হাই কোর্টে ধাক্কা অভিষেকের, ডিজে মামলায় ১৫ জুলাই কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে

ডিজে মন্তব্য মামলায় শেষ পর্যন্ত কণ্ঠস্বরের নমুনা দিতেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার কলকাতা হাই কোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, তদন্তে সহযোগিতা না করলে আদালতের দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করা হবে। প্রয়োজনে মামলাও খারিজ করে জরিমানা করা হতে পারে বলেও সতর্ক করেন তিনি। শুনানির সময় বিচারপতি বলেন, বিভিন্ন এজলাসে আলাদা মামলা করে তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত…

Read More

পদ্মে যোগ, রাতেই পুরস্কার! রাজ্যসভার টিকিট পেলেন সুখেন্দু, সুস্মিতা ও প্রকাশ

রাজনীতিতে সময়ের ব্যবধান কখনও কখনও মাত্র কয়েক ঘণ্টা। বৃহস্পতিবার বিকেলে তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা হাতে নিয়েছিলেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক। আর রাত গড়াতেই এল বড় ঘোষণা। রাজ্যসভার উপনির্বাচনে এই তিন নেতাকেই প্রার্থী করল বিজেপি। বৃহস্পতিবার রাত প্রায় ৯টা নাগাদ দলের কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থীদের নাম ঘোষণা করে। বিকেলে সল্টলেকে বিজেপির রাজ্য সদর…

Read More

হাজরার বিশৃঙ্খলায় মেজাজ হারালেন মমতা

বারুইপুর-কাণ্ডের প্রতিবাদে বুধবার হাজরায় কালীঘাট তৃণমূলের ডাকা মিছিল ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায়। কলকাতা হাই কোর্টের অনুমতি নিয়ে বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হওয়া মিছিল কিছুদূর এগোতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে ‘চোর চোর’ স্লোগান এবং ‘মাছ চোর’ গান শোনা যায়। তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনাও ঘটে বলে অভিযোগ। এই পরিস্থিতির মধ্যেই কালীঘাটের…

Read More

বিকেলে কড়া, সন্ধ্যায় নরম! বিদ্রোহীদের ফেরার আহ্বান মমতার

মিছিলের মঞ্চে বিদ্রোহীদের বিরুদ্ধে তীব্র আক্রমণের কয়েক ঘণ্টার মধ্যেই সুর বদলাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে নাম না করেই কাকলি ঘোষ দস্তিদার ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের উদ্দেশে তিনি ঘরে ফেরার আহ্বান জানান। তাঁর বক্তব্য, বিজেপির আশ্রয় না নিয়ে অন্তত দলের কর্মীদের কথা ভেবে পরিবারে ফিরে এসে নিজের অবস্থান নিয়ে প্রশ্ন তোলা উচিত।…

Read More

বারুইপুর কাণ্ডে রাতারাতি বড় মোড়!

বারুইপুরের নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে বড়সড় মোড়। পুলিশের গুলিতে মৃত্যু হল মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। তদন্তকারীদের দাবি, ঘটনাস্থলে পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে এবং পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সে। এরপরই পাল্টা গুলি চালায় পুলিশ। গুরুতর জখম অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা…

Read More

‘আসল তৃণমূল’ বিতর্কে ঋতব্রত শিবিরকে স্বস্তি, ১০ জুলাই পর্যন্ত সময় বাড়াল নির্বাচন কমিশন

তৃণমূল কংগ্রেসের প্রকৃত সাংগঠনিক অধিকার কার হাতে, তা নিয়ে নির্বাচন কমিশনের সামনে শুরু হওয়া আইনি টানাপোড়েন এখনই শেষ হচ্ছে না। বরং দুই পক্ষের বক্তব্য খতিয়ে দেখতে আরও কিছুটা সময় নিচ্ছে কমিশন। সেই কারণেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীকে আগামী ১০ জুলাই পর্যন্ত নিজেদের দাবি-সমর্থিত নথি জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সোমবার ছিল কমিশনের বেঁধে দেওয়া শেষ…

Read More

সেবাশ্রয়ে চিকিৎসা না অনিয়ম? অভিযোগের পাহাড়ে অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া স্বাস্থ্য পরিষেবা ‘সেবাশ্রয়’-কে ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হল। পড়ুয়া চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানো, বেআইনিভাবে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ, ওষুধের ভুল ব্যবহার-সহ একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে এবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে আরও একটি এফআইআর দায়ের হয়েছে। একই সঙ্গে অভিযোগগুলির তদন্তে সক্রিয় হয়েছে রাজ্যের স্বাস্থ্যদপ্তর। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, সেবাশ্রয় সংক্রান্ত অভিযোগগুলি খতিয়ে দেখা…

Read More

প্রতীক নাকি নতুন দল? আজই তৃণমূলের ভাগ্য নির্ধারণ, নির্বাচন কমিশনের দরবারে দুই শিবির

ঘাসফুল কার? কমিশনের সামনে মুখোমুখি কালীঘাট ও ঋতব্রত শিবির, চরম টেনশন তৃণমূলে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে, তার উত্তর মিলতে পারে সোমবার থেকেই। দলের প্রতীক, তহবিল ও পার্টি অফিসের উপর কার অধিকার থাকবে, সেই দাবির সপক্ষে নিজেদের নথি নিয়ে সোমবার বিকেলে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে হাজির হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট শিবির এবং…

Read More

তৃণমূলে মমতার মাস্টারস্ট্রোক! রাজ্য সংগঠনের দায়িত্ব নিজের হাতে

তৃণমূল কংগ্রেসের রাজ্য সংগঠনে নাটকীয় পরিবর্তন। রাজ্য সভানেত্রীর পদ থেকে চন্দ্রিমা ভট্টাচার্যের ইস্তফার কয়েক ঘণ্টার মধ্যেই দলের সাংগঠনিক দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটের দলীয় কার্যালয় থেকে ফেসবুক লাইভে তিনি ঘোষণা করেন, আপাতত তিনিই রাজ্য সভানেত্রীর দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সংগঠনের কাজ পরিচালনার জন্য মদন মিত্র ও কুণাল ঘোষকে রাজ্য সাধারণ সম্পাদক…

Read More

চন্দ্রিমা ভট্টাচার্যের ইস্তফায় তৃণমূলে বড় ধাক্কা

শ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার মাত্র এক মাসের মধ্যেই সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। শুধু তাই নয়, তিনি নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের অনুমোদিত প্রতিনিধির পদ থেকেও সরে দাঁড়িয়েছেন। শনিবার পদত্যাগপত্র পাঠানোর পরই চন্দ্রিমা বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কক্ষে গিয়ে বিদ্রোহী শিবিরের নেতাদের…

Read More