মমতার নিরাপত্তায় এবার ‘দায়িত্বশীল’ শুভেন্দু!

রবিবার হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনার পর সোমবার সেই হালিশহরেই গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বার্তা দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক আক্রমণের সুর ছেড়ে এদিন অনেকটাই দায়িত্বশীল ভূমিকায় দেখা গেল তাঁকে। শুভেন্দুর স্পষ্ট অনুরোধ, মমতা যেখানে খুশি যেতে পারেন, তবে যাওয়ার আগে পুলিশকে সময়মতো জানাতে হবে। কলকাতার সিপি,…

Read More

অভিষেকের বিদেশযাত্রায় সুপ্রিম স্বস্তি, ৩ সপ্তাহের ছাড়—আগে এসএসকেএমে চেক-আপ

চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রায় শেষ পর্যন্ত অনুমতি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, তিন সপ্তাহের জন্য বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন ডায়মন্ড হারবারের সাংসদ। তবে তার আগে কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে এসএসকেএম হাসপাতালে চেক-আপ করাতে হবে তাঁকে। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, এসএসকেএমে চিকিৎসার পর বিদেশে চিকিৎসা প্রয়োজন—এমন সার্টিফিকেট নিতে হবে…

Read More

বিদেশে চোখের চিকিৎসায় হাই কোর্টের ‘না’, সোজা সুপ্রিম কোর্টে অভিষেক

বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করাতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই অনুমতি দেয়নি কলকাতা হাই কোর্ট। এবার হাই কোর্টের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ। ৫ অগস্ট অভিষেকের বিদেশযাত্রার আবেদন খারিজ করে কলকাতা হাই কোর্ট। আদালতের বক্তব্য ছিল, এসএসকেএম হাসপাতালের মেডিক্যাল বোর্ডের সামনে হাজির হতে অভিষেক রাজি…

Read More

রং বদলেছে, অভিযোগ বদলায়নি! নব্য বিজেপিদের তোলাবাজিতে এবার নড়েচড়ে বসলেন শুভেন্দু

ভোটের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া ‘নব্য’ গেরুয়াদের বিরুদ্ধে একের পর এক তোলাবাজি ও হুমকির অভিযোগ। দলের অন্দরে সতর্কবার্তা দেওয়া হলেও অভিযোগের সংখ্যা কমছে না। এবার অভিযোগকারীদের কথাই শুনে ‘নব্য’ বিজেপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্নে ‘আসল’ তৃণমূলের বিধায়কদের সঙ্গে বৈঠকে বিষয়টি ওঠে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান-সহ বিধায়কেরা মুখ্যমন্ত্রীকে জানান, ভোটের…

Read More

মোদির ব্রেকফাস্টে ৪৭ সাংসদ, প্রত্যেকের হাতে ‘রিপোর্ট কার্ড’! বাংলার সাংসদরা কী চাইলেন?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্তে দেখা করার সুযোগ। শুক্রবার সকালে সেই সুযোগ পেলেন এনডিএ-তে নতুন করে যোগ দেওয়া ৪৭ জন সাংসদ। তাঁদের মধ্যে বাংলারও একাধিক সাংসদ ছিলেন। আর সেই বৈঠকেই সামনে এল চমকপ্রদ বিষয়—প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগেই প্রত্যেক সাংসদের হাতে পৌঁছে গেল তাঁদের ‘রিপোর্ট কার্ড’! শুক্রবারের ব্রেকফাস্ট বৈঠকে ৪৭ জন সাংসদের জন্য রাখা হয়েছিল আলাদা…

Read More

শুভেন্দুর নিরাপত্তা নিয়ে পার্থর পোস্টে নতুন জল্পনা, তবে কি বিজেপির পথে প্রাক্তন তৃণমূল নেতা?

জেল থেকে মুক্তি মিলেছে অনেকদিন। কিন্তু তৃণমূলে আর ফেরা হয়নি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। দীর্ঘ নীরবতার পর রবিবার সোশাল মিডিয়ায় মুখ খুলতেই ফের তাঁকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। কারণ, পাকিস্তানি জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতা। প্রশ্ন উঠছে, তবে কি বিজেপির দিকে…

Read More

কালীঘাটে কাকলির ক্লিনিকে শশী পাঁজা, নতুন রাজনৈতিক সমীকরণের জোর গুঞ্জন

তৃণমূলের প্রাক্তন মন্ত্রী তথা চিকিৎসক শশী পাঁজার সঙ্গে এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সাক্ষাৎ ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। শনিবার কালীঘাটে কাকলি ঘোষ দস্তিদারের ফার্টিলিটি ক্লিনিকে যান শশী পাঁজা। দীর্ঘক্ষণ তাঁদের মধ্যে কথাবার্তা হয় বলে সূত্রের খবর। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শ্যামপুকুর কেন্দ্র থেকে পরাজয়ের পর কার্যত জনসমক্ষে দেখা যায়নি শশী পাঁজাকে। এমন…

Read More

গুরুপূর্ণিমার মঞ্চে শুভেন্দুর তোপ, বামকে ‘বিদেশি শক্তি’, তৃণমূলকে ‘জামাতি’ আক্রমণ

গুরুপূর্ণিমার অনুষ্ঠানকে রাজনৈতিক বার্তার মঞ্চ হিসেবেই ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবীন্দ্রসদনে আয়োজিত গুরুপূর্ণিমা মহোৎসব ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে একযোগে বামফ্রন্ট ও তৃণমূলকে তীব্র আক্রমণ করেন তিনি। পাশাপাশি রাজ্যে ‘জমি জেহাদ’, ‘লাভ জেহাদ’ ও জোর করে ধর্মান্তর রুখতে কড়া পদক্ষেপের আশ্বাস দেন। হিরণ্ময় গোস্বামী মহারাজের দুটি গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু…

Read More

‘মঙ্গল মিলন’-এ আনুষ্ঠানিক স্বীকৃতি, এনডিএ-র নতুন শরিক এনসিপিআই

লোকসভা নির্বাচনের পর তৃণমূল ছেড়ে গঠিত ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-র সাংসদদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাল এনডিএ। মঙ্গলবার সংসদে আয়োজিত ‘মঙ্গল মিলন’ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে এনডিএ-র বৈঠকে অংশ নেন এনসিপিআই-র সাংসদরা। বৈঠকে প্রথম সারিতে প্রধানমন্ত্রী, অমিত শাহ ও রাজনাথ সিংয়ের সঙ্গে বসতে দেখা যায় বারাসতের সাংসদ…

Read More

সমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তায় কোস্ট গার্ডের সহায়তা, কন্ট্রোল রুম গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

গভীর সমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তা আরও জোরদার করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করল রাজ্য সরকার। কোস্ট গার্ডের সহায়তা নেওয়া থেকে শুরু করে উপকূল এলাকায় কন্ট্রোল রুম স্থাপন, কোস্টাল থানা ও বিপর্যয় মোকাবিলা ব্যবস্থার আধুনিকীকরণ—সব দিকেই জোর দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার শংকরপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১১ জন মৎস্যজীবীর পরিবারের হাতে ৫ লক্ষ টাকা করে…

Read More