হাই কোর্টে ধাক্কা অভিষেকের, ডিজে মামলায় ১৫ জুলাই কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে

ডিজে মন্তব্য মামলায় শেষ পর্যন্ত কণ্ঠস্বরের নমুনা দিতেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার কলকাতা হাই কোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, তদন্তে সহযোগিতা না করলে আদালতের দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করা হবে। প্রয়োজনে মামলাও খারিজ করে জরিমানা করা হতে পারে বলেও সতর্ক করেন তিনি। শুনানির সময় বিচারপতি বলেন, বিভিন্ন এজলাসে আলাদা মামলা করে তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত…

Read More

ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছল টিবিএম ‘দুর্গা’, জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে নতুন সাফল্য

জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজে বড় অগ্রগতি। ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছে গেল টা মেট্রো কর্তৃপক্ষের দাবি, এই সাফল্য জোকা-এসপ্ল্যানেড করিডরের নির্মাণে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। নতুন প্রজন্মের এই টিবিএমগুলি শহরের ঘনবসতিপূর্ণ ও ঐতিহ্যবাহী এলাকার নীচে নিরাপদে সুড়ঙ্গ খননের জন্য বিশেষভাবে তৈরি। প্রায় ৯৫ মিটার দীর্ঘ এবং ৬০০ টনেরও বেশি ওজনের প্রতিটি যন্ত্র প্রতি মিনিটে গড়ে…

Read More

মেহেন্দিতে লুকিয়ে ‘শিখু’! অংশুলার রিসেপশনে জাহ্নবী কাপুরের হাতে ভাইরাল প্রেমের ইঙ্গিত

বলিউডে এখন বিয়ের মরশুমের আমেজ। কাপুর পরিবারের নতুন বধূ অংশুলা কাপুরের বিয়ের রিসেপশনেও হাজির ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা। তবে অনুষ্ঠানের শেষে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন জাহ্নবী কাপুর। ফ্যাশন ডিজাইনার মণিশ মলহোত্রার ডিজাইন করা ঐতিহ্যবাহী পোশাকে নজর কেড়েছিলেন অভিনেত্রী। রিসেপশনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তাঁর সাজের পাশাপাশি নেটিজেনদের চোখ আটকে যায় হাতের মেহেন্দিতে। সূক্ষ্ম…

Read More

পদ্মে যোগ, রাতেই পুরস্কার! রাজ্যসভার টিকিট পেলেন সুখেন্দু, সুস্মিতা ও প্রকাশ

রাজনীতিতে সময়ের ব্যবধান কখনও কখনও মাত্র কয়েক ঘণ্টা। বৃহস্পতিবার বিকেলে তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা হাতে নিয়েছিলেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক। আর রাত গড়াতেই এল বড় ঘোষণা। রাজ্যসভার উপনির্বাচনে এই তিন নেতাকেই প্রার্থী করল বিজেপি। বৃহস্পতিবার রাত প্রায় ৯টা নাগাদ দলের কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থীদের নাম ঘোষণা করে। বিকেলে সল্টলেকে বিজেপির রাজ্য সদর…

Read More

ছুটির মেজাজে সইফ-করিনা, ‘হট হাজব্যান্ড’ বলে নবাবের ছবিতে মুগ্ধ বেবো

ব্যস্ত কাজের ফাঁকে পরিবারকে সময় দিতে বরাবরই ভালোবাসেন সইফ আলি খান ও করিনা কাপুর। সুযোগ পেলেই দুই ছেলে তৈমুর ও জেহকে নিয়ে বিদেশে উড়ে যান এই তারকা দম্পতি। এবারও গ্রীষ্মের ছুটি কাটাতে সমুদ্রের ধারে পৌঁছে গেছেন তাঁরা। যদিও ঠিক কোথায় রয়েছেন, তা প্রকাশ করেননি করিনা। ইনস্টাগ্রামে ছুটি কাটানোর একাধিক ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তবে সব…

Read More

বিকেলে কড়া, সন্ধ্যায় নরম! বিদ্রোহীদের ফেরার আহ্বান মমতার

মিছিলের মঞ্চে বিদ্রোহীদের বিরুদ্ধে তীব্র আক্রমণের কয়েক ঘণ্টার মধ্যেই সুর বদলাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে নাম না করেই কাকলি ঘোষ দস্তিদার ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের উদ্দেশে তিনি ঘরে ফেরার আহ্বান জানান। তাঁর বক্তব্য, বিজেপির আশ্রয় না নিয়ে অন্তত দলের কর্মীদের কথা ভেবে পরিবারে ফিরে এসে নিজের অবস্থান নিয়ে প্রশ্ন তোলা উচিত।…

Read More

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, ২১ জুলাই থেকে শুরু কাউন্সিলিং

দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশের। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে ২০১৬ সালের এসএলএসটি (SLST) প্যানেলের অপেক্ষারত প্রার্থীদের কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC)। আগামী ২১ জুলাই থেকে সহকারী শিক্ষক পদে কাউন্সিলিং শুরু হবে। মঙ্গলবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কাউন্সিলিং হবে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে।…

Read More

মোদির হাতে দুর্গার আরতি! চোরবাগান সর্বজনীনের দেওয়ালচিত্র ঘিরে জোর চর্চা

ঠনঠনিয়া কালীবাড়িতে প্রধানমন্ত্রীর আরতির স্মৃতিকে তুলে ধরেই তৈরি বিশেষ মুরাল। দুর্গাপুজোয় বাংলায় এসে মা দুর্গার আরতি করুন নরেন্দ্র মোদি, এমনই আশা চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির। শারদোৎসবের আবহে নজর কেড়েছে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি। পুজোর প্রস্তুতির অংশ হিসেবে সমিতির তরফে উন্মোচন করা হয়েছে একটি বিশাল দেওয়ালচিত্র, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মা দুর্গার আরতি…

Read More

ককপিটেই বাবাকে কবিতায় বিদায় জানালেন কন্যা, চোখ ভিজল যাত্রীদেরও

সব বিমানযাত্রা শুধু এক শহর থেকে আরেক শহরে পৌঁছানোর গল্প নয়। কিছু উড়ান আজীবন মনে থেকে যায় তার আবেগ, ভালোবাসা আর স্মরণীয় মুহূর্তের জন্য। ঠিক তেমনই এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলেন ইন্ডিগোর দিল্লি-দেওঘর ফ্লাইটের যাত্রীরা। ৪৬ বছরের দীর্ঘ উড়ানজীবনের ইতি টানলেন অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন সন্দীপ পুরি। আর তাঁর শেষ ফ্লাইটকে স্মরণীয় করে তুললেন তাঁরই মেয়ে…

Read More

সেবাশ্রয়ে চিকিৎসা না অনিয়ম? অভিযোগের পাহাড়ে অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া স্বাস্থ্য পরিষেবা ‘সেবাশ্রয়’-কে ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হল। পড়ুয়া চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানো, বেআইনিভাবে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ, ওষুধের ভুল ব্যবহার-সহ একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে এবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে আরও একটি এফআইআর দায়ের হয়েছে। একই সঙ্গে অভিযোগগুলির তদন্তে সক্রিয় হয়েছে রাজ্যের স্বাস্থ্যদপ্তর। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, সেবাশ্রয় সংক্রান্ত অভিযোগগুলি খতিয়ে দেখা…

Read More