‘সাবধান হয়ে যান, জামা পাল্টে ফেলুন’, প্রশাসনকে কড়া বার্তা ক্ষুদিরাম টুডুর

রাজ্যে বেআইনি মাদ্রাসার বিরুদ্ধে কড়া অবস্থান নিল বিজেপি সরকার। কোনওভাবেই বেআইনি নির্মাণ বা সরকারি জমি দখল বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বেআইনি মাদ্রাসা চলতে থাকলে প্রয়োজনে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হবে। শনিবার বর্ধমানে নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষুদিরাম টুডু…

Read More

বন্ধন ব্যাঙ্ক থেকে নীতি আয়োগ, মোদী সরকারের বড় দায়িত্বে অশোক লাহিড়ী

দেশের অর্থনৈতিক নীতি নির্ধারণে অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা নীতি আয়োগ। ২০১৫ সালে পরিকল্পনা কমিশনের বদলে এই সংস্থা তৈরি করে ভারত সরকার>। আর সেই নীতি আয়োগের গুরুত্বপূর্ণ দায়িত্বে এবার জায়গা পেলেন প্রাক্তন অর্থনীতিবিদ তথা প্রাক্তন ব্যাঙ্ক কর্তা অশোক লাহিড়ী। একসময় বন্ধন ব্যাঙ্ক-এর চেয়ারম্যান ছিলেন অশোক লাহিড়ী। অর্থনীতি এবং আর্থিক নীতি নিয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।…

Read More

মোদির বার্তার পর সাধারণ বিমানে সফর ফড়নবীসের, যাত্রীদের সঙ্গে ইন্ডিগো ফ্লাইটে বেঙ্গালুরু যাত্রা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার পর এবার সাধারণ যাত্রীবাহী বিমানে সফর করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস। শুক্রবার তিনি পুনে থেকে বেঙ্গালুরু যান একটি নিয়মিত ইন্ডিগো বাণিজ্যিক ফ্লাইটে চেপে। বিশেষ সরকারি বিমান ব্যবহার না করে সাধারণ যাত্রীদের সঙ্গে সফর করায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। জানা গিয়েছে, বেঙ্গালুরুতে একটি আর্ট অফ লিভিং অনুষ্ঠানে যোগ…

Read More

কাকলির ডানা ছাঁটল তৃণমূল, লোকসভায় বাড়ল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার মতো শক্ত ঘাঁটিতেও আশানুরূপ ফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস। জেলার ৩৩টি আসনের মধ্যে মাত্র ৯টিতে জয় পেয়েছে ঘাসফুল শিবির। বারাসত-সহ একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিজেপির উত্থান দলের অন্দরেই চাপ বাড়িয়েছে। আর তার জেরেই এবার সাংগঠনিক স্তরে বড়সড় রদবদলের পথে হাঁটল তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অনুষ্ঠিত দলের…

Read More

প্রতিশ্রুতির হিসাব এবার লাইভ, রিয়েল টাইম ট্র্যাকার আনল বিজেপি

রাজ্যে পালাবদলের পর একের পর এক নতুন রাজনৈতিক পদক্ষেপ দেখা যাচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হল বিজেপির ‘রিয়েল টাইম প্রমিস ট্র্যাকার’। ভোটের আগে রাজ্যবাসীর কাছে যে সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কতটা বাস্তবায়িত হল এবং কোন কাজ কতদূর এগোল, তা এবার সরাসরি ট্র্যাকারের মাধ্যমে দেখা যাবে। বঙ্গ বিজেপি সূত্রে খবর, সরকারের কাজের স্বচ্ছতা বজায় রাখা…

Read More

বিজেপির জয়ের পর সক্রিয় জিৎ, ‘মোদির গ্যারান্টি’ পোস্ট ঘিরে জল্পনা

দীর্ঘ পনেরো বছর ধরে রাজনীতির ময়দান থেকে কার্যত দূরেই ছিলেন টলিউড সুপারস্টার জিৎ। কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ২০৭ আসনে জয়ের পর থেকেই বদলাতে শুরু করেছে সেই ছবি। শনিবার ব্রিগেডের মেগা শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার পর রবিবারই সোশাল মিডিয়ায় ‘মোদির গ্যারান্টি’ নিয়ে দীর্ঘ পোস্ট করে নতুন রাজনৈতিক জল্পনার জন্ম দিলেন অভিনেতা। পোস্টে জিৎ লেখেন,…

Read More

তামিলনাড়ুতে বিজয়ের জয়ে শুভেচ্ছা মমতার, নতুন সরকারের সাফল্য কামনা

তামিলনাড়ুর রাজনৈতিক পালাবদলের পর এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি তামিলগা ভেত্রি কাঝাগম (টিভিকে)-কে ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয়ের জন্য শুভেচ্ছা জানান। পাশাপাশি বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য অভিনন্দনও জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, এই রায় তামিলনাড়ুর মানুষের আশা, আস্থা এবং গণতান্ত্রিক ইচ্ছার প্রতিফলন। বিজয়ের নেতৃত্বে…

Read More

বিধানসভায় বিরোধী শিবির গুছিয়ে নিল তৃণমূল, নেতৃত্বে শোভনদেব

রাজ্যে বিজেপি সরকার গঠনের পর বিধানসভায় এবার বিরোধী আসনে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস। ফল ঘোষণার এক সপ্তাহের মধ্যেই পরিষদীয় দলের নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব বণ্টন করে দিল ঘাসফুল শিবির। দলীয় সূত্রে খবর, বালিগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হয়েছে। কলকাতার মেয়র ও প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম পেয়েছেন চিফ হুইপের দায়িত্ব।…

Read More

ক্ষমতা বদল হতেই মমতা-অভিষেককে আনফলো কলকাতা পুলিশের

বাংলায় পালাবদলের পর প্রশাসনিক মহলেও বদলের ইঙ্গিত। সরকার বদল হতেই কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেল থেকে আনফলো করা হল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে ফলো করা শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ-সহ কেন্দ্রীয় নেতৃত্বের অফিসিয়াল এক্স হ্যান্ডেল। দীর্ঘদিন ধরেই বিরোধীদের অভিযোগ ছিল, রাজ্যের পুলিশ প্রশাসন শাসকদলের প্রভাবেই কাজ করছে। ক্ষমতা বদলের পর সোশ্যাল মিডিয়াতেও…

Read More

বাংলার ভোটেও ‘মাল্টি লেয়ার মাফিয়াগিরি’, মমতার পাশে থাকার বার্তা অখিলেশের

রাজ্যে পালাবদলের পর কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বৃহস্পতিবার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। অখিলেশের দাবি, উত্তরপ্রদেশের মতো বাংলাতেও ভয় দেখিয়ে ভোট করানো হয়েছে এবং নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। কালীঘাটে এসে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লড়াই করার জন্য শুভেচ্ছা জানান অখিলেশ।…

Read More