটে। সেখানে পৌঁছতেই তৃণমূল কর্মী-সমর্থকেরা হুমায়ুন কবীরকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন। অভিযোগ, তাঁকে…

Read More